রমজানে একাকী

রমজান এলেই অনেকে নিজের একা থাকা আরও কঠিন বলে ভাবতে শুরু করেন। কারণ, এই মাসে পরিবারের সঙ্গে ইফতার ও সেহরি করার মধ্যে অন্য রকম আত্মিক শান্তি থাকে। সোশ্যাল মিডিয়ায় যখন অন্য কাউকে পরিবারের সঙ্গে এই শান্তি ভাগাভাগি করতে দেখা যায়, তখন একা থাকা অনেকে বিষাদে ভোগেন। অন্য সময়গুলোতে একাকিত্ব তাঁদের এত বেশি কষ্ট না দিলেও এই মাসজুড়ে একটা অপূর্ণতা তাঁদের থেকেই যায়; বিশেষ করে আরব বা আমাদের মতো সংস্কৃতিতে, যেখানে রমজান মানেই পারিবারিক বন্ধন, সেখানে একা থাকাটা মানসিকভাবে বছরের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হয়ে দাঁড়ায়।
কেন এই খারাপ লাগা
এই সময়ের সবচেয়ে বড় কষ্ট হলো রমজানের আনন্দ মনে করিয়ে দেয় এমন মুহূর্তগুলোর অনুপস্থিতি। প্রিয়জনদের সঙ্গে ইফতার বা জামাতে নামাজের যে আবেগীয় সংযোগ, তা একা একা খুঁজে পাওয়া কঠিন। ফলে ওই সময়ে ছোট কোনো কিছুও বড় কষ্ট দেয়। টেলিভিশনে যখন পারিবারিক পুনর্মিলনের বিজ্ঞাপন দেখানো হয়, তখন প্রবাসে বা একা থাকা মুসলিমদের একাকিত্ব আরও প্রকট হয়ে ওঠে। এখানের অনেক বড় একটি চ্যালেঞ্জ হলো রুটিন ঠিক রাখা। রান্না করা বা খাওয়ার মতো কেউ নেই বলে অনেক সময় সেহরি বা ইফতারের সেই আমেজটাই হারিয়ে যায়।
জোরালো হোক স্রষ্টার সঙ্গে সম্পর্ক
তবে এই মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকের কাছে এই নিঃসঙ্গতাই হয়ে ওঠে স্রষ্টার সঙ্গে সম্পর্ক গভীর করার অনন্য সুযোগ। একা থাকলে আত্মসমীক্ষা ও ইবাদতে বেশি মনোযোগ দেওয়া যায়। এটি স্রষ্টার সঙ্গে সংযোগ আরও ব্যক্তিগত এবং শান্তিপূর্ণ করে তোলে। ঘরের একাকিত্ব কাটাতে বাইরে বেরিয়ে পড়তে পারেন। জেদ্দার মতো শহরগুলোতে মানুষ রাস্তায় অন্য মানুষজনের সঙ্গে ইফতার করে বা সাজসজ্জা দেখে। আমাদের দেশে সেই সুযোগ না থাকলেও অনেক সময় দেখা যায়, রেস্তোরাঁগুলোতে খেতে বসলে আশপাশের আমেজ মন ভালো করে দেয়।
একাকী ইফতারের নিঃসঙ্গতা কাটাতে অনেকে প্রযুক্তির সাহায্য নিতে পারেন। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের মুখ দেখা বা তাদের কণ্ঠ শোনা সেই দূরত্বের ব্যবধান অনেকটা কমিয়ে দেয়। আবার রান্নার ঝামেলা এড়াতে অনেকে ফুড ডেলিভারি অ্যাপের ওপর নির্ভর করতে পারেন। ব্যস্ত সময়ের মধ্যেও সঠিকভাবে ইফতার কিংবা সেহরি করতে পারাটাও বড় আশীর্বাদ।
একা সময়কে কাজে লাগান
যাঁরা একা থাকার এই কঠিন সময়কে সহজ করতে চান, তাঁদের জন্য কিছু কার্যকর উপায় হতে পারে—
রাসুলুল্লাহ (সা.)-এর বেশ কিছু হাদিস আমাদের এই একাকিত্বের লড়াইয়ে সান্ত্বনা দিতে পারে। মনে রাখবেন, যখন আপনি একা রোজা রাখছেন, আপনার সেই ত্যাগ সরাসরি স্রষ্টার জন্যই নিবেদিত। নিঃসঙ্গতা কঠিন হতে পারে, কিন্তু সমুদ্রেই যেমন মুক্তা পাওয়া যায়, তেমনি জীবনের এই কঠিন সময়েই আপনি খুঁজে পেতে পারেন ইমানের প্রকৃত নূর। এই রমজান আপনার জন্য হোক আত্ম-আবিষ্কার এবং স্রষ্টার আরও নিকটবর্তী হওয়ার এক বিশেষ যাত্রা।
সূত্র: আরব নিউজ, দ্য মুসলিম ভাইভ

আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
১ ঘণ্টা আগে
কলার কেচাপ! না চোখ কপালে তোলার দরকার নেই। ফিলিপাইনের দারুণ জনপ্রিয় খাবার কলার কেচাপ বা বানানা কেচাপ। মিষ্টি, টক ও মসলার স্বাদের মিশেলে তৈরি সসটি দেশটির খাবারের সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে টমেটোর সরবরাহ কমে গেলে খাদ্যপ্রযুক্তিবিদ মারিয়া ইয়ালাগান ওরোসা কলা...
২ ঘণ্টা আগেবাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
আঁচল আর উত্তরীয়র কোনায় যাঁদের গিঁট পড়েছে, একাকী থাকার দিন যাঁদের শেষ হয়েছে গত পূজার পর আর এই পূজার আগেই, যাঁরা একটু একটু করে মানিয়ে নিচ্ছেন দুজনের জীবনে দুজনের উপস্থিতি, তাঁদের জন্য এবারের পূজার উৎসব একেবারে আলাদা।
১ দিন আগে