
রমজানে ইফতারের অপরিহার্য অনুষঙ্গ খেজুর। এর মিষ্টি স্বাদ আর পুষ্টিগুণ অতুলনীয়। সঠিক উপায়ে সংরক্ষণ করলে এটি অনেক দিন ভালো থাকে। তবে খেজুরও নষ্ট হতে পারে। আর নষ্ট বা ছাতা পড়া খাবার খেলে ফুড পয়জনিং হওয়া অস্বাভাবিক নয়। এই অবস্থা শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই যদি একটি খেজুরেও ছাতা বা ছত্রাক দেখেন, তবে ঝুঁকি না নিয়ে পুরো প্যাকেজটি ফেলে দেওয়াই ভালো। কারণ, অনেক সময় ছত্রাক খালি চোখে দেখা না গেলেও তা ছড়িয়ে পড়তে পারে। তাই রমজান মাসে খেজুর খান নিরাপদে। আর তার জন্য জেনে রাখুন খেজুর সংরক্ষণের উপায়।
অনেকে খেজুরের গায়ে সাদা আস্তরণ দেখে ভয় পান। আসলে এটি নষ্ট হওয়ার লক্ষণ নয়, বরং এটি হলো শুকিয়ে যাওয়া চিনি। খেজুর নষ্ট হয়েছে কি না, তা বুঝতে তিনটি বিষয় খেয়াল করতে হবে—

রং পরিবর্তন বা ছাতা ধরা: যদি দেখেন, খেজুরের বাইরের বা ভেতরের রং অতিরিক্ত গাঢ় হয়ে গেছে অথবা গায়ে সাদা রঙের ছাতা পড়েছে, তবে তা দ্রুত ফেলে দিন। বিশেষ করে মেজুল জাতের খেজুরে আর্দ্রতার কারণে কালো ছত্রাক বা অ্যাসপারগিলাস নাইজার হওয়ার আশঙ্কা বেশি থাকে।
বাজে গন্ধ: খেজুরের নিজস্ব কোনো কড়া গন্ধ নেই; বরং একটি হালকা মিষ্টি সুবাস থাকে। যদি পচা বা টক ধরনের কোনো কড়া গন্ধ নাকে আসে, তবে বুঝবেন খেজুরটি খাওয়ার অনুপযোগী।
ভেতরে পোকামাকড়ের উপস্থিতি: খেজুর কীটনাশক ছাড়াই উৎপাদিত হয়। তাই অনেক সময় এর ভেতরে পোকা, মাকড়সা বা কৃমি বাসা বাঁধতে পারে। খেজুরের ভেতরে কাঠের গুঁড়ার মতো ছোট বাদামি দানা দেখলে বুঝবেন, সেখানে পোকা রয়েছে। তাই কামড় দিয়ে খাওয়ার চেয়ে খেজুরের পেট চিরে পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

বায়ুরোধী পাত্রে রাখুন: খেজুর সব সময় বায়ুরোধী পাত্রে ঢুকিয়ে ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত।
ভ্যাকুয়াম সিল করা ব্যাগে রাখুন: সম্ভব হলে ভ্যাকুয়াম সিল করা ব্যাগে রাখুন। এটি আর্দ্রতার পরিবর্তন থেকে খেজুরকে রক্ষা করবে এবং ব্যাকটেরিয়া জন্মাতে দেবে না।
ফ্রিজে রাখুন: বেশি দিন তাজা রাখতে ফ্রিজ বা ডিপ ফ্রিজে খেজুর সংরক্ষণ করুন।
কোন প্রজাতির খেজুর কত দিন ভালো থাকে
খেজুরের প্রজাতিভেদে এর স্থায়িত্ব ভিন্ন হয়। এতে প্রচুর পুষ্টি ও আঁশ থাকলেও ক্যালরির পরিমাণ অনেক বেশি। তাই সুস্থ থাকতে পরিমিত খেজুর খাওয়া উচিত।
ডেগলেট নূর: এ ধরনের খেজুরগুলো সাধারণ তাপমাত্রায় ১ বছর এবং ডিপ ফ্রিজে ২ থেকে ৩ বছর ভালো থাকে।
মেজুল: এ প্রজাতির খেজুরগুলো সাধারণ তাপমাত্রায় ৬ মাস এবং ডিপ ফ্রিজে ১ বছরের বেশি ভালো থাকে।
খেজুর ডিপ ফ্রিজে রাখলে এর স্থায়িত্ব অনেক বাড়ে। তবে ডিফ্রস্ট বা বরফ গলানোর পর এটি কিছুটা নরম ও কাদাটে হয়ে যেতে পারে। যেভাবে রাখবেন,
সূত্র: হেলথ লাইন, ভেরিওয়েল হেলথ, দ্য কিচেন
আরও পড়ুন-

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
৮ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১১ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৪ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৬ ঘণ্টা আগে