কবিতা শুধু শব্দের শিল্প নয়, মানুষের অনুভবেরও ভাষা। সেই ভাষার বৈশ্বিক উদ্যাপনে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’।
২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও রাইটার্স ওয়েব বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
আহমেদ আযম খান তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মর্যাদা যাতে ভূলুণ্ঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক, স্কুল অব লর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ মোহান্তো এবং সাধারণ সম্পাদক তালুকদার লাভলী।
অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়ার প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গবেষকেরা সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন।
এ সময় কবিতা ও প্রবন্ধ—দুই বিভাগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

দুই দিনের কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার তত্ত্বের
৭ ঘণ্টা আগে
রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
৮ ঘণ্টা আগে
দেশের আরও ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে...
৮ ঘণ্টা আগে
গণ রুম প্রথা পুনরায় চালু করা ঠেকাতে এবং শিক্ষার্থীবান্ধব সিট নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা-কর্মীদের একাংশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়ে তাঁরা এই
৯ ঘণ্টা আগে