
বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ দিতে শিক্ষাবৃত্তি নিয়ে সরাসরি ভর্তির বিষয়ে সংলাপ হয়েছে। ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার (২৫ জুন) ‘পিইউ-বাংলাদেশ পার্টনারশিপ অ্যাডভান্সমেন্ট ডায়ালগ ২০২৬-২৭’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, ভারতের ‘ন্যাক’ (NAAC) কর্তৃক এ++ গ্রেডপ্রাপ্ত পারুল ইউনিভার্সিটি গুজরাট সরকার কর্তৃক ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে স্বীকৃত। এ ছাড়া এটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ (১০০১-১১০০ ব্যান্ড) স্থান পেয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের সাড়ে ৬ হাজার জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ৭০ হাজার ৫০০’র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. দেবাংশু প্যাটেল উপস্থিত থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে স্পট অ্যাডমিশন বা সরাসরি ভর্তি এবং আকর্ষণীয় শিক্ষাবৃত্তির সুযোগের বিষয়গুলো জানান।
তিনি বলেন, বর্তমানে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দুই দেশের মধ্যে শিক্ষার বন্ধন আরও দৃঢ় করতে নতুন শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে চান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেটে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী কল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কোরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘২০০১ সালে আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এসব প্রকল্প সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল। পূর্ববর্তী সরকার প্রচুর ঋণ এবং অনুদান নিয়েছিল কিন্তু...
৮ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
৮ ঘণ্টা আগে