দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জিউঝাইগউ উপত্যকা। দেশটির একটি দর্শনীয় এবং ঐতিহাসিক এলাকা। ১৯৯২ সালে ইউনেসকো একে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পাহাড়ি অঞ্চল উচ্চতায় ৪ হাজার ৮০০ মিটারের বেশি। জিউঝাইগউ উপত্যকাটি তিব্বত মালভূমির মিন পর্বতমালার অংশ এবং এটি ৭২ হাজার হেক্টরজুড়ে বিস্তৃত। এর দক্ষিণ প্রান্তে আছে মিনশান গারনা চূড়া আর উত্তর প্রান্তে হোয়াংলং সিনিক এলাকা। এটি জিয়ালিং নদীর অন্যতম প্রধান জলধারা এবং ইয়াংজি নদীর অংশ।
এখানে আছে স্ফটিক স্বচ্ছ নীল ও সবুজ পানির হ্রদ, জলপ্রপাত, চুনাপাথরের টেরেস, গুহা এবং অনন্য সুন্দর প্রকৃতি। প্রায় ১৪০ প্রজাতির পাখির বাস এই অঞ্চলে। সেই সঙ্গে এখানে আছে জায়ান্ট পান্ডাসহ বিপন্ন প্রজাতির বেশ কিছু উদ্ভিদ ও প্রাণীর বসবাস।

জিউঝাইগউ উপত্যকায় তিব্বতিদের ৯টি গ্রাম আছে। সেসব গ্রামের মধ্যে সাতটিতে লোকজন থাকে এখনো। এই গ্রামগুলোর সব কটিতে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই। হেই, শুঝেং ও জেচাওয়া নামের তিনটি গ্রামে পর্যটকেরা যেতে পারেন। সেই সব গ্রামে বিভিন্ন হস্তশিল্প, স্যুভেনির ও স্থানীয় খাবার পাওয়া যায়।







আশ্বিন মাস প্রায় শেষের দিকে। অর্থাৎ বর্ষার পর শরতের শেষ বিদায়ের পালা। দরজায় কড়া নাড়ছে হেমন্তের দিন। গাছে গাছে পুরোনো পাতা ঝরে সামনে আসবে প্রকৃতির নতুন রূপ। প্রকৃতি যেভাবে নিজের রূপ বদলে সতেজ হয়ে ওঠে, ঋতু পরিবর্তনের এই দোলা মানুষের মনকেও নাড়া দেয়।
১৬ ঘণ্টা আগে
ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার সেই জাদুকরি দৃশ্যটির কথা মনে আছে? বিশাল রাজকীয় এক লাইব্রেরি, মেঝে থেকে ছাদ ছুঁইছুঁই বইয়ের হাজারো তাক, আর তার মাঝখানে চাকার সঙ্গে যুক্ত সিঁড়িতে চেপে মুগ্ধ চোখে বইয়ের পর বই নেড়েচেড়ে দেখছে বেল। ধূলিমাখা প্রাচীন তোম, চামড়ায় বাঁধানো বইয়ের ম ম গন্ধ আর অজস্র...
১৮ ঘণ্টা আগে
মিষ্টিকুমড়ার ছক্কা, কুমড়ার ফুল ভাজা এবং বিভিন্ন তরকারিতে মিষ্টিকুমড়ার হালকা মিষ্টি স্বাদ শরতের উৎসবের খাবারের তালিকায় একটি বিশেষ জায়গা দখল করে রাখে। পাশ্চাত্যে যেখানে শরৎ-হেমন্তে পাম্পকিন বা মিষ্টিকুমড়া খাওয়ার উৎসব হয়, বাংলাদেশে ঠিক এই শরৎ-হেমন্তেই মিষ্টিকুমড়ার চাষাবাদ শুরু হয়, ফুল ফোটে...
২০ ঘণ্টা আগে
সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছেড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে...
১ দিন আগে