রূপ বটিকা

প্রশ্ন: আমি প্রচুর ঘামি। কীভাবে এই গরমে অফিসে সারা দিন তরতাজা থাকতে পারব?
লীনা আফরোজ, ঢাকা
উত্তর: প্রথমে ভালোভাবে বডি সোপ বা শাওয়ার জেল দিয়ে বডি ওয়াশ করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওডোরেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। বডির সব জয়েন্টে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ। এরপর পরিষ্কার কাপড় ও জুতা পরলে সারা দিন থাকবেন ফ্রেশ। পরিষ্কার কাপড় প্রথম ব্যবহারের সময় ভালো পারফিউম লাগালে ফ্রেশ থাকে ঘামের পরেও।
প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় এবং নখে সাদা সাদা ময়লা উঠে আসে। করণীয় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উত্তর: এটা এই সময়ে সাধারণ সমস্যা। অনেকে এই প্রশ্ন করেন। খুব সম্ভবত এটা খুশকি। এর প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে একেবারে এই সমস্যার সমাধান হয়ে যাবে। মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
প্রশ্ন: চুল রং করার পর রুক্ষ হয়ে গেলে কী করণীয়?
দীপা আক্তার, বরগুনা
উত্তর: ব্লিচ দিয়ে কালার করার পর ডিপোজিট কালার ব্যবহার না করে ছেড়ে দেওয়া হলে এ রকম হতে পারে। এ ক্ষেত্রে পারলারে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। তা ছাড়া ঘরে টক দই দিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেও কিছুটা উপকার পাওয়া যাবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী শোভন মেকওভার

মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
২ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
৬ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
৮ ঘণ্টা আগে
প্রতিবছর বিশ্বে লাখ লাখ মানুষ একটি অচেনা কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে প্রাণ হারান। তার নাম সেপসিস। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এটি এখনো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এটি শুধু শারীরিক জটিলতা নয়, বরং এটি জীবাণু এবং মানবদেহের প্রতিরক্ষাব্যবস্থার এক চরম সংঘাতের ফল।
৮ ঘণ্টা আগে