
ত্বক সুন্দর রাখতে আমরা কত কীই–না করি। বাজারে নামে নিত্য়নতুন ত্বক সুন্দরকারী পণ্য়ের ঢল। কিন্তু ত্বক ভালো রাখতে বাহ্য়িক যত্নই কি সব? যাঁরা রোজ বাইরে বের হন, তাঁদের ত্বক সূর্যরশ্মি, ধুলাবালি ও গাড়ির ধোঁয়ার প্রভাবে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া নারীদের ক্ষেত্রে ঋতুচক্র, মেনোপজের আগে ও মেনোপজের কারণে ত্বক নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এসব ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে খাদ্য়াভাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন। কিছু কিছু খাবার রয়েছে, যা ত্বক সুস্থ, সুন্দর ও মসৃণ রাখতে সহায়তা করে। এগুলো খাদ্যতালিকায় রাখলে ত্বকও থাকে সুরক্ষিত।
পাকা পেঁপে: পাকা পেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ‘এ’, ‘সি’, ‘কে’ ও বিভিন্ন খনিজ উপাদান থাকে। যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
বেদানা: বেদানা ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ত্বকের রং উন্নত করতে ও ত্বকের কোষ পুনর্গঠনে সহায়ত করে এই ফলটি।
বাদাম: বাদামে রয়েছে প্রচুর ভিটামিন ‘ই’। যা ত্বকের ক্ষতিগ্রস্ত টিস্য়ুকে দ্রুত সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাদাম খেলে ত্বক আর্দ্র থাকে ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকে। যাঁদের ত্বক অনেক বেশি সংবেদনশীল, তাঁরা খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের বাদাম রাখতে পারেন; এর মধ্য়কার ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের জ্বালাপোড়া কমাতে সহায়তা করে।
পালংশাক: পালংশাক ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ফলে ত্বকের তারুণ্য ধরে রাখতে এর জুড়ি নেই।
পানিবহুল ফল: পানিবহুল বিভিন্ন ফলে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট; যা শরীর থেকে ক্ষতিকর জীবাণু ও বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়তা করে। ফলে ত্বক বিশুদ্ধ থাকে ও বলিরেখামুক্ত থাকে।
বেলপেপার: এতে রয়েছে উচ্চমানের ভিটামিন ‘সি’; যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং ত্বকের ক্ষত সারাতে সহায়তা করে।
মিষ্টি আলু: মিষ্টি আলু ভিটামিন ‘এ’তে ভরপুর। এটি ত্বকের নমনীয়তা ধরে রাখতে সহায়তা করে। মিষ্টি আলু খেলে ত্বক থাকে মসৃণ।
টমেটো: টমেটোতে রয়েছে ভিটামিন ‘সি’, লাইকোপেন, বিটা ক্যারোটিন ও লিউটেইন; এগুলো ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে। নিয়মিত টমেটো খেলে ত্বকে বলিরেখা পড়ে না।
ডার্ক চকোলেট: চকোলেটপ্রেমীদের জন্য সুখবর, শুধু অতিরিক্ত দুধ–চিনি মেশানো চকোলেটের পরিবর্তে বেছে নিতে হবে ডার্ক চকোলেট; তবেই সুন্দর থাকবে ত্বক। ডার্ক চকোলেটে রয়েছে উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট; যা ত্বকের ক্ষয়ক্ষতি রোধ করে, রক্ত সঞ্চালন বাড়ায় বলে ত্বকের জেল্লা বাড়ে ও ত্বককে হাইড্রেটেড রাখতে সহায়তা করে।
তবে, সুন্দর ত্বকের জন্য কেবল এসব খাবার খাওয়াই যথেষ্ট নয়; পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে।
সূত্র: এমএসএন ডট কম, হেলথলাইন ও অন্যান্য

বাসে উঠেছেন, অফিসে পৌঁছেছেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসবেন—সবকিছুই একদম স্বাভাবিক চলছিল। হঠাৎ হাতটা অভ্যাসবশত পকেটে বা ব্যাগে গেল। মোবাইল ফোন নেই! সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা মোচড় দিয়ে উঠল। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে, এমন পরিস্থিতিতে আপনি একা নন, আমাদের অবচেতনেই এই ছোট্ট ডিভাইস...
১২ ঘণ্টা আগে
প্রতিবারই চায়ে চিনি নেওয়ার সময় বা মিষ্টিজাতীয় কিছু খাওয়ার সময় অপরাধবোধে ভুগছেন? রোজই ভাবেন, আজ থেকে আর চিনি খাবেন না। কিন্তু নিজেকে করা এই প্রতিজ্ঞা রাখতে নিজেই হিমশিম খাচ্ছেন, তাই তো?...
১৬ ঘণ্টা আগে
প্রায় সবারই চুলে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। চুল পড়া, অসময়ে পেকে যাওয়া, খুশকি, রুক্ষভাব আরও কত কী! এসব সমস্যার সমাধান হিসেবে প্রতিদিন চুলের ওপর চলতে থাকে নানান নিরীক্ষা। এসব সমস্যা সমাধানে নারকেল তেল, আমলকী, পেঁয়াজের রস, অলিভ অয়েল ইত্যাদি উপকরণের নাম তো সবারই জানা। তবে চুলের নানান সমস্যা...
১৮ ঘণ্টা আগে
ছুটির দিনে বিকেলে অতিথি এলে ঝটপট বানিয়ে নিতে পারেন সুস্বাদু একটি ডেজার্ট। আপনাদের জন্য শির খুরমার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২০ ঘণ্টা আগে