
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে পারে। পোশাকের গলার কাটের সঙ্গে গয়নার আকার, দৈর্ঘ্য ও নকশার একটি স্বাভাবিক সামঞ্জস্য থাকা প্রয়োজন। পোশাকের গলার ধরন বুঝে হার বেছে নিলে সাধারণ পোশাকও হয়ে ওঠে আকর্ষণীয়।
গোল গলার পোশাকের সঙ্গে গলার কাছে থাকা ছোট হার বেশ মানানসই হয়। ছোট চেইন বা গলার সঙ্গে লেগে থাকা হার এ ধরনের পোশাকের সৌন্দর্য বাড়ায়। গলার কাটের গোল আকৃতির সঙ্গে মিল রেখে একই ধরনের গয়না বেছে নিলে সাজে ভারসাম্য আসে। খুব বেশি লম্বা হার ব্যবহার না করাই ভালো; বিশেষ করে পোশাকের গলায় যদি নকশা থাকে, সে ক্ষেত্রে সিম্পল বা হালকা নকশার একটি হার ব্যবহার করতে পারেন।

ভি-আকৃতির গলার পোশাকের সঙ্গে নিচের দিকে ঝুলে থাকা লকেট বা হার ভালো মানায়। গলার কাট যে দিকে নেমে গেছে, গয়নাটিও যদি একই দিকে নেমে আসে, তাহলে পুরো সাজে একটি সুন্দর সামঞ্জস্য তৈরি হয়; বিশেষ করে চিকন চেইনের সঙ্গে ছোট লকেট, হালকা নকশার হার বা একাধিক পাতলা হার পরতে পারেন। গলার কাট যদি খুব গভীর হয়, সে ক্ষেত্রে ভারী গয়না না পরাই ভালো।
চৌকো গলার পোশাকে সরলরেখা ও কোণের উপস্থিতি থাকে। তাই এ ধরনের পোশাকের সঙ্গে একটু জ্যামিতিক নকশার হার সুন্দর দেখায়। মাঝারি দৈর্ঘ্যের হার, ত্রিভুজ বা অন্যান্য আকৃতির লকেট ব্যবহার করতে পারেন।
নৌকার মতো চওড়া গলার কাটে ঘাড় ও গলার হাড়ের অংশ বেশ স্পষ্ট থাকে। তাই এর সঙ্গে লম্বা হার বা একাধিক স্তরের মালা ভালো মানায়। ওপরের অংশের চওড়া ভাবের সঙ্গে নিচের দিকে নেমে আসা হার সুন্দর ভারসাম্য তৈরি করে। তবে কেউ চাইলে হার বাদ দিয়ে বড় কানের দুলও পরতে পারেন।

গভীর ও প্রশস্ত গোল গলার পোশাকের সঙ্গে একাধিক স্তরের হার বেশ আকর্ষণীয় লাগে। ছোট ও মাঝারি দৈর্ঘ্যের কয়েকটি সরু হার একসঙ্গে পরলে সাজে আধুনিকতার ছোঁয়া আসে। একটি বড় লকেটযুক্ত হারও ব্যবহার করতে পারেন। পোশাকের গলায় যদি ভারী কারুকাজ থাকে, তাহলে স্তরযুক্ত হার না পরে একটি সাধারণ হার বেছে নিন।
কাঁধ খোলা পোশাকে ঘাড়, গলার হাড় ও কাঁধের বেশ কিছুটা অংশ খোলা থাকে। তাই এ ধরনের পোশাকের সঙ্গে গলার কাছাকাছি থাকা চোকার বেশ মানাবে। মুক্তা, ধাতব নকশা বা পাথর বসানো চোকার দিয়ে সাজে আভিজাত্য আনতে পারেন। বড় কানের দুল পরেও সাজ সম্পূর্ণ করা সম্ভব। পোশাকের নকশা যদি জাঁকালো হয়, তাহলে কিছুটা হালকা গয়না রাখতে পারেন।
গলার চারপাশ ঢাকা পোশাকের ক্ষেত্রে ছোট হার অনেক সময় পোশাকের মধ্যে হারিয়ে যায়। তাই বুকের মাঝামাঝি বা তারও নিচে নেমে আসে এমন লম্বা হার, বড় লকেট কিংবা একাধিক স্তরের মালা বেছে নিতে পারেন। একরঙা পোশাকের সঙ্গে এ ধরনের হার ভালো মানায়। এতে পোশাকের ওপর একটি আকর্ষণীয় কেন্দ্র তৈরি হয়।
যেসব পোশাকে গলার অংশ অনেকটা খোলা থাকে, সেগুলোর সঙ্গে নজরকাড়া হার বেশ ভালো মানায়। বড় পাথর বসানো হার, নকশাদার মালা বা একটু ভারী গয়না ব্যবহার করতে পারেন। হার ভারী হলে কানের দুল ছোট রাখতে পারেন।
শার্ট বা কলারযুক্ত পোশাকের সঙ্গে হালকা চেইন ও ছোট লকেট ব্যবহার করতে পারেন। কলার কিছুটা খোলা থাকলে একাধিক সরু চেইন পরতে পারেন। আর কলার পুরোপুরি বন্ধ থাকলে হার বাদ দিয়ে কানের দুল বা ঘড়ির দিকে নজর দিন।
সূত্র: দ্রিয়া জুয়েলারি

গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
১ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
৫ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জির মিটার এতটাই ওপরে থাকবে যে মনে হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সমস্ত শক্তি ভেতরে রিফিল করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হবে আজ পুরো পৃথিবীর সব অসমাপ্ত কাজ একা হাতে শেষ করে ফেলবেন। তবে সমস্যা হলো, এই তুখোড় শক্তিকে ভুল জায়গায় খরচ করার একশ শতাংশ ঝুঁকি রয়েছে।
৭ ঘণ্টা আগে
জাপানের খাবার ওকোনোমিয়াকি। জাপানি খাবার হলেও এটি এ দেশে নিজের ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখতে অনেকটা মোটা প্যানকেকের মতো হলেও স্বাদে এটি পুরোপুরি আলাদা। বাঁধাকপি, ডিম, ময়দা ও মাংসের সঙ্গে তৈরি এই পদে যোগ হয় বিশেষ সস ও মেয়োনিজ। আমাদের দেশে সহজে পাওয়া যায় এমন উপকরণ দিয়েই এর ঘরোয়া সংস্করণ তৈরি করা...
৭ ঘণ্টা আগে