ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি নাইমুর রহমান ইমন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দূরবীন নিউজ ও দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি মো. হৃদয় এবং কার্যনির্বাহী সদস্য পদে এডুকেশন টাইমসের প্রতিনিধি তালহা।
এবারের নির্বাচন পরিচালনা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান।

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘২০০১ সালে আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এসব প্রকল্প সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল। পূর্ববর্তী সরকার প্রচুর ঋণ এবং অনুদান নিয়েছিল কিন্তু...
১ ঘণ্টা আগে
এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৩২ হাজার ৫০০ জন এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রভাষক পদে ৭০ হাজার জন নিয়োগের কথা রয়েছে।
২ ঘণ্টা আগে
নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
৮ ঘণ্টা আগে
মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তির আবেদন আহ্বান করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হেলওয়ান বিশ্ববিদ্যালয় মিসরের অন্যতম শীর্ষ সরকারি...
৮ ঘণ্টা আগে