যত্নআত্তি
শীতকাল যেমন ঠান্ডার সময়, তেমনি বাগানবিলাসেরও। মাটি থেকে দেয়াল বেয়ে ছাদে উঠে যাওয়া ছাড়াও বাগানবিলাস এখন দেখা যায় টবেও। পার্পল ছাড়া বেশ কয়েকটি রঙে এখন দেখা যায় এই ফুল। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শফিক বিপ্লব জানিয়েছেন বাগানবিলাসের আদ্যোপান্ত। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।

এই ফুলের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি বোগেনভিলিয়ার নাম। তাঁর নামেই এ গাছের নাম রাখা হয়েছিল বোগেনভিলিয়া। আর এটিকে বাংলায় প্রথম বাগানবিলাস বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কমবেশি সারা বছর ফুল দেখা গেলেও শীতকালে এর যেন বান ডাকে।
বোগেনভিলিয়ার বৈজ্ঞানিক নামটি অবশ্য খুব একটা খটমট নয়—বোগেনভিলিয়া স্পেকটিবিলিস। এটি গুল্মজাতীয় বৃক্ষ। কমলা, বেগুনি, গোলাপি, লাল, হলুদ ও সাদা সাদা রঙে দেখা যায়। তবে কয়েকটি রঙের মিশ্রণেও এ ফুল হয়ে থাকে। এর আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা। উষ্ণমণ্ডলীয় দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গৃহসজ্জা কিংবা বাড়ির চারপাশের সৌন্দর্য বাড়াতে বাগানবিলাস লাগানো হয়।
পৃথিবীতে প্রায় ১৮ প্রজাতির বাগানবিলাস রয়েছে। সেগুলোর মধ্যে থাই, ইন্ডিয়ান ও আমেরিকান গৃহসজ্জা উল্লেখযোগ্য। আমাদের দেশে বোগেনভিলিয়ার গ্ল্যাব্রা-জাতীয় প্রজাতিটি ‘কাগজ ফুল’ নামে বহুল পরিচিত। টবে ছোট গাছে নানা আকার দিয়ে বাগানবিলাসের বর্ণিল বাগান করা সম্ভব।
গাছের দাম
বাগানবিলাসের রুট স্টক চারা, গুটি কলম ও গ্রাফটিং চারা পাওয়া যায়। দাম ১৫০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। কম দামে বাগানবিলাসের শুভ্রা, থিমা, পার্থ, ক্যালোপনিয়া গোল্ড ও চিত্রা জাতের চারা পাওয়া যাবে। মাঝারি দামের জনপ্রিয় প্রজাতি হলো মাহারা সিরিজ (সাদা, লাল, হলুদ, পিংক ও চেরি), চিলি সিরিজ, ডিলাইট সিরিজ, ফরমুসা সিরিজ, ভেরা সিরিজ। ভিএফ বা ফায়ার ফ্লেম রুবি, মহারানি, আদারানা, সুবর্ণা, ওয়াটার মিলন, মিস ইভা সিরিজ, হাওয়ান সিরিজের বাগানবিলাসের দাম বেশি। বেশি দামি প্রজাতি সব হাইব্রিড।
শহরে বাগান করতে যা দরকার

টবের আকার
পরিচর্যা
বাগানবিলাসের নিবিড় পরিচর্যা দরকার। পানি দিতে হবে পরিমাণমতো। পানি বেশি বা কম হলে বাগানবিলাস গাছ মরে যাবে। পানি দেওয়ার ওপর এতে ফুল আসা ও ফুল ঝরা নির্ভর করে।
রোগ বা পোকা তেমন হয় না বাগানবিলাসে। তবে গোড়া পচতে শুরু করলে গাছ মারা যায়। কাণ্ড পচে যেতে পারে। মাইটে পাতা কুঁকড়েও যায় কখনো কখনো। বাগানবিলাসে ভালো ফুল আনার কৌশল হলো পিনচিং ও ছাঁটা। লতানো বলে নিয়মিত গাছ না ছাঁটলে টবে রাখা কষ্টকর হয়ে যায়।
সাবধানতা
আয়ও করা যায়
বাগানবিলাস বহুমাত্রিক বর্ণিল গন্ধবিহীন ফুল। বাঁচে বহুদিন, বনসাই করেও রাখা যায়। চারা বা বনসাই করে বিক্রি করে বাগানবিলাস আয়েরও উৎস হতে পারে।

পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
২ ঘণ্টা আগে
চৈত্রের প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এর বড় প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপর। প্রচণ্ড গরম, অতিরিক্ত ঘাম, ধুলাবালু আর কড়া রোদ—সব মিলিয়ে ত্বক হয়ে পড়ে নির্জীব ও কালচে। তৈলাক্ত ত্বকে বাড়ে ব্রণের উপদ্রব, আর শুষ্ক ত্বক হয়ে যায় অনেক বেশি রুক্ষ। এ সময় আপনার ত্বকই আপনার সঙ্গে কথা বলবে, যদি আপনি...
৪ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কিন্তু দয়া করে সেটা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখাবেন না, ধপাস করে পড়ার সম্ভাবনা আছে। অফিসে বস আপনার কাজে মুগ্ধ হতে পারেন, তবে সেটা স্রেফ তাঁর চশমা পরিষ্কার না থাকার ফলও হতে পারে।
৫ ঘণ্টা আগে
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের সবারই ইচ্ছে হয় যতটা সম্ভব হালকা পোশাক পরতে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাইরের গরম থেকে যখন আমরা বাসা বা অফিসে এসির ভেতর যাই, তখন সেখানে খাপ খাইয়ে নিতে দরকার হয় লেয়ারিং বা স্তরে স্তরে পরিধেয় পোশাকের। অনেকে ভাবেন, গরমের মধ্যে স্তরে স্তরে পোশাক পরলে অস্বস্তি বাড়বে...
৬ ঘণ্টা আগে