
ভালোবাসা থেকে একসঙ্গে থাকা শুরু হলেও অনেক সময় সে ভালোবাসা ফুরিয়ে যায়। আগের মতো প্রেমের টান না থাকা সত্ত্বেও কিছু মানুষ একসঙ্গে থাকাকেই বেছে নেন। অনেক পুরুষই স্বাদহীন সম্পর্কে ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠলেও, যৌথ জীবনের ইতি ঘটাতে চান না। কখনো স্বাচ্ছন্দ্য হারানোর ভয়, কখনো নতুনত্বের ভয়ে তাঁরা পুরোনোকেই আঁকড়ে ধরে থাকতে চান।
এ ধরনের যুগল জীবন বয়ে বেড়ানোর পেছনে অবশ্য আরও কিছু কারণ থাকতে পারে। কয়েকটি কারণ এখানে তুলে ধরা হলো:
১. অভ্যস্ত হয়ে যায়
অনেক সময় ভালোবাসা না থাকলেও অভ্যাসের খাতিরে পুরুষেরা পুরোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। এটিকে পুরোনো আরামদায়ক সোয়েটারের সঙ্গে তুলনা করা যেতে পারে, যা সময়ের সঙ্গে আরও বেশি পরিচিত আর স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে! আরাম আর স্বাচ্ছন্দ্যের বলয় থেকে তখন পুরুষ বের হতে চায় না।
২. সঙ্গী যখন আকর্ষণীয়
শারীরিক আকর্ষণ বেশ শক্তিশালী প্রভাবক। এ ক্ষেত্রে সঙ্গীর জন্য কোনো আবেগ কাজ না করলেও এমন সঙ্গীকে পুরুষ ছাড়তে চায় না, যাকে দেখলেই মাথা ঘুরে যায়! মানসিক সংযোগ না থাকলেও সঙ্গীকে তারা ট্রফির মতো বিবেচনা করে। পুরুষ যখন বিশ্বাস করে, সে কখনই বর্তমান সঙ্গীর মতো শারীরিকভাবে আকর্ষণীয় ও ব্যক্তিত্বসম্পন্ন কোনো নারীকে খুঁজে পাবে না, তখন ভালোবাসা তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে।
৩. সঙ্গীটির আরও ভালো কাউকে পাওয়ার ভয়
ভয় কখনো কখনো জেদে রূপ নিতে পারে। প্রেমে হাবুডুবু না খেলেও সঙ্গীকে যেতে দিলে সে আরও ভালো কাউকে পাবে—এই ভয় থেকেও অনেক পুরুষ সঙ্গীকে ছাড়তে চায় না। বিষয়টা কিছুটা এমন—পরের চাকরি আরও খারাপ হতে পারে ভেবে অপছন্দের কোনো চাকরিতে লেগে থাকা!
৪. পারিবারিক চাপ
পরিবারের চাপে অনেক পুরুষ সঙ্গীর সঙ্গে থাকতে বাধ্য হয়। পুরুষের মনে হয়তো চলতে পারে, ‘সে আমার জন্য নয়’, কিন্তু পরিবারের চাপে তারা তা প্রকাশ করতে পারে না। পারিবারিক প্রত্যাশা ও ব্যক্তিগত খুশির মধ্যে কোনটি বেছে নেবে তা নিয়ে দোটানায় ভুগতে থাকে।
৫. একাকিত্বের ভয়
একা হয়ে যাওয়ার চিন্তা অনেক পুরুষের জন্য ভয়ানক হয়। সন্ধ্যায় বা ছুটির দিনে একা একা লাগবে—এই ভয়েই তারা সঙ্গীকে ছাড়তে চায় না। তাদের কাছে কেউই না থাকার চেয়ে একজন থাকাকে ভালো মনে হয়।
৬. নতুনকে ভয়
আবার নতুন করে জানাশোনা আর প্রেম শুরু করা অনেক পুরুষের কাছেই ঝামেলা মনে হয়। ফের অনিশ্চয়তার মধ্যে তারা আর যেতে চায় না। অজানা ভবিষ্যৎ নারী-পুরুষ উভয়ের জন্য ভীতিকর হতে পারে। তাই সঙ্গী কাঙ্ক্ষিত না হলেও তাকে ছাড়তে চায় না অনেকে।
৭. আদর্শ সম্পর্কের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা
অনেকে সম্পর্কে ভালোবাসার জন্য নয়, বরং সবার নজরে নিখুঁত সম্পর্কের ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য বিচ্ছেদের পথে হাঁটতে চায় না। নিজেদের সুখী দম্পতি হিসেবে জাহির করার জন্য তারা যেভাবেই হোক সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। কারণ, বিচ্ছেদ মানেই হলো, এত দিন যা বলা হয়েছে, দেখানো হয়েছে তার সবই মিথ্যা—মানুষ তো এমনটাই ভাববে!
সূত্র: থটনোভা, রেলরুলস

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৭ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১২ ঘণ্টা আগে