
পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
উপকরণ
আধা পাকা পেয়ারা ২ থেকে ৩টি, গোলানো তেঁতুল সামান্য, পাঁচফোড়ন ১ চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৩ থেকে ৪টি, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, চিলি ফ্লেক্স, ভাজা ধনে গুঁড়া ও বিট লবণ আধা চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।
প্রণালি
পেয়ারা কেটে বিচি ফেলে সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও মরিচের ফোঁড়ন দিন। এবার এতে পেয়ারার পেস্ট ও তেঁতুল গোলানো পানি দিয়ে কষিয়ে নিন ভালো করে। এ সময় পরিমাণমতো লবণ ও স্বাদমতো চিনি মিশিয়ে নিন। কষাতে কষাতে যখন তেল ভেসে উঠলে চিলি ফ্লেক্স, বিট লবণ, ভাজা ধনে ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন।

চৈত্রের প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এর বড় প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপর। প্রচণ্ড গরম, অতিরিক্ত ঘাম, ধুলাবালু আর কড়া রোদ—সব মিলিয়ে ত্বক হয়ে পড়ে নির্জীব ও কালচে। তৈলাক্ত ত্বকে বাড়ে ব্রণের উপদ্রব, আর শুষ্ক ত্বক হয়ে যায় অনেক বেশি রুক্ষ। এ সময় আপনার ত্বকই আপনার সঙ্গে কথা বলবে, যদি আপনি...
৪ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কিন্তু দয়া করে সেটা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখাবেন না, ধপাস করে পড়ার সম্ভাবনা আছে। অফিসে বস আপনার কাজে মুগ্ধ হতে পারেন, তবে সেটা স্রেফ তাঁর চশমা পরিষ্কার না থাকার ফলও হতে পারে।
৫ ঘণ্টা আগে
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের সবারই ইচ্ছে হয় যতটা সম্ভব হালকা পোশাক পরতে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাইরের গরম থেকে যখন আমরা বাসা বা অফিসে এসির ভেতর যাই, তখন সেখানে খাপ খাইয়ে নিতে দরকার হয় লেয়ারিং বা স্তরে স্তরে পরিধেয় পোশাকের। অনেকে ভাবেন, গরমের মধ্যে স্তরে স্তরে পোশাক পরলে অস্বস্তি বাড়বে...
৬ ঘণ্টা আগে
আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
১৯ ঘণ্টা আগে