মেষ
আজ আপনার কপালে ‘সম্মান’ জোটার সম্ভাবনা যতটা, তার চেয়ে বেশি সম্ভাবনা আপনার মানিব্যাগ থেকে টাকা ওড়ার। পুরোনো কোনো বন্ধু, যাকে আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন, সে হঠাৎ ‘ভাই কেমন আছিস?’ বলে ফোন করতে পারে—বুঝে নেবেন ঋণের কিস্তি শোধ করতে সে আপনাকে বেছে নিয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গী আপনার থেকে দামি উপহার আশা করতে পারে, অথচ পকেটে তখন হয়তো শুধু খুচরা পয়সার ঝনঝনানি। কেউ পার্টি চাইলে সরাসরি মৃতপ্রায় হওয়ার অভিনয় করুন। শুভ রং সোনালি (যাতে লোকে দেখে ভাবে আপনি দুবাই ফেরত)।
বৃষ
আজ অফিসের বস আপনাকে এমনভাবে কাজ দেবেন যেন আপনি রোবট আর আপনার ব্যাটারি কখনো শেষ হয় না। ফাইলে মাথা গুঁজে থাকতে থাকতে ঘাড় আর পিঠ আজ বিদ্রোহ করতে পারে। বাড়িতে ফিরে হয়তো দেখবেন আপনার জন্য রাখা স্পেশাল ইলিশ মাছের পেটিটি বিড়ালে বা আপনার ভাগনে সাবাড় করে দিয়েছে। রাগ না করে বরং শুকনো মুড়ি চিবিয়েই আজ সন্তুষ্ট থাকুন। শুভ সংখ্যা ৩৮ (আজকের লটারি বা বাসের সিট নম্বর হলে মন্দ হয় না)। রাস্তার ধারের ‘স্পেশাল লস্যি’ বা ভাজাভুজি খেলে আজ আপনার পেট কুরুক্ষেত্র হতে পারে।
মিথুন
সকালে ঘুম থেকে উঠে মনে হবে আপনি পৃথিবীর সব রহস্য সমাধান করে ফেলবেন। আলমারি থেকে ভারী কোনো বই বের করবেন, কিন্তু দশ মিনিট পড়ার পরেই ফোনের রিল স্ক্রল করতে করতে দুঘণ্টা কাটিয়ে দেবেন। সরকারি চাকরির ইন্টারভিউ বা কোনো পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার যোগ আছে। তবে মায়ের শরীর খারাপ নয়, বরং আপনার ‘ঘরকুনো’ স্বভাবের জন্য আজ আপনি কড়া ডোজের ঝাড়ি খেতে পারেন। নিজের পড়ার টেবিলটা একটু গোছান।
কর্কট
আজ আপনার ওপর ‘খরচ করার ভূত’ সওয়ার হবে। অনলাইনে এমন সব জিনিস অর্ডার করবেন যা আপনার কোনো দিন কাজেই লাগবে না। প্রতিবেশীরা আপনার নতুন জামাকাপড় দেখে দীর্ঘশ্বাস ফেলবে, আর ব্যাংক অ্যাকাউন্ট আপনার সঙ্গে আড়ি করবে। অফিসের বস আজ আপনার কাজের প্রশংসা করবে ঠিকই, কিন্তু পরক্ষণেই এক পাহাড় সমান ডেডলাইন আপনার কাঁধে চাপিয়ে দেবে। আজ নিজেকে হিরো আলমের চেয়েও বড় সুপারস্টার মনে হতে পারে। ইউটিউব দেখে নিজের ওপর ঘরোয়া টোটকা প্রয়োগ করতে যাবেন না।
সিংহ
আজ এত বেশি কনফিউজড থাকবেন যে কোন রঙের মোজা পরবেন তা ঠিক করতেই অফিসে দেরি হয়ে যাবে। রাস্তায় বেরিয়ে হঠাৎ মনে হবে—‘গাড়িটা লক করেছি তো?’ এই চিন্তায় অর্ধেক দিন পার হবে। বড় কোনো বিনিয়োগ বা গাড়ি কেনার ইচ্ছা জাগতে পারে, তবে পকেটে টাকার বদলে শুধু বিলের রসিদ থাকলে শান্ত থাকাই মঙ্গল। মা-বাবার বকুনিকে আজ আশীর্বাদ হিসেবে নিন, কারণ পাল্টা তর্ক করলে ডিনার কপালে নাও জুটতে পারে।
কন্যা
অফিসে আপনার কর্মদক্ষতা দেখে সহকর্মীরা আড়ালে নিন্দামন্দ করবে, যা আপনার সাফল্যের প্রমাণ। প্রেমের সম্পর্কে আজ খুব সাবধান! প্রিয়জনকে ‘I Love You’ লিখতে গিয়ে যদি ‘I Loathe You’ (আমি তোমায় ঘৃণা করি) পাঠিয়ে দেন, তবে বিকেলের দিকে আপনার জন্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। হাতের আঙুলকে সংযত রাখুন। শুভ রং সাদা এবং আকাশি (যাতে মন শান্ত থাকে)। অন্তত এক কেজি ডালিম দান করুন, না পারলে অন্তত একটা আপেল নিজে খান।
তুলা
স্বামী বা স্ত্রীর সঙ্গে খুব রোমান্টিক ডিনারে যাওয়ার পরিকল্পনা করবেন। কিন্তু মেনু কার্ডের দাম দেখে হঠাৎ মাথা ঘুরতে পারে এবং আপনি শেষ পর্যন্ত বাড়ি ফিরে ম্যাগি নুডলস খাওয়ার প্রস্তাব দিতে পারেন। সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখা আজ কঠিন হবে। একটু এদিক-ওদিক হলেই সংসারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। দোয়া-দরুদ পড়া ছাড়া আজ এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় নেই। বাসের কন্ডাক্টর বা রিকশাওয়ালার সঙ্গে ঝগড়া করবেন না।
বৃশ্চিক
হঠাৎ কোনো অচেনা নম্বর থেকে ফোনকল আসতে পারে যে আপনি লটারি জিতেছেন। মনে রাখবেন, এসবই মায়া! ‘একুশ দিনে টাকা ডবল’ করতে গিয়ে আসল টাকা যেন না হারান। সঙ্গীকে সন্দেহ করবেন না, তিনি হয়তো আপনার জন্য সারপ্রাইজ গিফট কেনার পরিকল্পনা করছেন। পকেটে একটা রুপার কয়েন রাখুন, যাতে অন্তত মানিব্যাগটা একটু ভারি মনে হয়। টাকা ধার দেওয়ার চেয়ে টাকা ফেরত চাওয়ার দিকে নজর দিন।
ধনু
আজ আপনার মুখ দিয়ে খই ফুটবে। কথাবার্তায় সবাই মুগ্ধ হবে ঠিকই, কিন্তু উত্তেজনার বশে আপনার সবচেয়ে বড় সিক্রেটটি পাড়ার চায়ের দোকানে ফাঁস করে দেওয়ার সম্ভাবনা আছে। মন আজ খুব উড়ু উড়ু করবে। পাসপোর্ট নেই অথচ মনে হবে ইউরোপ ট্যুর করে আসি—এমন দিবাস্বপ্ন দেখবেন প্রচুর। উত্তর দিক থেকে আজ ভালো কোনো খবর আসতে পারে। কোনো বৃদ্ধাশ্রমে বা মসজিদ-মন্দিরে কিছু দান করুন, মানসিক শান্তি পাবেন।
মকর
আজ আপনার ধৈর্যের সীমা মাপা হবে। অফিসের নেটওয়ার্ক স্লো থাকা থেকে শুরু করে বাড়ির কলতলার কল নষ্ট হওয়া—সবই আজ একসঙ্গে হবে। বাড়ির লোক মনে করবে আপনিই সব সমস্যার মূল। অফিসের প্রজেক্ট আর সংসারের ফরমাশ মেলাতে গিয়ে হিমশিম খাবেন। বিকেলের দিকে কোনো রসগোল্লা বা মিষ্টি জাতীয় কিছু খেলে মন চাঙা হবে। আজ কারও সঙ্গে তর্ক করতে গেলে আগে নিজের রক্তচাপ মেপে নিন।
কুম্ভ
নতুন কোনো চাকরি বা প্রোমোশনের খবর আসতে পারে। কলিং বেল বাজলে খুশিতে লাফিয়ে দরজা খুলবেন না, হয়তো দেখবেন কোনো সেলসম্যান আপনাকে সাবান বা শ্যাম্পু গছাতে এসেছে। শরীরের দিকে খেয়াল রাখুন। যোগব্যায়াম করার কথা ভাববেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত যোগব্যায়ামের ভিডিও দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বেন। শুভ রং কচি কলাপাতা সবুজ (যাতে আপনি ফ্রেশ থাকেন)।
মীন
সকালের শুরুটাই হতে পারে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে। কাল রাতে যে বিরিয়ানিটা খুব তৃপ্তি করে খেয়েছিলেন, আজ তা লিভারে মিছিল বের করতে পারে। দিনের শেষভাগে কোনো ভালো সুযোগ নাকের ডগা দিয়ে বেরিয়ে যেতে পারে—হয়তো ফেসবুকে কোনো সেল ছিল যা মিস করেছেন বা ট্রেনের জানলার ধারের সিটটা অন্য কেউ দখল করে নিয়েছে। সারা দিন প্রচুর পানি পান করুন। গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে অন্তত তিনবার পড়ুন।

পয়লা বৈশাখ তো চলেই এসেছে। দেশজুড়ে একটা উৎসবের আমেজ থাকবে। তবে এই উচ্ছ্বাস শুধু মন নয়; ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ ও সাজগোজও রাঙিয়ে দেবে। এই দিনে ঘোরাঘুরির আগে আপনাকে ঠিক করে নিতে হবে, ঠিক কেমন করে কাটাতে চান। দল বেঁধে দূরে কোথাও যদি যেতে চান, কিংবা কাছাকাছি এদিক-ওদিক ঘুরে...
১২ মিনিট আগে
পয়লা বৈশাখের দিন ইলিশ ভাজা এবং নানান স্বাদের ভর্তা সবার খাবার টেবিলে শোভা পায়। এবার না হয় ভিন্ন স্বাদের দুই পদ রাখলেন পাতে। আপনাদের জন্য রেসিপি...
৪২ মিনিট আগে
আজ চৈত্রের শেষ দিন। আগামীকাল নতুন বছরের প্রথম দিন—পয়লা বৈশাখ। এই দিনকে স্বাগত জানাতে চাই জাঁকালো আয়োজন। চাই সাজসজ্জা। শুধু নিজে সাজলেও হবে না, নতুন করে সাজাতে হবে বাড়িঘর, মেঝে কিংবা দেয়াল।
১ ঘণ্টা আগে
প্রথমে ভালোভাবে বডি সোপ বা শাওয়ার জেল দিয়ে বডি ওয়াশ করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওডোরেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। বডির সব জয়েন্টে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ।
২ ঘণ্টা আগে