সমাজের অনেক সমস্যার মুখে অসহায় বোধ না করে এগিয়ে এলে কত বড় ফল পাওয়া যায়, পাকিস্তানের এক অটোচালক তা দেখিয়ে দিচ্ছেন৷ সেই পাকিস্তানি ভাইজানের কল্যাণে অনেক মেয়ের শিক্ষার পথ সুগম হচ্ছে৷
পেশোয়ার শহরের উপকণ্ঠে পির বালা এলাকায় অটোরিকশা চালান আরাব শাহ৷ এলাকার মেয়েদের শিক্ষার লক্ষ্যে নিজের সময় দিয়ে সাহায্য করেন তিনি; তাদের বিনা মূল্যে পরিবহণের ব্যবস্থা করেন৷
নিজের উদ্যোগ সম্পর্কে আরাব বলেন, ‘আমি প্রায় ৯ বছর ধরে বিনা মূল্যে মেয়েদের বাসা থেকে তুলে আবার বাসায় নামিয়ে দেওয়ার পরিষেবা দিয়ে চলেছি৷ আমার পাঁচ বোন আছে৷ পরিবহনের অভাবে তারা স্কুলে যেতে পারেনি৷ অন্য মেয়েরাও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আমি সেটা চাই না৷ তাই আমি দুই শতাধিক মেয়ের জন্য এই পরিষেবা দিয়ে আসছি৷ আমার পরিষেবা মেয়েদের উপকার করে আসছে৷’
তিনি আরও বলেন, ‘আমার সহায়তার কারণে তাদের মধ্যে অনেকে কলেজ, হাইস্কুল এমনকি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছে৷ আমার পরিবহনের কল্যাণে এই মেয়েরা শিক্ষার নাগাল পায়৷ প্রায় সবাই অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে৷ বেশির ভাগই যাতায়াতের খরচের কারণে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছিল না৷ আমি তাদের স্কুলে ভর্তি করিয়েছি এবং বিনা মূল্যে পরিবহনের সুবিধা দিয়ে আসছি৷’
গোটা অঞ্চলে নিরাপদ ও সঠিক পরিবহনের অভাব মেয়েদের শিক্ষার পথে বড় অন্তরায়৷ পির বালার অনেক মেয়ে বলে, শাহের পরিষেবার কারণেই তারা স্কুলে যেতে পেরেছে৷ যেমন আরজু আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘পরিবহন নিয়ে আমার সমস্যা ছিল৷ কিন্তু এখন ভাইজানের কল্যাণে সমস্যার সমাধান হয়েছে৷ আমার ভাইয়া খুবই উপকারী৷ তিনি না থাকলে আমাদের পক্ষে শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হতো না৷’
নোশিন খানও আরব শাহের প্রতি কৃতজ্ঞ৷ সে বলে, ‘শিক্ষা আমার কাছে সব কিছু৷ আমি ডাক্তার হতে চাই৷ আমি ভাইজানের কাছ গভীরভাবে কৃতজ্ঞ৷ তিনি আমাকে শুধু স্কুলে ভর্তি করান নি, প্রতিদিন আমি যাতে নিরাপদে বাসায় ফিরি, সেটাও নিশ্চিত করেছেন৷ তিনি আমার কাছে আদরের বড় ভাইয়ের মতো৷’
নিজের কাজ ও আন্তরিকতার দৌলতে আরাব শাহ মেয়েদের পরিবারের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন৷ আরজু আহমেদের বাবা মহাম্মাদ রেহান জানান, ‘আমার তিন মেয়ে৷ একজন সবে প্রাইমারি স্কুল শেষ করেছে৷ আরাব শাহের সহায়তায় সে হাই স্কুলে যাচ্ছে৷ বাকি দুই মেয়ে এখানকার প্রাইমারি স্কুলে পড়ছে৷ আরাব শাহের ভূমিকা বড় ভাইয়ের মতো৷ তার কল্যাণেই আমার মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে অনেক সাহায্য পাচ্ছে৷’
পির বালায় এ কাজের জন্য শাহ অনেক সম্মান ও স্বীকৃতি পাচ্ছেন৷ নিজের স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, ‘পাকিস্তানে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত৷ গোটা পাকিস্তানে পরিবহ নেটওয়ার্কের সম্প্রসারণ করা আমার লক্ষ্য৷ সব বঞ্চিত শিক্ষার্থীর কাছে সেই পরিষেবা যেন পৌঁছে যায়৷’

কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
৭ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
১১ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
১৪ ঘণ্টা আগে
ভোর চারটায় অ্যালার্ম। কানের তালা ফাটানো সেই শব্দে ঘুম ভাঙল আপনার। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়াতে হলো পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে। এরপর লম্বা সারিতে দাঁড়িয়ে বিখ্যাত সেই ল্যান্ডমার্কের সামনে একটা ছবি তোলা। সবই দেখতে ঠিক হুবহু ইন্টারনেটে দেখা বাকি হাজারটা ছবির মতোই।
১৫ ঘণ্টা আগে