
মালভা পুডিং, দক্ষিণ আফ্রিকার একটি ঐতিহ্যবাহী ডেজার্ট। নরম, স্পঞ্জি, ক্যারামেলের স্বাদযুক্ত এবং মাখন-কোমল এই পুডিংয়ের ওপর ঘন ও ক্রিমি সস ছড়িয়ে গরম-গরম পরিবেশন করা হয়। শুধু তা-ই নয়, এর ওপরে ঘরে তৈরি কাস্টার্ড বা ভ্যানিলা আইসক্রিমও দেওয়া থাকে।
একজন দক্ষিণ আফ্রিকান বলতে গেলে এই পুডিং খেয়েই বড় হয়। পারিবারিক নৈশভোজে, বিশেষ করে রবিবার এবং ছুটির দিনে, এটি প্রায়শই বোবোটি, টমেটো ব্রেডি বা ফ্রিকাডেলের মতো খাবারের সঙ্গে পরিবেশন করা হতো। মালভা পুডিং একটি সহজ ও ঘরোয়া রেসিপি, যা খাবারের শেষ পাতে তো বটেই; উৎসব আয়োজনেও ডাইনিংয়ে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। ঘরেই তৈরি করতে পারেন মালভা পুডিং, দেখে নিন রেসিপি।
অ্যাপ্রিকট জ্যাম: অপরিহার্য নয়, তবে এটি দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী রীতি। আপনার কাছে এটি না থাকলে বাদ দিন।
ভিনেগার: অ্যাপল সিডারের মতো হালকা ভিনেগার ব্যবহার করুন।
চিনি: এই রেসিপিতে সেই অনন্য টফি ক্যারামেলের স্বাদ পেতে ব্রাউন সুগার ব্যবহার করা অপরিহার্য।
ক্রিম বা দুধ: এ দুটির যেকোনো একটি ব্যবহার করলেও হয়। তবে একসঙ্গে দুটি ব্যবহার করলে স্বাদ ভালো হয়।
মাখন বা তেল: মাখন এবং রান্নার তেলের মিশ্রণ ব্যবহার করা সবচেয়ে ভালো। এটি মালভা পুডিংকে সেরা টেক্সচার দেয়।
ময়দা: যেকোনো সাদা ময়দা।
এ ছাড়া লাগবে, লবণ, ভ্যানিলা এসেন্স, ডিম।
ওভেনটি ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করুন। মাঝারি আঁচে একটি সস প্যানে দুধ, বাদামি চিনি, লবণ, ভ্যানিলা এসেন্স, রান্নার তেল, অ্যাপল সিডার ভিনেগার, অ্যাপ্রিকট জ্যাম ও মাখন দিন। মাখন গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ফুটিয়ে না তুলে এটিকে হালকা গরম করুন, তারপর ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক পাশে রেখে দিন।
ডিমগুলো ভেঙে মিক্সচারে রাখুন। মাঝারি-উচ্চ গতিতে ফেটাতে থাকুন। এবার ময়দা এবং বেকিং সোডা একসঙ্গে চেলে নিন। ডিমগুলো ফুলে উঠলে, ময়দা এবং বেকিং সোডার সঙ্গে দুধ-অ্যাপ্রিকট জ্যামের মিশ্রণটি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে ফেটানো ডিম ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিন।
আপনার বেকিং ডিশে মাখন মাখিয়ে সাবধানে মিশ্রণটি বেকিং ডিশে ঢেলে দিন এবং ৪০ মিনিট বেক করুন। এবার একটি টুথপিক পুডিংয়ে ঢুকিয়ে বের করে নিন। যদি দেখা যায় টুথপিকের সঙ্গে পুডিং লেগে নেই, তাহলে বুঝবেন হয়ে গেছে।
ভালোভাবে বেক হয়ে গেলে, পুডিং গরম থাকা অবস্থায় একটি কাঁটাচামচ বা টুথপিক দিয়ে এর সারা গায়ে ছিদ্র করুন। একটি সস প্যানে ক্রিম, দুধ, মাখন, চিনি, পানি ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মেশান। মাঝারি আঁচে মিশ্রণটি গরম করুন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় এবং মাখন গলে তরল হয়ে যায়। এরপর হালকা আঁচে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালভা সস।
কেকের ওপর গরম সস ঢেলে দিন এবং পাশে জমে থাকা সস চামচ দিয়ে ওপরে ছড়িয়ে দিন। সস শুষে নেওয়ার জন্য ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘরে তৈরি কাস্টার্ড অথবা ভ্যানিলা আইসক্রিম সহযোগে গরম-গরম পরিবেশন করুন মালভা পুডিং।
সূত্র: বিবিসি ও অন্যান্য

বিশ্বব্যাপী স্কিন কেয়ারে শীর্ষস্থানীয়দের কথা ভাবলে, সম্ভবত সবার আগে আমাদের মনে আসে কে-বিউটি বা কোরিয়ান বিউটির কথা। হয়তো আপনি ফরাসি নারীদের চিরাচরিত সৌন্দর্যচর্চার নিয়মগুলোর সঙ্গেও পরিচিত, যেমন মাইসেলার ওয়াটারের কার্যকারিতা বা গাঢ় লাল লিপস্টিকের প্রভাব! কিন্তু সৌন্দর্যের জগতে প্রায়ই উপেক্ষিত
২০ মিনিট আগে
কখনো কি ভেবে দেখেছেন জাপানি নারীদের চুল কেন এত রেশমি ও স্বাস্থ্যজ্জ্বল হয়? জাপানিদের চুল পরিচর্যার মধ্যে এমন এক জাদু রয়েছে যা শুধু চুল ধোয়া এবং কন্ডিশনিং করার চেয়েও অনেক বেশি কিছু। চাল ধোয়া পানি দিয়ে চুল ধোয়া থেকে শুরু করে মাথার ত্বকে ম্যাসাজ করার রীতি পর্যন্ত, জাপানি চুল পরিচর্যার....
১৮ ঘণ্টা আগে
বর্ষার আগমন আমাদের মনে যেমন প্রশান্তি আনে, তেমনি ঘরের সুরক্ষার জন্য নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। অতিরিক্ত আর্দ্রতা, অনবরত বৃষ্টি আর স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ঘরে ছত্রাকের সংক্রমণ, দেয়ালের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
২০ ঘণ্টা আগে
কলম্বিয়ান সুপারস্টার শাকিরা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ থিম সং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবারও তিনিই গেয়েছেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। এই গান এখন সোশ্যাল মিডিয়ার রিলস থেকে অনেকের মুখে মুখে।
১ দিন আগে