কর্মজীবনে যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস)’ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয় সপ্তাহ মেয়াদি এই নিয়মিত কোর্সের ক্লাস আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং ন্যূনতম দুই বছরের কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
কোর্সটি আইবিএ প্রাঙ্গণে দুটি পৃথক সেকশনে পরিচালিত হবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস অনুষ্ঠিত হবে, যাতে কর্মজীবীরা সহজেই অংশ নিতে পারেন।
নির্বাচিত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৩২ হাজার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া কোর্স সফলভাবে সম্পন্ন করতে কমপক্ষে ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ আগস্ট ২০২৬-এর মধ্যে ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

যুক্তরাজ্য সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি চিভেনিং স্কলারশিপ ২০২৭-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। চিভেনিংয়ের আওতাভুক্ত দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের প্রায় ১৬০টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির সুযোগ পান।
৯ ঘণ্টা আগে
সারা দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। কিন্তু চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছে প্রায় সাড়ে ১১ লাখ শিক্ষার্থী। এ হিসাবে একাদশ শ্রেণিতে ফাঁকা থাকবে সাড়ে ১৪ লাখের বেশি আসন; যা মোট আসনের অর্ধেকের বেশি।
১৫ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন-এর অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো...
১৯ ঘণ্টা আগে
বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ব্যবহারিক বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বাউবির...
২০ ঘণ্টা আগে