প্রশ্ন: আমার গলা, ঘাড়ে ও পিঠে অনেক কালো দাগ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে কি না, তা চেকআপ করাতে হবে। অনেক সময় স্বাস্থ্যজনিত সমস্যায় এমন কালো দাগ হতে পারে। স্বাস্থ্যগত সমস্যা না হলে যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে। তাই কসমেটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিতে পারেন। আলু ও শসার রস এ ধরনের দাগের ওপর ব্যবহারে সুফল পাওয়া যায় অনেক সময়।
প্রশ্ন: আমি চাকরি করি। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা কম্পিউটারের সামনে থাকতে হয়। অফিস থেকে ফিরে সময় নিয়ে ত্বকের যত্ন নেওয়ার উপায় থাকে না। সহজে কীভাবে ত্বকের বুড়িয়ে যাওয়া গতি ধীর করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: এমন অবস্থায় ত্বক ভালো রাখতে সারা দিনে অফিসে বেশ কয়েকবার ডেস্ক থেকে উঠে মুখে পানির ঝাপটা দিতে হবে। অফিসে অন্তত একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারলে ভালো। সানস্ক্রিন ব্যবহার করলে পুনরায় তা ব্যবহারের জন্য ত্বক পরিষ্কার করতে হয়। সে সময় কোমল ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক মসৃণতা হারাবে না। এ ছাড়া নীল আলো ত্বকের সংস্পর্শে আসার পর যে ক্ষতিকর র্যাডিক্যাল তৈরি করে, সেটিও পানির ঝাপটায় ধুয়ে যাবে।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী, শোভন মেকওভার

প্রায় এক শতাব্দী আগে, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এমন এক ইতিহাস গড়েছিলেন, যা শুধু ভ্রমণের নয়—উপনিবেশবাদ, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার ভাবনারও এক অনন্য দলিল। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর নতুন গবেষণায় উঠে এসেছে সেই দুই...
৬ ঘণ্টা আগে
অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
১৩ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
১৫ ঘণ্টা আগে