
সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ে সংগঠনের পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হয়।
স্কুলের খেলার মাঠের চারপাশে এ সময় আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, কামরাঙা, সেগুন, আমড়াসহ বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ খেলাঘর সংগঠকেরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামছ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে ছায়মা খানম ও রেজাউল কবির, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সাংবাদিক রাজন ভট্টাচার্য, শিল্পী রহমান ও খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাইফুদ্দিন শোভন।
এর আগে গত ২৭ জুলাই শান্তিবাগ উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ করে কেন্দ্রীয় খেলাঘর আসর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস)’ কোর্সে ভর্তি চলছে। আবেদন করা যাবে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। জেনে নিন যোগ্যতা, কোর্স ফি ও ক্লাস শুরুর তারিখ।
১ দিন আগে
নামী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী মালিহা তাবাসসুম (ছদ্মনাম)। প্রতিদিন স্কুল ছুটির পরই তাকে ছুটতে হয় বেইলি রোডের একটি কোচিং সেন্টারে। শুধু সে নয়, রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ স্কুলশিক্ষার্থীই ছুটছে কোচিং সেন্টারে।
১ দিন আগে
আজ সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারিপদ্ধতি বহাল রাখা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
২ দিন আগে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে প্রত্যাশা শিক্ষা মন্ত্রণালয়ের।
২ দিন আগে