প্রচণ্ড গরম। রাতে বাড়িতে হঠাৎ অতিথি এলে এক পদ রান্না করেই আপ্যায়ন করতে চাইছেন? যেহেতু এক পদ, তাই জম্পেশ হওয়া চাই। জাফরানি মাটন রান্না করে দেখুন না! পোলাওয়ের সঙ্গে দিব্যি জমে যাবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
খাসির মাংস ১ কেজি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, ধনে, জিরা ও গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ১ কাপ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী ২টি করে, চারমগজ বাটা অথবা কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, কাশ্মীরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ।
প্রণালি
খাসির মাংস টক দই, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে ৩ ঘণ্টা মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পেঁয়াজকুচি লালচে করে ভাজুন। পরে আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা দিয়ে কষিয়ে নিন। তাতে মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হলে টক দই, কাজুবাদাম বাটা বা চারমগজ বাটা, জাফরানের পানি, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনেপাতা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। নামানোর আগে ঘি আর গরম মসলা গুঁড়া দিয়ে আবারও নেড়ে কম তাপে রান্না করুন কিছু সময়। তেল ছেড়ে দিলে লবণ দেখে নামিয়ে নিন।

দুই চাকা, চারটি দেশ আর একটি রেকর্ড। দম্পতিরা আজকাল অনেকে মোটরবাইক ভ্রমণ করেন। রেকর্ড করার নেশাও আছে অনেকের। তাঁদের মতোই এক দম্পতি মীর ও আমাল। জেদ্দাপ্রবাসী দম্পতি মীর শাকিল উর রহমান এবং আমাল আহমেদের কাছে মোটরবাইকে ভ্রমণ আত্ম-আবিষ্কার এবং ভালোবাসার এক অনন্য ভাষা। সম্প্রতি এই দম্পতি তাঁদের মোটরসাই...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ, প্রিয় মানুষের বিদায় কিংবা ক্যারিয়ারের বড় কোনো বিপর্যয়—এসব ঘটনা শুধু আমাদের চারপাশটা বদলে দেয়। শুধু তা-ই নয়, এসব বদলে দেয় আমাদের ভেতরের মানুষটাকেও। আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। একটা সময় নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগি। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়াই শেষ কথা নয়...
৩ ঘণ্টা আগে
লইট্টা মাছ তো নানাভাবে রেঁধে খেয়েছেন, এবার করলা দিয়ে রেঁধে দেখুন। তেতো হলেও খেতে কিন্তু দারুণ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: লইট্টা মাছ ৩০০ গ্রাম, করলা ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৬ থেকে ৭টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ...
৫ ঘণ্টা আগে
আজ মঙ্গলের প্রভাবে মেজাজটা একটু ‘উগ্র’ হতে পারে। সকালে ঘুম ভাঙার পর থেকেই মনে হবে আপনিই পাড়ার ডন। কিন্তু সাবধান! অফিসের বসের সামনে শার্টের হাতা গুটিয়ে চোখ কটমট করে তাকালে ফল ভালো হবে না। বরং শান্ত থাকুন। প্রেমিকার সঙ্গে অকারণে ঝগড়া বেধে যেতে পারে; সে সময় যুক্তি দেওয়ার চেষ্টা করা মানেই হলো নিজের...
৭ ঘণ্টা আগে