সন্ধ্যার পর দল বেঁধে বন্ধুরা এলে আড্ডা জমিয়ে তুলতে কী করবেন? বলছি, সবাইকে নিয়েই রান্নাঘরে ঢুকে পড়ুন; তৈরি করে ফেলুন মজাদার এবং সহজ দুই স্ন্যাকস। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ও রন্ধনশিল্পী ছন্দা ব্যানার্জি।

ভেটকির ফিলে, টোস্ট বিস্কুটের গুঁড়া, ভাজার জন্য পরিমাণমতো তেল, লেবুর রস, মরিচগুঁড়া, পেঁয়াজ গ্রেট করা ২ টেবিল চামচ, রসুন ও আদাবাটা ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ আর ছোট করে কাটা চিংড়ি, গরমমসলা, জায়ফল ও জয়ত্রীগুঁড়া এক চিমটি করে, কিছু কুচানো কিশমিশ, একটি ডিমের সাদা অংশ এবং আরও একটা ডিম, লবণ পরিমাণমতো।
প্রথমে ভেটকির ফিলেগুলো ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে লেবুর রস, মরিচগুঁড়া, একটু আদাবাটা ও লবণ মাখিয়ে ম্যারিনেট করতে হবে। অন্যদিকে পুরের জন্য কড়াইতে সরষের তেল দিয়ে তাতে একে একে গ্রেট করা পেঁয়াজ, আদা আর রসুনবাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলে তাতে দিতে হবে সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ ও সেদ্ধ করা ছোট করে কাটা চিংড়ি। সব মসলা মাছের সঙ্গে মাখা মাখা হয়ে এলে তাতে ধনেপাতা, জায়ফল ও জয়ত্রীগুঁড়া, গরমমসলার গুঁড়া, কিশমিশের কুচি এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটিকে পাত্র থেকে নামিয়ে এক পাশে রেখে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর ওই বাটিতে ডিমের সাদা অংশ খুব ভালো করে মিশিয়ে নিন বাইন্ডিংয়ের জন্য। তৈরি হয়ে গেল ফিশ রোলের স্টাফিং বা পুর।
এবার ভেটকি মাছের ফিলেগুলো একটা করে নিয়ে ওই স্টাফিং দিয়ে সেগুলো সাবধানে রোল করে নিতে হবে। তারপর রোলগুলো একটা একটা করে ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ফ্রিজে রাখতে হবে আধঘণ্টার মতো। সেট হয়ে গেলে খাবার আগে গরম-গরম ভেজে ফেলুন। তারপর পরিবেশন করুন কাসুন্দি এবং সালাদের সঙ্গে।

বড় বাগদা চিংড়ি ৪টি, পাতিলেবুর রস পরিমাণমতো, লবণ, আদা, রসুন ও কাঁচা মরিচের বাটা ২ টেবিল চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো।
বড় আকারের চিংড়ি ধুয়ে পরিষ্কার করে খোসা এবং মাথা ছাড়িয়ে, শুধু লেজের অংশটুকু বাদ না দিয়ে পাতিলেবুর রসে আধা ঘণ্টা রেখে দিন। তারপর আবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চিংড়ির মাঝখান থেকে চিরে নিয়ে ছুরির চওড়া দিক দিয়ে একটু হালকা হাতে থেঁতো করে নিন, যাতে আকারটা ছবির মতো হয়। এবার সব মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর পরিমাণমতো লবণ দিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। পছন্দের ডিপ আর সালাদ দিয়ে এবার গরম-গরম পরিবেশন করুন চিংড়ির কাটলেট।

বন্ধুত্ব উদ্যাপনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে পোশাকের মাধ্যমে এই আত্মিক সম্পর্ক ফুটিয়ে তোলার আমেজ একেবারেই ভিন্ন। প্রিয় বন্ধুর সঙ্গে মনের মিল থাকাটা যেমন আনন্দের, তেমনি পোশাকের স্টাইলেও যদি সেই মিল ফুটিয়ে তোলা যায়, তবে তা চমৎকার একটা বিষয় হয়। বিশেষ করে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবসে প্রিয় বন্ধুর
২৯ মিনিট আগে
বর্ষা মানে স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়া। এই সময় শুধু কাপড় কিংবা আসবাব নয়, রান্নাঘরের মসলাও তরতাজা ভাব হারায়। দেখা যায়, হলুদ, মরিচ বা ধনেগুঁড়া শক্ত হয়ে দলা বেঁধে গেছে। ফলে মসলার সুগন্ধ আর আগের মতো থাকে না। এমনকি অসাবধানতায় ছত্রাকের সংক্রমণ হয়ে যেতে পারে। মসলা ঠিকভাবে সংরক্ষণ না করলে খুব সহজে
২ ঘণ্টা আগে
কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে কি না, তা চেকআপ করাতে হবে। অনেক সময় স্বাস্থ্যজনিত সমস্যায় এমন কালো দাগ হতে পারে। স্বাস্থ্যগত সমস্যা না হলে যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে।
৩ ঘণ্টা আগে
মধ্যবয়স—শব্দটি শুনলেই আমাদের মনে একটি নির্দিষ্ট বয়সের ছবি ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, সেই বয়সটা ঠিক কত? ৩৫? ৪০? ৫০? নাকি ৬০? আশ্চর্যের বিষয়, এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। কারণ মধ্যবয়সকে কেবল বয়স দিয়ে সংজ্ঞায়িত করা কঠিন।
১৫ ঘণ্টা আগে