
আমের দিনে আমের আচার তৈরি হবে না, তা কি হয় নাকি? আম ও রসুনের আচার তো অনেকবার তৈরি করেছেন। এবার সঙ্গে যোগ করুন বোম্বাই মরিচ। আপনাদের জন্য এই আচারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
চৌকো করে কাটা আম ১ কেজি, রসুন ১০০ গ্রাম, বোম্বাই মরিচ ৭ থেকে ৮টি, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা দুটি, সিরকা আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, সরিষার তেল এক কাপ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ।
আম খোসা ফেলে চৌকো করে কেটে নিতে হবে। হাঁড়িতে পানি ফুটে উঠলে আমগুলো ছেড়ে দু-তিন মিনিট সেদ্ধ করে চালুনিতে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইতে সরিষার তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার সরিষাবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং আদা-রসুনবাটা, লবণ ও পাঁচফোড়ন কষিয়ে নিন। কষানো হলে বোম্বাই মরিচ ও রসুন দিয়ে কিছু সময় রান্না করে আম দিয়ে আবারও কিছু সময় রান্না করে নিন। তেল ভেসে উঠলে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিন।

ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
৯ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
১১ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
১৩ ঘণ্টা আগে