Ajker Patrika

টাকি মাছের পুরি

ফিচার ডেস্ক, ঢাকা 
টাকি মাছের পুরি
টাকি মাছের পুরি

টাকি মাছ যাঁদের প্রিয় তাঁরা প্রায়ই তো ভর্তা তৈরি করেন। এবার তৈরি করতে পারেন টাকি মাছের পুরি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

কাঁটা ছাড়ানো ভাজা টাকি মাছ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, ৩ থেকে ৪টি কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি ১ মুঠো, আদা ও রসুনকুচি ১ টেবিল চামচ, হলুদ সামান্য, ময়দা ১ কাপ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালি

ময়দা, পরিমাণমতো লবণ, তেল ও পানি দিয়ে খামির বানিয়ে নিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। একটি পাত্রে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে আদা-রসুন কুচি করে ভেজে নিতে হবে। কাঁটা ছাড়ানো মাছ পেঁয়াজ ও কাঁচা মরিচকুচি দিয়ে ভাজতে হবে। সামান্য হলুদ দেওয়া যেতে পারে রঙের জন্য। এরপর মাছ ভাজা ভাজা হলে ধনেপাতাকুচি দিয়ে আরও ১ মিনিট ভেজে নামিয়ে ফেলতে হবে। এবার ময়দার খামির লেচি কেটে তাতে পুর ভরে পছন্দমতো আকারে বেলে ডুবো তেলে ভেজে নিতে হবে। সবশেষে পছন্দমতো সস বা চাটনি দিয়ে পরিবেশন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত