এবারের গরমে রয়েছে ভিন্নতা। অধিকাংশ মানুষ বলছেন, গরমে তাঁদের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফাটছে এবং ত্বকে টান ধরছে। এর কারণ, এখনকার গরমে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকা। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কিছু বিষয় খেয়াল রাখলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার
দিন ও রাতে ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজার ব্যবহার করুন। ময়শ্চারাইজারে যেন নিয়াসিনামাইড, গ্লিসারিন, ল্যানোলিন ও ভিটামিন সি থাকে, তা দেখে কিনুন। এগুলো ত্বকে আর্দ্রতা ধরে রাখে। সপ্তাহে এক দিন রাতে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করুন। দিনের বেলায় সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে অবশ্যই ৫০+ এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।
ক্ষারযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন
মাইল্ড ফেসওয়াশ ও সাবান ব্যবহার করুন। অতিরিক্ত ক্ষারযুক্ত সামগ্রী ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়ে ত্বক শুষ্ক করে তোলে।
ত্বকযত্নে রুটিন মেনে চলুন
দিনের বেলায় ভালোভাবে ত্বক পরিষ্কার করে টোনার ব্যবহার করুন। এরপর ব্যবহার করুন সানস্ক্রিন ও ময়শ্চারাইজার। আর রাতে ত্বক ভালোভাবে পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগান। বাইরে থেকে এসে ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধুয়ে নিন, এতে ত্বক শীতল হবে। ভিটামিন সি সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহারের চেষ্টা করুন।
খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি পানের সঙ্গে সঙ্গে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। এই গরমে অতিরিক্ত তেল-চর্বি এবং গুরুপাক খাবার খাওয়া বাদ দিন। খাদ্যতালিকায় শসা, লাউ, লেবু, বিভিন্ন শাক, মাছ, মুরগি, নানা রকম ফলমূল ও শুকনো ফল রাখুন। এগুলোতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও মিনারেল, যা ত্বক শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে। তা ছাড়া মিষ্টিআলু খেতে পারেন। এর ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন ত্বকের পানি ধরে রাখে। অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত খাবার ত্বক শুষ্ক করে তোলে। তাই ত্বক আর্দ্র রাখতে বিভিন্ন রকমের চিপস, মিষ্টি, কার্বোহাইড্রেট-জাতীয় খাবার এবং কফি বাদ দিন।
গোসলে ঠান্ডা পানি ব্যবহার করুন
এই প্রচণ্ড গরমে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই গোসল সারুন। এতে শরীর শীতল থাকবে।
প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন
মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে। মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

দাম্পত্যজীবনের এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অনেক যুগল এমন একপর্যায়ে পৌঁছান, যখন তাঁদের সন্তানেরা বড় হয়ে পড়াশোনা বা কাজের প্রয়োজনে ঘর ছেড়ে চলে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় ‘এম্পটি নেস্ট’ বা খালি বাসা। গত কয়েক দশকে বিশ্বজুড়ে একটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে—সন্তানেরা...
১২ ঘণ্টা আগে
ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আমরা সাধারণত বাজারের নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর করি। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক শ্যাম্পুতে থাকে সালফেট, প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধি, যা দীর্ঘ মেয়াদে চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে ফেলে।
১৪ ঘণ্টা আগে
একদিন ইফতারে আলুর চপের পরিবর্তে ব্রকলির পাকোড়া তৈরি করে দেখুন। খাবার টেবিলে এটিই হয়ে উঠবে মধ্যমণি। আপনাদের জন্য ব্রকলির পাকোড়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগে
ঈদের আনন্দ আর নতুন পোশাকের পূর্ণতা পায় একটি চমৎকার সুগন্ধির ছোঁয়ায়। তবে পারফিউমের বিশাল জগতে সঠিক সুগন্ধিটি খুঁজে পাওয়া নতুনদের জন্য কিছুটা কঠিন হতে পারে। পারফিউম কেবল একটি সুগন্ধি নয়, এটি আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রতিফলন। এবারের ঈদে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা পারফিউমটি...
১৭ ঘণ্টা আগে