ভ্রমণ মানেই হলো নতুন অভিজ্ঞতা। আর সঠিক প্রস্তুতি সেই অভিজ্ঞতাকে করে তোলে আরও সুন্দর। আপনার প্রথম আন্তর্জাতিক সফর যেন একেবারেই ঝামেলামুক্ত, আনন্দদায়ক এবং নিরাপদ হয়, সে জন্য কিছু জরুরি বিষয় জেনে নেওয়া ভালো।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে অন্তত ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো জরুরি। চেক ইন প্রক্রিয়া, ইমিগ্রেশন চেক এবং কড়া নিরাপত্তার কারণে অনেকটা সময় লেগে যায়। লম্বা সময় ফ্লাইটে কাটানোর জন্য ই-বুক, সিনেমা বা পছন্দের শো আগেই আপনার স্মার্টফোন কিংবা ট্যাবলেটে ডাউনলোড করে রাখুন।
পোর্টেবল চার্জার সঙ্গে রাখা জরুরি। কারণ, ভিড়ের মধ্যে বিমানবন্দরে চার্জ দেওয়ার জন্য খালি প্লাগ পয়েন্ট পাওয়া সব সময় সম্ভব হয় না।
বিমানবন্দর থেকে আপনার হোটেল বা গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা আগেই করে রাখা ভালো। প্রথম রাতে ট্যাক্সি অথবা গণপরিবহন নিয়ে কোনো ঝুঁকি না নেওয়াই ভালো।
অতিরিক্ত মালপত্র না নিয়ে সুবিধাজনক রোলিং স্যুটকেস কিংবা ব্যাকপ্যাক ব্যবহার করুন।
ভ্রমণের বিনিয়োগ সুরক্ষিত রাখতে ট্রাভেল ইনস্যুরেন্স করিয়ে নিন।
পৌঁছানোর সঙ্গে সঙ্গেই স্থানীয় সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন। বাইরের রোদে কিছুটা সময় হাঁটাচলা বা হালকা ব্যায়াম করলে দ্রুত ‘জেটল্যাগ’ কাটিয়ে ওঠা সম্ভব হয়।
দেশ ছাড়ার আগমুহূর্ত পর্যন্ত আপনার গন্তব্য দেশের এন্ট্রি রিকোয়ারমেন্ট কিংবা প্রবেশের নিয়মাবলি বারবার দেখে নিতে হবে। ভিসার নিয়ম বা স্বাস্থ্য-সংক্রান্ত কড়াকড়ি যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
সূত্র: ওয়ার্ল্ড ট্রিপস

সচরাচর আমরা ভদ্রতার সমার্থক শব্দ হিসেবে ‘দয়ালু’ বা ‘উদার’ শব্দ দুটি ব্যবহার করি। সমাজ আমাদের অনেক কিছুই শেখায়। অনেক নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা মনে করি, কাউকে ‘ধন্যবাদ’ বলা বা কেউ বিপদ পড়লে তাকে ‘শুনে খুব খারাপ লাগল’ বলাটাই ভালো মানুষের লক্ষণ।
৩৬ মিনিট আগে
পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক-মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
৫ ঘণ্টা আগে
চৈত্রের প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এর বড় প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপর। প্রচণ্ড গরম, অতিরিক্ত ঘাম, ধুলাবালু আর কড়া রোদ—সব মিলিয়ে ত্বক হয়ে পড়ে নির্জীব ও কালচে। তৈলাক্ত ত্বকে বাড়ে ব্রণের উপদ্রব, আর শুষ্ক ত্বক হয়ে যায় অনেক বেশি রুক্ষ। এ সময় আপনার ত্বকই আপনার সঙ্গে কথা বলবে, যদি আপনি...
৭ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কিন্তু দয়া করে সেটা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখাবেন না, ধপাস করে পড়ার সম্ভাবনা আছে। অফিসে বস আপনার কাজে মুগ্ধ হতে পারেন, তবে সেটা স্রেফ তাঁর চশমা পরিষ্কার না থাকার ফলও হতে পারে।
৮ ঘণ্টা আগে