
ব্যস্ত জীবনযাত্রায় ঝটপট রান্না সারতে গিয়ে ফ্রিজ খুলে সোজাসুজি কড়াই বা ওভেনে খাবার চাপিয়ে দেওয়া অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে ডিপ ফ্রিজে রাখা খাবার আমাদের সময় যেমন বাঁচায়, তেমনি খাবারের অপচয়ও রোধ করে। কিন্তু সব খাবার ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করা যায় না। যুক্তরাজ্যের জনপ্রিয় ভোক্তা অধিকার সংস্থা হুইচ? এবং ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির বিশেষজ্ঞরা এমন ৫টি খাবারের কথা সতর্ক করেছেন। এই বরফ না গলিয়ে রান্না করলে হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি!
চিকেন নাগেটস বা বার্গার প্যাটি বরফ জমা অবস্থায় ওভেনে দেওয়া গেলেও কাঁচা মুরগির মাংস ভুলেও সরাসরি রান্না করা উচিত নয়। বরফ জমা মাংস রান্না করলে ওপরের অংশ দ্রুত সেদ্ধ মনে হলেও ভেতরের অংশ কাঁচাই থেকে যায়। এর ফলে ক্যাস্পাইলোব্যাকটার ও সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে, যা ফুড পয়জনিংয়ের প্রধান কারণ। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় না রেখে, রান্নার অন্তত ২৪ ঘণ্টা আগে ফ্রিজের সাধারণ তাকে রেখে মাংসের বরফ গলিয়ে নিন।
বাজারের প্রস্তুত করা প্যাকেটজাত ফ্রোজেন সসেজ সরাসরি রান্না করা গেলেও বাড়িতে বানিয়ে ডিপ ফ্রিজে রাখা সসেজ আগে থেকে ডিফ্রস্ট করা বাধ্যতামূলক। ভেতর পর্যন্ত ঠিকমতো বরফ না গললে পুরো সসেজ সমানভাবে সেদ্ধ হয় না। ঝটপট রান্না করতে চাইলে মাইক্রোওভেনের ডিফ্রস্ট সেটিং ব্যবহার করতে পারেন, অথবা রান্নার আগে নরমাল ফ্রিজে রেখে ভেতর পর্যন্ত বরফ গলেছে কি না, তা নিশ্চিত হয়ে নিন।
মাংসের কিমা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাবাব তৈরি করে থাকেন অনেকে। তাই জানা থাকা ভালো যে জমে শক্ত হয়ে থাকা কিমার ব্লক সরাসরি কড়াইতে দিলে বিপদ হতে পারে। কিমার জমাট বাঁধা অংশ শক্ত ও ঘন হওয়ায় ভেতরের তাপ পৌঁছাতে সময় নেয়। ফলে মাংস কাঁচা থেকে গিয়ে বিষাক্ত ব্যাকটেরিয়া ছড়াতে পারে। রান্নার কয়েক ঘণ্টা আগে নরমাল ফ্রিজে রেখে বা মাইক্রোওভেনে ডিফ্রস্ট করে তবেই কড়াইতে দিন।
প্যাকেটে বিশেষ নির্দেশ না থাকলে হিমায়িত চিংড়ি বা যেকোনো সেলফিশ সরাসরি রান্না করা বিপজ্জনক। সরাসরি তাপে দিলে চিংড়ির বাইরের অংশ অতিরিক্ত সেদ্ধ হয়ে শক্ত হয়ে যায়। এদিকে ভেতরের অংশ বরফাবৃতই থেকে যায়। আগের দিন রাতে সাধারণ ফ্রিজে রেখে দিন। খুব তাড়া থাকলে মাইক্রোওভেনে ডিফ্রস্ট করে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলুন।
সময় বাঁচাতে অনেকে একসঙ্গে অনেকটা রান্না করে ফ্রিজে রেখে দেন। লেয়ার দেওয়া বা ঘন ঝোলের বাটিগুলো বরফাবৃত অবস্থায় গরম করলে ওপরের অংশ ফুটলেও ভেতরে বরফ বা ঠান্ডা থেকে যায়। এটি ব্যাকটেরিয়ার উপযুক্ত প্রজননক্ষেত্র। পুরো খাবারটি ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিন এবং রান্নার আগে পুরোপুরি বরফ গলিয়ে নেওয়া নিশ্চিত করুন।
স্লাইস করা পাউরুটি, শাকসবজি, ফলমূল কিংবা বাজারের কেনা প্যাকেটের রেডি-মিল কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারেন।
সূত্র: ডেইলি মেইল

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সারাক্ষণ চিটচিটে থাকে, যার ফলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ বাড়ে। ফলে ত্বকে চুলকানি, ঘামাচি, দাদ বা বডি অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়।
৮ ঘণ্টা আগে
যতই ন্য়ুড শেডের লিপস্টিক ব্যবহার করুন, বোঝা যাবেই যে ঠোঁটে লিপস্টিক ছুঁইয়েছেন। যাঁরা ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে চান না, তবে চেহারায় একটা তরতাজা ভাব আনতে চান, তাঁদের কাছে লিপ টিন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
১০ ঘণ্টা আগে
এডিএইচডি শব্দটা আমরা প্রায়ই শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে দেখি। কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি কেবল শিশুদের নয়, বড়দেরও হতে পারে। অনেক সময় অবহেলা বা না জানার কারণে প্রাপ্তবয়স্কদের এডিএইচডি নজরের বাইরে থেকে যায়। এটি ব্যক্তির নিজের জন্য তো ক্ষতিকরই, বৈবাহিক বা প্রেমের
১২ ঘণ্টা আগে
ব্যস্ত জীবনযাত্রা, পর্যাপ্ত ঘুমের অভাব, বংশগত কারণ কিংবা বয়স বাড়ার প্রাকৃতিক প্রক্রিয়া। যে কারণই হোক না কেন, চোখের নিচে কালো দাগ ও ফোলা ভাব আমাদের ক্লান্ত ও বয়স্ক দেখায়। চোখের চারপাশের ত্বক অত্যন্ত পাতলা ও সংবেদনশীল হওয়ায় এখানে দাগ বা বয়সের ছাপ খুব দ্রুত ফুটে ওঠে।
১ দিন আগে