ঈদুল ফিতর কয়েক বছর ধরেই গ্রীষ্মকালে পড়ছে। এবার গ্রীষ্মকালে না হলেও ঠিক চৈত্রের শেষ ভাগে। ফলে গরম থেকে রেহাই মিলবে না। তবে উৎসব বলে কথা, নতুন কেনাকাটা ও সাজসজ্জা কোনোটারই কি কমতি রাখা যায়? তবে যেহেতু আবহাওয়া উত্তপ্তই থাকবে বলে ধরে নেওয়া যায়, সে ক্ষেত্রে উৎসবের পোশাক হওয়া চাই আরামদায়ক। এমন পোশাক বেছে নিতে হবে, যাতে উৎসবের রংও থাকে, পরতেও আরাম—আবার অন্য়ের চোখেও তা এনে দেবে প্রশান্তি।
গরমে আরাম দেয় হালকা ও শীতল রঙের ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামা-কাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামা-কাপড়। এমনকি ব্লাউজ পরার ক্ষেত্রেও একটু লুজ ফিটিং পছন্দ করছেন অনেকেই।
ঈদে পরার জন্য এসব পোশাকে কটন, স্লাব কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, ভিসকস, বারফি কাপড় বেছে নিতে পারেন। গরমের কথা বিবেচনায় রেখে ফ্যাশন হাউসগুলোও এসব কাপড় দিয়ে পোশাক তৈরি করছে।
পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হচ্ছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। পোশাকে নানান আধুনিক ও ট্রেডিশনাল কাট তো থাকছেই, এ ছাড়া রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি ও কারচুপির ব্যবহার।
এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। যেকোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
এবারের ঈদে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ মাটি, আগুন, পানি ও বাতাসের নানান রূপকে রং ও নকশার মাধ্য়মে পোশাকে ফুটিয়ে তুলেছে। চোখের আরামের জন্য বেছে নিতে পারেন পানি থিমে তৈরি পোশাকগুলো। পানি বা জলের নীলাভ রঙের মধ্য়ে পাওয়া যাবে–শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস, গাউন ইত্যাদি।
কেবল বড়দের নয়, ঈদে ছোটদের জন্যও এই থিমে পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। এ ছাড়া শোরুমে আরও থাকছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেড কাভার, পিলোকাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শো-পিস, জুট আইটেম । উপহার সামগ্রী হিসেবে রয়েছে নানা ডিজাইনের ব্যাগ ও মগ।
ছবি সৌজন্য: রঙ বাংলাদেশ

এটি এমন এক অভিনব আয়োজন, যেখানে কোনো ক্যাফেতে কোনো এক কে-পপ তারকার জন্মদিনের জাঁকালো পার্টি হবে অথচ যাঁর জন্মদিন সেই তারকা বা গেস্ট অব অনার নিজেই সেখানে উপস্থিত থাকবেন না। সিউলের হংদে এবং মেইং-দংয়ের মতো এলাকাগুলো এই বিশেষ সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভক্তদের এই ভালোবাসা, সৃজনশীলতা...
৩ ঘণ্টা আগে
বৃষ্টিভেজা দিনে দিনে মনটা একটু গরম আর আরামদায়ক কিছুর জন্য আনচান করবেই। আবার হুটহাট বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে শরীর চাঙা করতে এবং ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতেও এক বাটি ধোঁয়া ওঠা স্যুপের কোনো বিকল্প নেই। টমেটো স্যুপ এমন একটি চমৎকার ও পুষ্টিকর খাবার, যা তাজা টমেটো, হার্বস এবং মসলার গুণে একদিকে যেমন...
৪ ঘণ্টা আগে
বাসে উঠেছেন, অফিসে পৌঁছেছেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসবেন—সবকিছুই একদম স্বাভাবিক চলছিল। হঠাৎ হাতটা অভ্যাসবশত পকেটে বা ব্যাগে গেল। মোবাইল ফোন নেই! সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা মোচড় দিয়ে উঠল। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে, এমন পরিস্থিতিতে আপনি একা নন, আমাদের অবচেতনেই এই ছোট্ট ডিভাইস...
১৯ ঘণ্টা আগে
প্রতিবারই চায়ে চিনি নেওয়ার সময় বা মিষ্টিজাতীয় কিছু খাওয়ার সময় অপরাধবোধে ভুগছেন? রোজই ভাবেন, আজ থেকে আর চিনি খাবেন না। কিন্তু নিজেকে করা এই প্রতিজ্ঞা রাখতে নিজেই হিমশিম খাচ্ছেন, তাই তো?...
১ দিন আগে