যেভাবে করবেন

যাঁরা প্রতিদিন বাইরে বের হন বা অফিস করেন; তাঁরা সপ্তাহের ছুটির দিনটি বেছে নেন চুলের যত্ন নিতে। কেউ কেউ তো সারা সপ্তাহ অপেক্ষা করেন ছুটির দিন মাথার ত্বক পরিষ্কার করার জন্য। সপ্তাহে মাত্র এক দিন নিয়ম মেনে পরিষ্কার করলে মাথার ত্বকের তেল, ময়লা এবং ক্ষতিকর জীবাণু দূর হয়ে যায়। এটি চুলের গোড়া মজবুত করে এবং দ্রুত চুল বড় হতে সাহায্য করে।
প্রথমে মাথার ত্বক ও চুল হালকা করে ভিজিয়ে নিন। এরপর ২ চা-চামচ ব্রাউন সুগার বা ওটস এবং ২ চা-চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে হালকা ভেজা মাথার ত্বকে ৫ মিনিট বৃত্তাকারে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বকের মৃত কোষ এবং জমে থাকা ময়লা দূর করতে বিশেষভাবে সহায়তা করবে।
স্ক্রাবিংয়ের পর একটি ভালো মানের ক্ল্যারিফাইং শ্যাম্পু অথবা সাধারণ শ্যাম্পুর সঙ্গে ১ চা-চামচ বেকিং সোডা মিশিয়ে মাথার ত্বক ও চুলে ভালো করে শ্যাম্পু করতে হবে। এরপর কুসুম গরম পানিতে চুল ধুয়ে ফেলতে হবে।
চুল ধোয়া হয়ে গেলে একটি পাকা কলা, ২ চা-চামচ মধু এবং ১ চা-চামচ টক দই একসঙ্গে ব্লেন্ড করে মাথার ত্বকে ও চুলে ২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করার পর চুল কিছুটা শুষ্ক হয়ে উঠতে পারে। এই মাস্ক চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনে।
এক মগ পানিতে ২ চা-চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে চুলে শেষ ধোয়া দিন। এরপর আর সাধারণ পানি দিয়ে চুল ধোয়ার প্রয়োজন নেই। ভিনেগার মেশানো পানি মাথার ত্বকের পিএইচের মাত্রা ঠিক রাখে এবং চমৎকার উজ্জ্বলতা এনে দেয় চুলে।
যাঁদের মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা সাধারণ ডিপ ক্লিনজিং পদ্ধতি ব্যবহার করলে মাথার ত্বক আরও বেশি রুক্ষ ও খসখসে হয়ে যেতে পারে। শুষ্ক মাথার ত্বকের জন্য এমনভাবে ডিপ ক্লিন করতে হবে, যাতে ময়লা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্বাভাবিক তেল বা আর্দ্রতাও বজায় থাকে।
২ চা-চামচ ক্যাস্টর অয়েল এবং ২ চা-চামচ হালকা গরম নারকেল বা বাদাম তেল মেশান। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেলের মিশ্রণ দিয়ে মাথার ত্বকে আলতো হাতে ম্যাসাজ করুন। এটি শুষ্ক মাথার ত্বক মসৃণ করে এবং শ্যাম্পু করার সময় মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে বাঁচায়।
২ চা-চামচ ওটসের গুঁড়া এবং ২ চা-চামচ খাঁটি মধু দিয়ে মিশ্রণ তৈরি করুন। তেল ম্যাসাজ করা মাথার ত্বকের ওপর এই স্ক্রাব লাগিয়ে ২ থেকে ৩ মিনিট আলতো ম্যাসাজ করুন। ওটস মৃত কোষ দূর করে আর মধু মাথার ত্বক আর্দ্র রাখে।
যেকোনো মাইল্ড বা সালফেটমুক্ত ময়শ্চারাইজিং শ্যাম্পু পানিতে মিশিয়ে ফেনা তৈরি করুন। এরপর শ্যাম্পু শুধু মাথার ত্বকে দিন। চুলের জন্য আলাদা করে শ্যাম্পুর দরকার নেই। ধোয়ার সময় নেমে যাওয়া ফেনা দিয়েই চুল পরিষ্কার হয়ে যাবে। সালফেটমুক্ত শ্যাম্পু মাথার ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে না নিয়ে শুধু জমে থাকা ময়লা পরিষ্কার করে।
৪ চা-চামচ অ্যালোভেরা জেল এবং ২ চা-চামচ টক দই মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মাস্ক মাথার ত্বক এবং পুরো চুলে ২০ মিনিট লাগিয়ে রেখে শুধু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক মাথার ত্বকের চুলকানি ও টানটান ভাব দূর করে। এতে গভীর ময়শ্চারাইজেশন নিশ্চিত হয়।
লেখক: স্বত্বাধিকারী, নিউ রেড বিউটি স্যালন

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
৩ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
৬ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
৯ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১১ ঘণ্টা আগে