এখন প্রায় সবার ঘরে পাকা আম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এবার এই আম দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি খাবার। আপনাদের জন্য ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
পাউরুটি ৩ স্লাইস, টক দই আধা কাপ, লবণ সামান্য, গোলমরিচের গুঁড়া সামান্য, বাটার ৩ চা-চামচ, ২ থেকে ৩টি কাঁচা মরিচের কুচি, ক্যাপসিকাম কুচি ১ চা-চামচ, ২টি পাকা আম টুকরো করে কাটা, ১ টেবিল চামচ মধু।
বাটারে পাউরুটির স্লাইসগুলো হালকা বাদামি করে টোস্ট করে নিন। টক দইয়ের সঙ্গে লবণ, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম কুচি, কাঁচা মরিচের কুচি মিশিয়ে রুটির ওপরে ছড়িয়ে দিন। এর ওপরে আমের টুকরো এবং সব শেষে মধু ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

রিকশার হুড খুলে প্রিয় মানুষটির সঙ্গে বর্ষার প্রথম বৃষ্টিতেই শুধু নয়, বৃষ্টি হলেই আপনি ভিজতে ভালোবাসেন। এই আনন্দের ফাঁকে কিন্তু বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল। নষ্ট হচ্ছে এর ঝরঝরে ভাব। আবার এই মৌসুমেই মাথার ত্বকে খুশকি হয় সবচেয়ে বেশি। তাই বলে কি আর বৃষ্টিতে ভিজবেন না! এ ক্ষেত্রে চুলের একটু...
৩ ঘণ্টা আগে
আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক...
১৮ ঘণ্টা আগে
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ দিন আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ দিন আগে