রান্নাঘরে অনেক দিন ধরে নারকেল পড়ে আছে? কী করবেন ভেবে পাচ্ছেন না? এই সপ্তাহান্তেই নারকেল দিয়ে তৈরি করে ফেলুন কয়েকটি সুস্বাদু খাবার। আপনাদের জন্য নারকেলের তিনটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
নারকেলের পায়েস
উপকরণ
দুধ ১ লিটার, চিনি ২ কাপ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, পোলাওর চাল ১ কাপ, কোরোনো নারকেল ১ কাপ।
প্রণালি
হাঁড়িতে দুধ ফুটে উঠলে চাল দিন। পরে চাল সেদ্ধ হলে চিনি, এলাচ ও দারুচিনি দিয়ে রান্না করুন। চাল সেদ্ধ হলে আরেক কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে কোরোনো নারকেল দিন। আঁঠালো হলে নামাতে হবে। এবার পাত্রে বা বাটিতে ঢেলে ফ্রিজে রাখুন। পরে কোরোনো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নারকেলের পায়েস।
নারকেল দিয়ে বুটের ডাল
উপকরণ
বুটের ডাল ২৫০ গ্রাম, কোরোনো নারকেল আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ করে, এলাচ ও দারুচিনি ২টা করে, শুকনো মরিচ ২টা, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৪/৫টি, ঘি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
বুটের ডাল ধুয়ে পানি দিয়ে হাফ সেদ্ধ করে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে শুকনো মরিচ, এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। এবার আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ ও চিনি দিয়ে নেড়ে কষিয়ে নিন। তারপর সেদ্ধ করা ডাল আর পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। নামানোর আগে কাঁচা মরিচ ফালি, কোরোনো নারকেল, ঘি দিয়ে আরও সাত-আট মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে বুটের ডাল।
নারকেল দিয়ে জর্দা সেমাই
উপকরণ
জর্দা সেমাই ৫০০ গ্রাম, চিনি ৭০০ গ্রাম, এলাচ ও দারুচিনি ৪ পিস করে, তেজপাতা ৩টা, ঘি আধা কাপ, কোরানো নারকেল ১ কাপ, জর্দা রং সামান্য, কিশমিশ ও বাদামকুচি ২ টেবিল চামচ, পানি ৪ টেবিল চামচ।
প্রণালি
কড়াই হালকা গরম করে ঘি দিয়ে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ভেজে নিন। এরপর কোরানো নারকেল, বাদামকুচি, কিশমিশ দিয়ে সামান্য ভেজে নিন। এবার সেমাই দিয়ে হালকা ভাজতে হবে। এবার চিনি দিয়ে মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে নেড়ে ঢাকনাসহ অল্প আঁচে রান্না করুন। ঢাকনা উঠিয়ে নেড়ে নিন। সেদ্ধ হলে কাঁটাচামচ দিয়ে সেমাইগুলো ছাড়া ছাড়া করে নিন। এরপর ওপরে কোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
৭ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
১০ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
১৩ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
১৫ ঘণ্টা আগে