
সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছেড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে বছরের পর বছর বসবাস করছেন। সম্পর্কের এই বিশেষ অবস্থাকে মনস্তত্ত্ব ও সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় ইন-হাউস সেপারেশন বা লিভিং সেপারেশন আন্ডার ওয়ান রুফ। যেখানে বাইরে থেকে দেখলে মনে হতে পারে, তাঁরা একসঙ্গেই আছেন। কিন্তু ঘরের ভেতরের গল্পটা একেবারেই ভিন্ন। সেখানে কোনো দাম্পত্য নেই, কোনো ভাগাভাগি নেই; আছে শুধু দুজন মানুষের নীরব সহাবস্থান।
একটি মৃত সম্পর্ককে টেনে নিয়ে একই বাড়িতে থাকার পেছনে কোনো রোমান্টিকতা থাকে না, থাকে কিছু কঠিন সামাজিক ও বাস্তব কারণ।
অধিকাংশ দম্পতির ক্ষেত্রে মূল কারণটি হলো সন্তান। বাবা-মা চান না, তাঁদের ডিভোর্স বা দূরত্বের কারণে সন্তানের পড়াশোনা ব্যাহত হোক কিংবা তারা কোনো সামাজিক ট্রমার শিকার হোক। সন্তানের সামনে তাঁরা একনিষ্ঠ বাবা-মা, কিন্তু নিজেদের ঘরে তাঁরা শুধুই অচেনা।
বর্তমান সময়ে একটি সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে হুট করে আলাদা ফ্ল্যাট নেওয়া, দ্বিগুণ খরচ বহন করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। বিশেষ করে যৌথভাবে কেনা ফ্ল্যাটের ইএমআই বা লোন থাকলে পরিস্থিতি আরও জটিল হয়।
দক্ষিণ এশীয় সমাজে ডিভোর্স বা সেপারেশন এখনো পুরোপুরি সহজভাবে নেওয়া হয় না। আত্মীয়স্বজন বা সমাজের কৌতূহলী চোখ এড়াতে অনেকে এই মধ্যপন্থা বেছে নেন।
ইন-হাউস সেপারেশনে থাকা দম্পতিদের জীবনযাপন আর সাধারণ দম্পতিদের মতো হয় না। তাঁরা মূলত একই ফ্ল্যাটের দুজন রুমমেট হিসেবে বাস করেন। তাঁরা সাধারণত আলাদা শোয়ার ঘর ব্যবহার করেন। সংসারের খরচ, সন্তানের স্কুলের বেতন বা ইউটিলিটি বিলগুলো তাঁরা নিজেদের চুক্তি অনুযায়ী সুনির্দিষ্টভাবে ভাগ করে নেন। একে অপরের ব্যক্তিগত জীবন, ফোন বা যাতায়াত নিয়ে কোনো প্রশ্ন তোলেন না।
প্রথম দিকে এই সিদ্ধান্তকে খুব বাস্তবসম্মত মনে হলেও দীর্ঘ মেয়াদে এটি বিশাল মানসিক বোঝায় পরিণত হতে পারে। একই ডাইনিং টেবিলে বসেও কথা না বলা, কিংবা ঘরের ভেতর থেকেও অন্য মানুষটির শূন্যতা অনুভব করা তীব্র একাকিত্বের জন্ম দেয়। বিশেষ করে সন্তানদের সামনে সারাক্ষণ ভালো থাকার অভিনয় করা চরম ক্লান্তিকর হয়ে ওঠে।

এটি স্থায়ী বা চিরস্থায়ী সমাধান হয়ে উঠতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে এটি একটি সাময়িক মধ্যপন্থা বা ট্রানজিশন পিরিয়ড হিসেবে কাজ করে। এই অবস্থা দম্পতিদের চূড়ান্ত বিচ্ছেদ বা ডিভোর্সের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে। এর বাইরে এটি নানান জটিলতার সৃষ্টি করতে পারে। যেমন—
মানুষ হিসেবে সবারই জীবনে নতুন করে ভালোবাসা পাওয়ার, নতুন সঙ্গী খোঁজার কিংবা স্বাধীনভাবে বাঁচার অধিকার থাকে। একই ছাদের নিচে সাবেক বা সেপারেটেড পার্টনারের সঙ্গে থাকলে আইনগত বা সামাজিকভাবে নতুন কোনো সম্পর্কে জড়ানো অসম্ভব হয়ে পড়ে। এমনকি নতুন কারও সঙ্গে ডেটিং করা বা কথা বলাও একই বাড়িতে থাকা অন্য মানুষটির জন্য অস্বস্তিকর ও মানসিক কষ্টের কারণ হতে পারে।
সন্তান বা সমাজের সামনে প্রতিদিন ‘আমরা ভালো আছি’ কিংবা ‘আমরা শুধু রুমমেট’—এই অভিনয় করাটা চরম ক্লান্তিকর। একই ড্রয়িংরুম বা রান্নাঘর শেয়ার করার সময় অবচেতনভাবেই পুরোনো ক্ষোভ, দুঃখ বা অভিমান সামনে চলে আসে। এই নীরব মানসিক চাপ দিনের পর দিন বহন করা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
অনেকে সন্তানের কথা চিন্তা করে এটিকে স্থায়ী সমাধান বানাতে চান। কিন্তু সন্তানেরা যখন একটু বড় হয়, তারা বাবা-মায়ের মধ্যকার এই অস্বাভাবিক নীরবতা, ভালোবাসাহীনতা এবং দূরত্ব ঠিকই টের পায়। একটি অসুখী, ভালোবাসাহীন ও কৃত্রিম পারিবারিক পরিবেশ সন্তানদের মনে সুস্থ সম্পর্কের ধারণা তৈরিতে বাধা দেয়। তারা দীর্ঘ মেয়াদে বিষণ্নতা বা সম্পর্কে জড়ানোর ভীতিতে ভুগতে পারে।
সূত্র: সাইকোলজি টুডে ও অন্যান্য

সোশ্যাল মিডিয়ায় যে চর্চাটি হচ্ছে, সেটিই মূলত এই বিষয়। মানে জ্বরে আক্রান্ত স্ত্রীকে মাঝরাতে স্বামী পরোটা বানিয়ে খাওয়ানোর অভিপ্রায় জানিয়েছেন। এটাকে কেউ বলছেন অমানবিক, কেউ বলছেন নির্মম। তবে মনোরোগ বিশেষজ্ঞরা আবার একে বলছেন, ‘ম্যানচাইল্ড সিনড্রোম’।
৩ ঘণ্টা আগে
রোদে বের হওয়ার পর যখন কোলের ওপর রাখা হাতের ওপর সূর্যরশ্মি পড়ে, তখন রোদে পোড়া দাগও হয়ে ওঠে নিত্যসঙ্গী। সামনেই আবার দুর্গাপূজা; ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজ পরলে হাতের যত্ন নিতে হবে এখন থেকেই। সহজে কী করে নেবেন হাতের যত্ন? মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। প্যাক বানাতে ডিমের...
৬ ঘণ্টা আগে
চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া আমাদের দৈনন্দিন জীবনের একেবারে পরিচিত অভ্যাস। কেউ গোসলের পর বড় তোয়ালে দিয়ে চুল শক্ত করে পেঁচিয়ে রাখেন, কেউ আবার দ্রুত শুকানোর জন্য জোরে ঘষে পানি তুলে নেন। অথচ ভেজা অবস্থায় চুল নাজুক থাকে। এ সময় অতিরিক্ত ঘর্ষণ, টান বা ভুলভাবে তোয়ালে ব্যবহারের কারণে চুল ভেঙে...
৮ ঘণ্টা আগে
জন্মদিন মানেই কেক, মোমবাতি আর ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গান; এই দৃশ্য আমাদের কাছে বেশ পরিচিত। কিন্তু পৃথিবীর সব দেশে জন্মদিনের টেবিলে যে কেকই থাকবে, এমন নয়। কোথাও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে পরিবেশন করা হয় লম্বা নুডলস, কোথাও জন্মদিনের বিশেষ খাবার মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের প্রতীক। আবার কোনো দেশে...
১০ ঘণ্টা আগে