
জাতীয় বাজেট ২০২৬-২৭ বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সুশাসনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। তাঁদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতির পাশাপাশি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে আরও কৌশলগত বিনিয়োগ প্রয়োজন।
আজ মঙ্গলবার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গ্রিন বিজনেস স্কুল (জিবিএস) আয়োজিত ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২৭: পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারণে আগ্রহী বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং ব্র্যাক ইউনিভার্সিটির লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।
সেমিনারের শুরুতে বিবিএ বিভাগের শিক্ষার্থী ফয়সাল বিন আবির ও তাহমিদ ফেরদৌস জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে গবেষণাভিত্তিক উপস্থাপনা করেন। এতে বাজেটের আকার, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয়, জননিরাপত্তা ও কৃষিখাতের অগ্রাধিকার বিষয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে কার্যকর বিনিয়োগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা-সংস্কৃতির বিকাশ, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি ড. ফাহমিদা খাতুন বলেন, কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ কমানো, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানমুখী নীতি গ্রহণ সময়ের দাবি।
আরেক বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
গ্রিন বিজনেস স্কুলের চেয়ারপারসন ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জাতীয় বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, এটি দেশের উন্নয়ন দর্শন ও অর্থনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন। বাজেটকে ঘিরে এ ধরনের গবেষণাভিত্তিক একাডেমিক সংলাপ শিক্ষার্থীদের নীতি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তাভাবনা ও গবেষণামুখী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাতীয় বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পরে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের ১০ ও ১১ জুলাইয়ের (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
৮ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর ও জেলার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ‘ক্লিন স্কুল টিম’ নামে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করে জেলা প্রশাসকের কার্যালয়কে জানাতে বলা হয়েছে।
১০ ঘণ্টা আগে
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় আজ বুধবার অসদুপায় অবলম্বনের দায়ে ৯৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৮০ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে
১০ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের দুটি অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের খুদে শিক্ষার্থী অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। ৩ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড ২০২৬’ এবং ‘ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’-এ সে জিতে নিয়েছে সর্বোচ্চ সম্মাননা
১৭ ঘণ্টা আগে