
গরমে হালকা খাবার তৈরির কথা ভাবছেন? তৈরি করতে পারেন ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রসা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
ডাঁটা ৪টা বা ২ কাপ, আলু ২টা, বরবটি ৬টা, বড় চিংড়ি ৬টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়ো আধা চা-চামচ।
ডাঁটা, আলু ও বরবটি লম্বা করে কেটে ধুয়ে নিন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে চিংড়ি মাছ ২-৩ মিনিট ভেজে উঠিয়ে নিন অন্য বাটিতে। এবার পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে অল্প পানি দিয়ে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে সব সবজি দিয়ে আবারও কষিয়ে পরিমাণমতো পানি ঝোলের জন্য দিন। তারপর সব সবজি সেদ্ধ হলে চিংড়ি মাছ ভাজা, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি, জিরা গুঁড়ো দিয়ে আরও অল্প কিছু সময় রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ডাঁটা-আলু দিয়ে চিংড়ি মাছের রসা।

রান্নাঘর ভরে গেছে ভ্যানিলার মিষ্টি সুবাসে। ওভেনের ভেতর ফুলে উঠছে একটি কেক। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি চিন্তিত। প্রথমবার কেক বেকিংয়ে দুশ্চিন্তা হতেই পারে। দুশ্চিন্তা না করে বেকিংয়ের ৭টি ভুল জেনে নিন। এগুলো এড়িয়ে চললে, হয়ে উঠতে পারবেন দারুণ এক বেকার! বিশ্ব বেকিং দিবস এলেই এমন ছোট ছোট মুহূর্ত আরও...
৯ মিনিট আগে
উন্নত জীবনের লক্ষ্যে অনেকেই হাজারো ঝক্কি-ঝামেলা পোহানোর মাধ্যমে পা রাখেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তথ্য-উপাত্ত বলছে, উন্নত জীবনের বাছাইয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র থাকলেও দীর্ঘ ও সুস্থ জীবন কাটাতে চাইলে যুক্তরাষ্ট্রের চেয়ে দক্ষিণ কোরিয়ায় থাকাটাই বেশি ভালো হবে।
৩ ঘণ্টা আগে
ইউরেনাসের ঝাঁকুনিতে আপনার মনের ভেতর আজ ১০০ সিসির ইঞ্জিন স্টার্ট নিয়েছে। আপনি এতই ছটফট করবেন যে ঘরের সিলিং ফ্যানটাও আপনার কাছে অলস মনে হতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় একটু ব্রেক কষুন। আপনি হয়তো রোমান্টিক ডেলিশাস চ্যাটিং করতে চাইবেন, কিন্তু মুখের ভুলে ‘ঝগড়ার বোমা’ ফেটে যেতে পারে।
৮ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। ভরা গ্রীষ্মে পড়েছে এই ঈদ। ঈদের আগেই রুক্ষ ও রোদে পুড়ে যাওয়া ত্বকের ক্ষয়ক্ষতি কীভাবে সারিয়ে তুলবেন, সেই দুশ্চিন্তায় ভুগছেন? ঈদের আগে সুন্দর ত্বক পেতে কী করণীয় তা জানাচ্ছেন বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি।
৯ ঘণ্টা আগে