বিশ্বকাপ ফাইনাল

দীর্ঘ জল্পনাকল্পনা। মাঠের ভেতরে এবং মাঠের বাইরের উত্তেজনা শেষ হচ্ছে আজ রাতেই। বিশ্বকাপ ফুটবল ফাইনাল মানেই কোটি কোটি ভক্তের টানটান উত্তেজনা, উল্লাস আর চরম উৎকণ্ঠা। প্রিয় দলের প্রতি ভালোবাসার কারণে এই সময়ে আবেগের পারদ থাকে সর্বোচ্চ চূড়ায়। তবে খেলা চলাকালীন তীব্র মানসিক চাপ এবং ম্যাচ শেষের জয়-পরাজয়ের ধাক্কা অনেকের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কার ঘরে ট্রফি উঠবে—তা আগে জানার উপায় নেই। তাই বিশ্বকাপ ফাইনাল উপভোগ করার পাশাপাশি কীভাবে নিজের মানসিক স্থিরতা ও ভারসাম্য বজায় রাখবেন, তা ভেবে রাখুন আগে থেকে।
- মনে রাখুন, এটি শুধুই একটি খেলা। নিজের দেশকে বা প্রিয় দলকে আবেগের সঙ্গে সমর্থন করা দারুণ বিষয়, তবে একটি ম্যাচ কখনোই আপনার ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা আত্মমর্যাদাকে সংজ্ঞায়িত করতে পারে না। খেলাধুলার মূল উদ্দেশ্য বিনোদন ও সম্প্রীতি। এই দৃষ্টিভঙ্গি বজায় রাখলে ফাইনালের চরম উত্তেজনার মুহূর্তেও মন শান্ত রাখা সহজ হয়।

- বিশ্বকাপ নিয়ে প্রায় দেড় মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল উন্মাদনা চলছে। খেলে শেষে সমর্থক দল ও বিপক্ষ দলের মধ্যে রেষারেষি চলতেই থাকবে। তাই ডুম-স্ক্রলিং বা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধ করবেন সবার আগে। খেলা শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তর্ক-বিতর্ক, রেফারিং নিয়ে বিতর্ক এবং নেতিবাচক মন্তব্যের ঝড় নিয়ে মেতে থাকা বন্ধ রাখুন। কারণ, ম্যাচ শেষে দীর্ঘ সময় ধরে এগুলো স্ক্রল করা মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দেয়। তাই খেলা শেষে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন। প্রয়োজনে ক্ষতিকর অ্যাকাউন্টগুলো মিউট করে রাখুন এবং অনলাইনে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
নিজের ভালো লাগা এবং মানসিক সুস্থতাকে প্রাধান্য দিন। ফাইনাল ম্যাচ আবেগের সঙ্গে উপভোগ করুন। তবে খেলা যেন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে লক্ষ রাখুন।
সূত্র: বোনা ম্যাগাজিন, আইওএল

সময়ের সঙ্গে বদলাতে থাকে ফ্যাশন ও স্টাইল। করপোরেট অফিসগুলোতে যে নারীরা কাজ করেন, তাঁদের বরাবরই পোশাকের বিষয়ে সচেতন থাকতে হয়। কর্মক্ষেত্রে দক্ষতার পাশাপাশি নিজেকে পরিপাটি করে উপস্থাপন করাও জরুরি।
৪০ মিনিট আগে
সঠিক সময়ে ‘না’ বলতে পারাটা ব্যক্তিত্বের বড় সক্ষমতা। এটি আমাদের সমাজে এখনো শেখানো হয় না। অন্যদিকে সবকিছুতে মানিয়ে নেওয়া বা ‘হ্যাঁ’-তে সায় দেওয়াকে আমরা ভদ্রতা বলে গণ্য করি। কিন্তু আসলে যা কিছু আপনার রুচিবোধ আরর স্বাচ্ছন্দ্যের বাইরে
১ ঘণ্টা আগে
বর্ষার দিনগুলো মনে প্রশান্তি আনলেও ঘরের পরিচ্ছন্নতা এবং মেঝে সুরক্ষিত রাখার জন্য বড় চ্যালেঞ্জ। বৃষ্টির দিনে মেঝেতে ভেজা জুতা এবং কাদার দাগ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই সময়ে মেঝে রোজ মপ করা হলেও স্যাঁতসেঁতে ভাব বজায় থাকে। ফলে সঠিক পাপোশ ব্যবহার না করলে ঘরে উৎকট গন্ধ হতে পারে। এই ধরনের পরিস্থিতি এড়িয়ে
২ ঘণ্টা আগে
বাসা ভাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা নানা বিধিনিষেধ দিয়ে দেন। দেয়ালে পেরেক গাঁথা যাবে না, পছন্দের রং করা যাবে না আরও নানা কিছু। কিন্তু শৌখিন মানুষ তো সব সময় ঘর সাজিয়ে-গুছিয়ে রাখতে ভালোবাসেন। তবে যে বাড়ি নিজের নয়, সেখানে নিজের ইচ্ছেমতো সবকিছু করা যায় না, এটাও ঠিক।
৩ ঘণ্টা আগে