Ajker Patrika

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

সিলেট প্রতিনিধি
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন
‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। ছবি: আজকের পত্রিকা

‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জাতীয় আন্তবিভাগীয় সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আয়োজনে সম্মেলনের অন্যতম গণমাধ্যম সহযোগী ছিল আজকের পত্রিকা। সম্মেলনে উপস্থাপিত সব গবেষণাপত্রের সারসংক্ষেপ নিয়ে ‘বুক অব অ্যাবস্ট্রাক্ট অব এনআইসিএসডিজি-২০২৬’ শীর্ষক বই প্রকাশিত হয়েছে। প্রথম দিনের বিভিন্ন পর্বে বক্তা ছিলেন অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক মো. মামুন হাবিব ও অধ্যাপক সায়েম।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মামুন হাবিব, মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. তাহের বিল্লাল খলিফা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সৈয়দ নাকিব সাদী, আয়োজক কমিটির আহ্বায়ক মো. জিয়াউর রহমান, সহ-আহ্বায়ক মো. আমজাদ হোসেন ও মো. শাদমান শাকিব। এই পর্বে সম্মেলনের সেরা গবেষকদের ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত