
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য স্পার্কল, উজ্জ্বল অ্যাকসেসরিজ কিংবা নজরকাড়া গয়নায় একই কালো পোশাকেও তৈরি করা যায় একাধিক লুক। তাই পোশাকের রং বদলানোর আগে বদলে দেখুন স্টাইল করার কৌশল। তাহলে কালোতেই মিলবে নতুনত্ব। বাংলাদেশের আবহাওয়া, জীবনযাপন ও পোশাকের ধরন বিবেচনায় কালো পোশাককে স্টাইলিশ করে তুলতে পারেন কয়েকটি সহজ নিয়ম অনুসরণ করে।
একই রঙের পোশাক পরলেও কাপড়ের ধরন আলাদা হলে লুক কখনোই একঘেয়ে দেখাবে না। যেমন কালো কটন প্যান্টের সঙ্গে লেস, শিফন বা হালকা ফ্যাব্রিকসের টপ পরা যেতে পারে। কালো কুর্তির সঙ্গে ভিন্ন রঙের টেক্সচারযুক্ত ওড়না যোগ করলেও পোশাকে আসবে বৈচিত্র্য। গরমের কথা বিবেচনায় রেখে ভারী কাপড়ের বদলে কটন, লিনেন বা হালকা ফ্যাব্রিকস বেছে নিতে পারেন।

কালো পোশাকে একটু বিলাসী ভাব আনতে ভেলভেট হতে পারে দারুণ একটি উপাদান। পুরো পোশাক ভেলভেট না পরে ভেলভেট ব্লেজার, ব্যাগ, জুতা পরলে লুক হয়ে উঠবে আরও আকর্ষণীয়। রাতের অনুষ্ঠান বা শীতের আয়োজনের জন্য কালো ভেলভেট বেশ উপযোগী। সাধারণ পোশাকেও ভেলভেটের ব্যবহার ভিন্নতা যোগ করতে পারে।
অল ব্ল্যাক পোশাকে সামান্য রং যোগ করলে পুরো লুক বদলে যেতে পারে। এর জন্য লাল হতে পারে নজরকাড়া পছন্দ। কালো পোশাকের সঙ্গে লাল ব্যাগ, জুতা, স্কার্ফ কিংবা লিপস্টিক ব্যবহার করা যায়। যাঁরা খুব বেশি রঙিন পোশাক পছন্দ করেন না, তাঁদের জন্য এটি স্টাইলিশ।
পার্টি বা উৎসবের আয়োজনে কালো পোশাকে সামান্য ঝিলিক যোগ করা যেতে পারে। কালো সিকুইন স্কার্টের সঙ্গে সাধারণ টি-শার্ট বা লং-স্লিভ টপ পরলে তৈরি হবে ব্যালান্সড লুক। খুব বেশি ঝলমলে না হয়ে শুধু সিকুইন ব্যাগ, স্টোনের কানের দুল, ঝিকিমিকি জুতা বা একটি স্পার্কলিং ক্লাচ ব্যবহার করেও একই স্টাইল আনা যায়। দিনের তুলনায় সন্ধ্যার অনুষ্ঠান বা পার্টিতে এই স্টাইল বেশি মানানসই।
কালো পোশাকে একটু আরামদায়ক ও দেশীয় ভাব নিতে চাইলে বেছে নিতে পারেন বোহো স্টাইল। ঢিলেঢালা কালো ম্যাক্সি ড্রেস, কুর্তি বা লম্বা স্কার্টের সঙ্গে অক্সিডাইজড জুয়েলারি, ঝুমকা, রঙিন ওড়না যোগ করলে তৈরি হবে বোহিমিয়ান লুক। আরামদায়ক হওয়ার পাশাপাশি এই স্টাইল বাংলাদেশি তরুণীদের দৈনন্দিন ফ্যাশনের সঙ্গে বেশ মানিয়ে যায়।
কালো পোশাকের বড় সুবিধা হলো, এর সঙ্গে প্রায় সব ধরনের অ্যাকসেসরিজ সহজে মানিয়ে যায়। গোল্ড বা সিলভার জুয়েলারি, কানের দুল, ঘড়ি কিংবা নজরকাড়া ব্যাগ কালো পোশাককে মুহূর্তে অন্য রকম করে তুলতে পারে। শাড়ি, কুর্তি কিংবা কালো ড্রেস—সবকিছুর সঙ্গে অনুষ্ঠানের ধরন অনুযায়ী গয়না বদলে নেওয়া যায়। বেল্ট ও সিলভার জুয়েলারির মতো অ্যাকসেসরিজ দিয়ে কালো পোশাকের রূপ পরিবর্তন করে ফেলা যায়।
ফ্যাশনে কালো ড্রেস কখনো পুরোনো হয় না। দিনের বেলায় সাধারণ কালো মিডি বা লং ড্রেসের সঙ্গে মিনিমাল অ্যাকসেসরিজ রাখা যায়। সন্ধ্যার অনুষ্ঠানে একই পোশাকের সঙ্গে গোল্ড জুয়েলারি, স্টাইলিশ ব্যাগ বা হিল যোগ করলেই তৈরি হবে পার্টি লুক। আমাদের দেশের আবহাওয়ায় আরাম ও সামাজিক পরিবেশ বিবেচনায় হাঁটুর নিচে বা মিডি লং কাটের কালো ড্রেস বেশ ব্যবহার উপযোগী।
সূত্র: ইনস্টাইল

সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
২ ঘণ্টা আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
৪ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৬ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
১ দিন আগে