
বলতে দ্বিধা নেই, বর্ষা রোমান্সের ছোঁয়া নিয়ে আসে। রিকশার হুড খুলে প্রিয় মানুষটির সঙ্গে বর্ষার প্রথম বৃষ্টিতেই শুধু নয়, বৃষ্টি হলেই আপনি ভিজতে ভালোবাসেন। এই আনন্দের ফাঁকে কিন্তু বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল। নষ্ট হচ্ছে এর ঝরঝরে ভাব। আবার এই মৌসুমেই মাথার ত্বকে খুশকি হয় সবচেয়ে বেশি। তাই বলে কি আর বৃষ্টিতে ভিজবেন না! এ ক্ষেত্রে চুলের একটু বাড়তি যত্ন নেওয়ার ক্ষেত্রে নজর দিতে হবে। কয়েকটি সহজ ঘরোয়া প্যাকের সাহায্যে এই মৌসুমে চুল রাখতে পারেন অনেক বেশি সুন্দর আর ঝলমলে। তাহলে জেনে নিন, বর্ষায় চুলের যত্নে কোন ধরনের প্যাক ব্যবহার করবেন—

২ চা-চামচ নিমপাতার গুঁড়া এবং ২ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। সেই পেস্ট আপনার চুল ও মাথার তালুতে ভালোভাবে লাগান। এরপর আনুমানিক ৩০ মিনিট শুকাতে দিন এবং তারপর ধুয়ে ফেলুন। এটি বর্ষার জন্য সেরা হওয়ার মাস্ক। বেসন আপনার মাথার ত্বক পরিষ্কার করবে, অন্যদিকে চুলের চাকচিক্য় বাড়ানো, খুশকি দূর করাসহ মাথার ত্বক জীবাণুমুক্ত রাখাসহ নিমের রয়েছে অনেক উপকারিতা। এই মৌসুমে সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
বৃষ্টির পানি থেকে চুলের ক্ষতি কমাতে এই প্যাক বেশ কার্যকর। এই হেয়ার প্যাক তৈরি করতে টক দই, লেবু এবং নারকেল তেল এসঙ্গে মিশিয়ে নিন। মাথার ত্বক ও পুরো চুলে এই প্যাক লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এরপর এক মগ পানিতে লেবুর রস মিশিয়ে শেষবারের মতো চুল ধুয়ে নিন। এতে চুল আরও বেশি স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে।
পরিচ্ছন্ন ও তেলমুক্ত মাথার ত্বকের জন্য দুটি ডিমের কুসুম, একটি ডিমের সাদা অংশ, লেবুর রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি আপনার মাথার ত্বকসহ পুরো চুলে ভালো ভাবে লাগান, শুকিয়ে নিন এবং একটি ডিপ ক্লিনজিং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার মাথার ত্বক তেলমুক্ত এবং চুল কোমল রাখবে।
চুল পড়া কমাতে আপনার মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে হবে। এর জন্য নারকেল তেলের সঙ্গে কয়েকটি শুকনো আমলকী ফুটিয়ে নিন। সপ্তাহে দুবার আপনার চুলে এটি ব্যবহার করুন। নিয়মিত করতে পারলে চুল নিজের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে। এ ছাড়া শিকাকাই, আমলকী এবং রিঠা সারা রাত গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন এই পানি দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন। এটি শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এক কাপ গরম পানিতে সমান পরিমাণে ভিনেগার ও মধু মিশিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন। তারপর এটি আপনার চুলে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর একটি মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি বৃষ্টির পানির কারণে চুলের রুক্ষতা দূর করবে এবং চুল গভীরভাবে কন্ডিশন করবে। এটি বর্ষার জন্য অন্যতম সেরা ঘরোয়া হেয়ার মাস্ক।
বর্ষার কারণে তৈরি হওয়া সমস্যা মোকাবিলার জন্য মধু ও দুধের হেয়ার প্যাক ব্যবহার করা যেতে পারে। এই বর্ষার হেয়ার মাস্ক মাথার ত্বক পরিষ্কার করে এবং চুলের গোড়ায় পুষ্টি জোগায়, ফলে নিষ্প্রাণ চুলের সমস্যা দূর করে। এই প্যাক তৈরি করতে কিছু পরিমাণ দুধ নিন এবং এর সঙ্গে মধু মেশান। প্যাকটি চুলে লাগান এবং ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধের প্রাকৃতিক পুষ্টিকর গুণ এবং মধুর আর্দ্রতা রক্ষাকারী উপাদান আপনার চুল আর্দ্র ও কোমল রাখবে।
সূত্র: বি বিউটিফুল ও অন্যান্য
ছবি: পেক্সেলস

বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
৩ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
৫ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
৭ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৯ ঘণ্টা আগে