
মেষ
সকাল থেকেই আপনার মেজাজ থাকবে তুঙ্গে। মনে হবে যেন আপনিই পাড়ার ডন! তবে সাবধান, অতিথিরা আপনার পকেটে হানা দিতে পারে। অফিসে বসের সামনে বেশি জ্ঞান দিতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ অকারণ তর্কে জড়াতে পারেন। মনে রাখবেন, ‘সরি’ বললে কেউ ছোট হয় না (যদিও আপনি সেটা মানবেন না)। ঘাড় বা পিঠের ব্যথায় ভুগতে পারেন। ভুল ভঙ্গিতে শুয়ে থাকা বন্ধ করুন। টাকা খরচ করার আগে ক্যালকুলেটরটা দুবার চেক করুন, আজ কিন্তু পকেট গড়ের মাঠ হওয়ার যোগ আছে।
বৃষ
ব্যবসায় আজ আপনার দাপট থাকবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আজ জিপিএসের মতো আপনার ওপর নজর রাখবে। সহকর্মীরা আজ আপনার কাজের প্রশংসা করবে, কিন্তু গোপনে আপনার টিফিন চুরি করার পরিকল্পনাও করতে পারে। বিকেলের দিকে কোনো পুরোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। সেই খুশিতে পার্টি দেওয়ার কথা ভাববেন না। বেশি আনন্দ করতে গিয়ে আবার বিরিয়ানি খেয়ে পেট খারাপ করবেন না। আজ হজমশক্তি একটু কমজোরি। বসের সামনে বেশি হাসাহাসি করবেন না, কাজের ফাইলটা আপনার দিকেই এগিয়ে আসবে।
মিথুন
কথা বলার ক্ষমতা আজ আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। আপনি বরফ বিক্রি করতে পারেন অ্যান্টার্কটিকাতেও! নতুন করে প্রেমে পড়ার আগে তার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করে নিন, নইলে ‘প্রতারণা’ আপনার দরজায় কড়া নাড়ছে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখা শুরু করতে পারেন, তবে আপাতত পাসপোর্টটা খুঁজে বের করুন। বাড়ির ছোটদের সঙ্গে আজ দারুণ সময় কাটবে। সোশ্যাল মিডিয়ায় অচেনা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে সাবধান! আপনার হ্যাক হওয়া ছবি পাড়ার মোড়ে দেখতে চাইবেন না নিশ্চয়ই?
কর্কট
বন্ধুরা আজ আপনাকে মানসিক আঘাত দিতে পারে, তবে তাতে পাত্তা না দিয়ে পকেটের দিকে নজর দিন। হঠাৎ কিছু আর্থিক প্রাপ্তির যোগ আছে। লটারি কাটলে আজ লাক ট্রাই করতে পারেন (ঝুঁকি আপনার)। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ জয়জয়কার। নতুন আইডিয়া মাথায় আসবে। চোখের সমস্যায় ভোগার চান্স আছে, তাই সারা দিন ফোনের স্ক্রিনে মুখ গুঁজে পড়ে থাকবেন না। আজ বাড়ির প্রবীণদের সঙ্গে তর্কে যাবেন না, শান্তিতে ডালভাত খান।
সিংহ
আজ আপনার সাহস বাড়বে ঠিকই, কিন্তু ব্যবহারের কারণে মানুষ আপনাকে এড়িয়ে চলতে পারে। বনের রাজা হলেও ড্রয়িংরুমে আজ বিড়াল হয়ে থাকতে হবে। কাজ ফেলে রেখে আড্ডা মারলে বস আজ গর্জন করতে পারে। আপনার কেশর আজ একটু বেশিই দুলছে। কোনো নিঃস্বার্থ মানুষের সাহায্য পেতে পারেন, তবে তাকে চিনতে ভুল করবেন না। সঞ্চয় করার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। হুটহাট অনলাইনে কেনাকাটা বন্ধ করুন। আত্মীয়দের কটুকথা কানে নেবেন না, হেডফোন লাগিয়ে গান শুনুন।
কন্যা
নিজের মতামতে আজ আপনি অনড় থাকবেন, যার ফলে আশপাশের মানুষ আপনাকে ‘খুব ত্যাঁদড়’ বলে ভাবতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। শপিং মলের দিক দিয়ে আজ না যাওয়াই মঙ্গল। হাড় বা স্নায়ুর সমস্যায় কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার খান। পুরোনো পারিবারিক বিবাদ মেটানোর জন্য আজকের দিনটি দারুণ। একটু নমনীয় হোন। আজ সবকিছু নিখুঁত করতে গিয়ে নিজের রক্তচাপ বাড়িয়ে ফেলবেন না। মাঝেমধ্যে অগোছালো থাকাও ভালো।
তুলা
স্বামী-স্ত্রীর মধ্যে আজ বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা আছে! ব্যালেন্স করতে গিয়ে আপনি আজ নিজেই ভারসাম্যহীন হয়ে পড়তে পারেন। সরকারি কোনো ঝামেলার মুখে পড়তে পারেন, তাই বাইক চালালে হেলমেট আর লাইসেন্স সঙ্গে রাখুন। বেশি জাঁকজমক দেখাতে গিয়ে পকেট ফাঁকা করবেন না। লোকে আপনার টাকা দেখবে, গুণ দেখবে না। সম্পর্কের টানাপোড়েন মিটে যেতে পারে, যদি আপনি আজ ইগো বিসর্জন দেন। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, মৌনতাই আজ আপনার রক্ষাকবচ।
বৃশ্চিক
আজ হুটহাট সিদ্ধান্ত নিলে নিজেই পস্তাবেন। নিজের বিষে নিজেই নীল হবেন না যেন! ব্যবসার পার্টনারশিপে লাভের মুখ দেখবেন। নতুন বিনিয়োগের কথা ভাবা যেতে পারে। অবিবাহিতদের বিয়ের সানাই বাজার সম্ভাবনা তৈরি হচ্ছে। ঘটক আজ বাড়িতে মিষ্টি নিয়ে আসতে পারে। বাড়ির বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিন। কোনো প্রতিবাদ করতে গিয়ে নিজেই ফেঁসে যাবেন না। পাড়ার রাজনীতি থেকে আজ দূরে থাকুন।
ধনু
আজ আপনার অর্থভাগ্য বেশ উজ্জ্বল। আপনার ধনুক থেকে বের হওয়া তির আজ একদম ঠিক লক্ষ্যে বিঁধবে। চারদিক থেকে আয়ের সুযোগ আসবে। ইনক্রিমেন্টের খবর পেতে পারেন। আপনার কোনো তিক্ত কথায় প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে। কথা বলুন মেপে। আজ অহংকার ত্যাগ করে মাটির মানুষ হয়ে থাকার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে আজ আড্ডা জমবে, তবে পকেটের দিকে খেয়াল রেখে বিল দেবেন। সবাই আপনাকে দিয়েই বিল মেটাতে চাইবে!
মকর
আর্থিক দিক আজ বেশ শক্তিশালী হবে। তবে অলসতা করলে কপালে দুঃখ আছে। অফিসের শত্রুরা আজ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আপনার বুদ্ধির কাছে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে। বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ একটু ধ্যানে সময় দিন, শান্তি পাবেন।
কুম্ভ
স্মৃতিশক্তি আজ আপনার প্রখর থাকবে, তবে অফিসের পাসওয়ার্ড বা এটিএম পিন ভুলে গেলে কেল্লা ফতে! আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। বড় কোনো কেনাকাটা না করাই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে সময়টা দারুণ কাটবে। ক্যান্ডেল লাইট ডিনারের পরিকল্পনা করতে পারেন। মুরব্বিদের আশীর্বাদে আজ কোনো বড় বিপদ এড়ানো সম্ভব হবে। রাস্তা পার হওয়ার সময় ফোনের দিকে না তাকিয়ে ডানে-বাঁয়ে তাকান। আজরাইল আজ একটু ফ্রি আছেন!
মীন
আজ জন্মদিন হলে আপনি মহাকাশে ওড়ার স্বপ্ন দেখতে পারেন। তবে বিছানা থেকে পড়ে গিয়ে হোঁচট না খেলেই হয়! রাজনৈতিক ব্যক্তিদের আজ সুনাম বাড়বে। নতুন কোনো পদের অফার পেতে পারেন। পৈতৃক সম্পত্তির ঝামেলা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। আজ সই-সাবুদ করবেন না। লাল রঙের পোশাক পরলে আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। দিন শেষে একটা ভালো সিনেমা দেখুন, মনের ক্লান্তি দূর হবে।

চৈত্র মাস শুরু হয়ে গেছে। এই তপ্ত দিনে রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ও সতেজ পানীয়ের কোনো বিকল্প নেই। সৌদি আরব ও মিসরে ইফতারের টেবিলের অবিচ্ছেদ্য পানীয় সোবিয়া। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, এর সঙ্গে মিশে আছে কয়েক শ বছরের ইতিহাস। সৌদি আরবের রাস্তায় রমজান মাসে...
১ ঘণ্টা আগে
ব্যস্ত জীবনে ঝটপট ক্ষুধা মেটাতে ইনস্ট্যান্ট নুডলসের জুড়ি নেই। অল্প খরচে এবং খুবই দ্রুত বানানো যায় বলে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী—সবারই পছন্দের শীর্ষে থাকে এই খাবার। তবে স্বাদ ও সুবিধার আড়ালে এই জিনিস আমাদের শরীরে কী প্রভাব ফেলছে, তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আছে নানান মতামত। মাঝেমধ্যে...
৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ঈদ। এই আনন্দ পূর্ণতা পায় তখন, যখন ঘরদোর থাকে পরিপাটি ও পরিচ্ছন্ন। কিন্তু ব্যস্ত সময়ে মেঝের দাগ বা কালচে ভাব দূর করা বেশ ঝক্কির কাজ বলে মনে হতে পারে। রোজ ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে মোছার পরও অনেক সময় ঘরের মেঝে পরিচ্ছন্ন দেখায় না। কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব অল্প...
১ দিন আগে
উৎসবে নিজেকে সাজাতে মেয়েদের জন্য মেহেদি এক অনন্য অনুষঙ্গ। আগেকার দিনে ঈদে হাতভর্তি নকশায় মেহেদি লাগানোর চল থাকলেও এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই চলে বদল এসেছে। এখনকার তরুণীরা ঘণ্টার পর ঘণ্টা বসে মেহেদি লাগানোর চেয়ে ছিমছাম বা এককথায় সিম্পল নকশা বেশি পছন্দ করছেন। মেহেদির সৌন্দর্য কেবল তার গাঢ় রঙে নয়....
১ দিন আগে