বর্ষা মানে স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়া। এই সময় শুধু কাপড় কিংবা আসবাব নয়, রান্নাঘরের মসলাও তরতাজা ভাব হারায়। দেখা যায়, হলুদ, মরিচ বা ধনেগুঁড়া শক্ত হয়ে দলা বেঁধে গেছে। ফলে মসলার সুগন্ধ আর আগের মতো থাকে না। এমনকি অসাবধানতায় ছত্রাকের সংক্রমণ হয়ে যেতে পারে। মসলা ঠিকভাবে সংরক্ষণ না করলে খুব সহজে সেই আর্দ্রতা পাত্রের ভেতরে ঢুকে পড়ে। তবে কিছু কাজ করলে বর্ষাকালেও মসলা টাটকা রাখা যায়।
মসলা রাখার আগে পাত্রটি ভালোভাবে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। কারণ, অল্প পরিমাণ পানি সব মসলা নষ্ট করে দিতে পারে। তাই ধোয়ার পর পাত্রটি ভালোভাবে শুকানোর আগে কখনো মসলা রাখবেন না। পুরোনো মসলার ওপর নতুন মসলা বারবার ঢালবেন না। আগে পাত্রটি খালি করে ধুয়ে শুকিয়ে নিন, তারপর নতুন মসলা রাখুন।
এমন এয়ারটাইট পাত্র বেছে নিন, যার ঢাকনা শক্তভাবে বন্ধ হয়। মসলার ব্যবহার অনুযায়ী পাত্রের আকার নির্বাচন করুন। যেমন ছোট পাত্রে এলাচি, লবঙ্গ ও বিশেষ মসলা, মাঝারি পাত্রে হলুদ, মরিচও ধনেগুঁড়া এবং বড় পাত্রে রাখুন অতিরিক্ত মজুত করা মসলা। ছোট পাত্রে আর্দ্র বাতাস কম ঢোকে। আর কাচের স্বচ্ছ জারে মসলা সহজে দেখা যায়।
চুলার ওপরের অংশে মসলা রাখা সুবিধাজনক হলেও সেখানে সব সময় গরম ও ভাপ থাকে। চুলার ওপরে কিংবা পাশে, সিঙ্কের পাশে, ডিশওয়াশারের কাছে, রোদযুক্ত জানালার পাশে এবং স্যাঁতসেঁতে দেয়ালের পাশের মতো জায়গাগুলো এড়িয়ে চলুন। এর বদলে রান্নাঘরের শুকনা তাক বা আলমারি কিংবা পরিষ্কার কাউন্টার বা শেলফে মসলার বয়াম রাখুন।
ভেজা চামচ ব্যবহারে সহজে মসলায় আর্দ্র হয়ে যেতে পারে। তাই ভেজা চামচ ব্যবহার, ভেজা হাতে মসলা ধরা, ভেজা টেবিলে চামচ রাখা এবং হাতে নেওয়া অতিরিক্ত মসলা আবার জারে ফিরিয়ে দেওয়া—এসব ভুল করবেন না। চামচ ভিজে গেলে অন্য শুকনা চামচ ব্যবহার করুন।
ফুটন্ত রান্নার ভাপ সরাসরি খোলা মসলার জারে ঢুকে যেতে পারে। এ জন্য শুকনা চামচ দিয়ে প্রয়োজন অনুযায়ী মসলা নিয়ে শুকনা বাটিতে রাখুন, সঙ্গে সঙ্গে মসলার পাত্র বন্ধ করুন, এরপর রান্নায় মসলা দিন। এতে বাকি মসলা ভালো থাকে এবং অতিরিক্ত মসলা পড়ার ঝুঁকিও কমে।
অনেক মসলা একসঙ্গে কিনলে বারবার বড় পাত্র খুলতে হয়। ফলে সেগুলো আর্দ্র হয়ে যায় দ্রুত। তাই প্রতিদিনের জন্য একটি ছোট জার ব্যবহার করুন।
এ ছাড়া অতিরিক্ত মসলা আলাদা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে হবে। ছোট জার খালি হলে ধুয়ে শুকিয়ে আবার তাতে মসলা রাখুন।
গুঁড়া মসলার তুলনায় জিরা, ধনে, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচির মতো গোটা মসলা বেশি দিন সুগন্ধ ধরে রাখতে পারে। এগুলোও শুকনা এবং এয়ারটাইট পাত্রে রাখুন।
মসলায় ছত্রাক দেখা গেলে, পোকা থাকলে, ভেজা দাগ থাকলে, পানির ফোঁটা জমলে, রং অনেক বদলে গেলে এবং বাজে কিংবা স্যাঁতসেঁতে গন্ধ এলে সেই মসলা ব্যবহার থেকে বিরত থাকুন অথবা ফেলে দিন। শুধু দলা বাঁধলেই মসলা নষ্ট হয় না। তবে এটি আর্দ্রতার লক্ষণ হতে পারে। ছত্রাকযুক্ত বা সন্দেহজনক মসলা স্বাদ নিয়ে পরীক্ষা না করাই ভালো।
সূত্র: নেস্টকেস এবং অন্যান্য

ভেটকির ফিলে, টোস্ট বিস্কুটের গুঁড়া, ভাজার জন্য পরিমাণমতো তেল, লেবুর রস, মরিচগুঁড়া, পেঁয়াজ গ্রেট করা ২ টেবিল চামচ, রসুন ও আদাবাটা ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ আর ছোট করে কাটা চিংড়ি, গরমমসলা, জায়ফল ও জয়ত্রীগুঁড়া এক চিমটি করে, কিছু কুচানো কিশমিশ, একট
৩৬ মিনিট আগে
কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে কি না, তা চেকআপ করাতে হবে। অনেক সময় স্বাস্থ্যজনিত সমস্যায় এমন কালো দাগ হতে পারে। স্বাস্থ্যগত সমস্যা না হলে যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে।
২ ঘণ্টা আগে
মধ্যবয়স—শব্দটি শুনলেই আমাদের মনে একটি নির্দিষ্ট বয়সের ছবি ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, সেই বয়সটা ঠিক কত? ৩৫? ৪০? ৫০? নাকি ৬০? আশ্চর্যের বিষয়, এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। কারণ মধ্যবয়সকে কেবল বয়স দিয়ে সংজ্ঞায়িত করা কঠিন।
১৪ ঘণ্টা আগে
প্রাচীনকাল থেকে এলাচি রাজত্ব করে আসছে আমাদের রূপচর্চা ও ভেষজ চিকিৎসা জগতে। প্রাচীন মিসরে দাঁত পরিষ্কারের উপাদান থেকে শুরু করে প্রাচীন গ্রিস ও রোমে সুগন্ধি হিসেবে এর ব্যবহার ছিল ব্যাপক। কিন্তু জানেন কি, আধুনিক বিজ্ঞান এলাচির নানাবিধ স্বাস্থ্য উপকারিতার সত্যতা খুঁজে পেয়েছে। এলাচির ১০ গুণ জেনে নিন...
১৫ ঘণ্টা আগে