ব্যস্ত শহরে, ঠাস বুনোটের ভিড়ে,
আজও কিছু মানুষ, স্বপ্ন খুঁজে ফেরে…
মানুষ স্বপ্ন খুঁজে পাক বা না পাক, শিল্পী অর্ণবের গাওয়া এ গান শুনলেই টাঙ্গাইল শাড়ির কথা মনে হয়। ছোটবেলা থেকে বাড়িতে মাসহ বয়োজ্যেষ্ঠ নারীদের মুখে শুনে আসছি টাঙ্গাইল শাড়ির কথা। তখন থেকেই ‘ঠাস বুনট’ শব্দটি মগজের মধ্যে গেঁথে গেছে।
‘টানা পোড়েন’ শব্দটি যেমন তাঁতসংস্কৃতির সঙ্গে যুক্ত, ঠাস বুনট শব্দটিও তা-ই। এর অর্থ ঘন বুনন। জামদানির মতো নকশায় নয়, টাঙ্গাইল শাড়ির মূল পরিচিতি এর ঘন বুননে।
সেই কবে, আজ থেকে প্রায় এক শ বছর আগে গত শতকের ত্রিশের দশকে টাঙ্গাইলের তাঁতিরা নকশা তোলার কাজে ডবি ও জ্যাকার্ডের ব্যবহার শুরু করেন। তখন থেকে সেই শাড়িতে হয়ে আসছে মনমাতানো সব নকশা। উল্লেখ করা দরকার, এখন অনেক ধরনের নকশা হলেও আগে টাঙ্গাইল শাড়িতে খুব একটা নকশা হতো না। সে সময় বেকী বা চোকবেকী নামে সাধারণ কিছু নকশা হতো। ডবি বা জ্যাকার্ড ব্যবহার শুরুর পর নকশার বাহার খুলতে থাকে টাঙ্গাইলের শাড়িতে। শুরুর দিকে মানে না মানা, মেট্রো কিংবা জর্জেট ইত্যাদি নামের নকশা তোলা শুরু হয়। আর এখন? নকশাটা কেমন সেটা প্রশ্ন নয়, আপনি কেমন নকশা চান, সেটাই প্রশ্ন।
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় তৈরি হওয়া সব শাড়ি কি টাঙ্গাইল শাড়ি? এক অর্থে তা-ই। কিন্তু ‘টাঙ্গাইল শাড়ি’ বলে যে বিশেষ শাড়ির কথা আমরা বলি, তা শুধু টাঙ্গাইলের বসাক সম্প্রদায়ের মানুষেরা হস্তচালিত তাঁতযন্ত্রে বুনে থাকেন। আর সেগুলো তৈরি হয় টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুর, যুগনী, সুরুজসহ কয়েকটি গ্রামে এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল, নলশোঁধা, চণ্ডী, কৃষ্ণপুর ইত্যাদি গ্রামে। এ শাড়ির বৈশিষ্ট্য আগেই বলেছি—চিকন সুতায় ঘন বুনন। সাধারণত ৮০ থেকে ১০০ কাউন্টের সুতায় টাঙ্গাইলের বসাকেরা সূক্ষ্ম নকশার শাড়ি বোনেন। এ জন্য টাঙ্গাইল শাড়ি পরতে আরাম। টাঙ্গাইলের অন্যান্য এলাকায় যে শাড়ি তৈরি হয়, সেগুলো ৮০ কাউন্টের কম সুতায় তৈরি হয় বলে কিছুটা মোটা।
হাফসিল্ক, সিল্ক বা কটন—সব ধরনের শাড়িই তৈরি হয় টাঙ্গাইলে। এই বসন্তে আপনার যে ধরনের শাড়ি পছন্দ, তা-ই কিনতে পারবেন টাঙ্গাইল শহর, বাজিতপুর অথবা করটিয়া হাটে গিয়ে কিংবা ঢাকায় বসে। বসন্তে গরম পড়ায় সিল্ক বা হাফসিল্ক না পরে কটন বা সুতির শাড়ি পরতে পারেন। বাসন্তী রঙের পাটভাঙা শাড়ির সঙ্গে বিপরীত রঙের ব্লাউজ কিংবা একই রঙের ভিন্ন শেড আপনার লুকে আনতে পারে আভিজাত্য। শাড়ির পাইড় বা পাড়ে নকশা তো থাকবেই, চাইলে আপনি বেছে নিতে পারেন বুটিদার জমিন কিংবা নকশা ছাড়া জমিনের শাড়ি।
তবে যা-ই কিনুন না কেন, নামের ফেরে প্রতারিত হয়ে ‘টাঙ্গাইল জামদানি’ নামে প্রচলিত শাড়ি কিনবেন না। কারণ, সেটা ‘টাঙ্গাইল শাড়ি’ কিংবা জামদানি—দুটোর কোনোটিই নয়।

গাজরের রস প্রয়োজনীয় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশে ভরপুর একটি পানীয়। শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে গাজর অনন্য। এক কাপ গাজরের রসে মাত্র ৯৪ ক্যালরি থাকে। রমজান মাসজুড়ে আমরা বিভিন্ন জুস পান করে থাকি ইফতার থেকে সেহরি পর্যন্ত। সেই স্মুদি কিংবা শরবতের লিস্টে এবার যোগ করতে পারেন গাজর
৩৭ মিনিট আগে
ঈদের আনন্দ মানেই প্রিয়জনদের সঙ্গে আড্ডা, সুস্বাদু খাবার আর নিজেকে একটু বিশেষভাবে সাজিয়ে তোলা। নিখুঁত পোশাকের সঙ্গে যদি মানানসই মেকআপ না থাকে, তবে ঈদের সাজ যেন অপূর্ণ থেকে যায়। তবে উৎসবে ভারী মেকআপ নিয়ে দীর্ঘক্ষণ থাকা যেমন কষ্টের, তেমনি সময়ের অভাবে অনেকে খুব বেশি সাজতে পারেন না। তাই আজকের আয়োজনে
৬ ঘণ্টা আগে
রমজান মাসে দীর্ঘ সময় পানাহারে বিরত থাকার ফলে আমাদের শরীর ও ত্বক পানিশূন্যতায় ভোগে। পর্যাপ্ত পানির অভাবে শুধু যে তৃষ্ণা পায় তা নয়। এর সঙ্গে ক্লান্তি, তীব্র মাথাব্যথা, ত্বকের রুক্ষতা, পেশিতে টান এবং এমনকি রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী পানিশূন্যতা শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ওপর
৮ ঘণ্টা আগে
আজ আপনার উদ্যম থাকবে তুঙ্গে। এতটাই যে সাধারণ চা বানাতে গিয়ে উত্তেজনায় কফি, এমনকি তাতে ভুল করে লবণও মিশিয়ে ফেলতে পারেন। অফিসে বস আপনাকে কাজের পাহাড় দেবে, কিন্তু সেই পাহাড় ডিঙিয়ে মনে মনে এভারেস্ট জয়ের প্ল্যান করবেন। সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না। কারণ, আজ আপনার লজিক ‘আইনস্টাইন’কেও হার...
৯ ঘণ্টা আগে