
কাঁচা আম দিয়ে আচার তৈরি হয়। যাঁদের বাড়িতে আচার তৈরি হয় না কিন্তু প্রায়ই টক-ঝাল-মিষ্টি কিছু খেতে মন চায়, তাঁরা কী করবেন? সহজ উপায়ে নাড়ু তৈরি করে সংরক্ষণ করুন। যখন মন চাইবে, টপ করে মুখে পুরে নিন। আপনাদের জন্য কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ুর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
কাঁচা আম ১ কেজি, চিনি ১ কাপ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, সিরকা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদাকুচি ২ টেবিল চামচ।
কাঁচা আমের খোসা ফেলে কুচি করে কেটে নিন। লবণ মাখিয়ে ঢাকনা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। এবার আম থেকে লবণ-পানি বের করে নিন। তারপর কড়াইতে আম ও চিনি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর শুকনা মরিচগুঁড়া, বিট লবণ, পাঁচফোড়ন, লবণ, সিরকা ও আদাকুচি দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নিন। এরপর সরিষার তেল হাতে মেখে ভাজা আম নাড়ুর আকার দিয়ে দিন। সব শেষে ইচ্ছে হলে চিনি টালা শুকনো মরিচগুঁড়া দিয়ে গড়িয়ে নিন। তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি আমের নাড়ু। এগুলো বয়ামে সংরক্ষণ করুন।

ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
১০ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
১২ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
১৪ ঘণ্টা আগে