হঠাৎ বৃষ্টিতে কোথাও আটকে গেলে মনে হয়—ইশ্, যদি একটা রেইনকোট থাকত! সেই আফসোস দূর করতে রেইনকোট কেনার আগে জেনে নিন কয়েকটি তথ্য। ওয়াটারপ্রুফ ও ওয়াটার রেসিসট্যান্ট—এ দুই ধরনের রেইনকোট পাওয়া যায় বাজারে। ওয়াটার রেসিসট্যান্ট রেইনকোট হালকা বৃষ্টি থেকে রক্ষা করবে। আর ওয়াটারপ্রুফ রেইনকোট রক্ষা করবে ভারী বৃষ্টি থেকে। বেশ কয়েক ধরনের ফ্যাশনেবল রেইনকোট পাওয়া যায় বাজারে। দেখে নিন, আপনার প্রয়োজনের রেইনকোট কোনটি।
ট্রেঞ্চকোট
চওড়া কলার ও সামনের দিকে দুই সারি বোতাম দেওয়া, কোমরে ফিটিং বেল্ট এবং হাঁটু বা তার আরেকটু নিচ পর্যন্ত দৈর্ঘ্যের যে রেইনকোটগুলো দেখা যায়, সেগুলোই ট্রেঞ্চকোট। এগুলো মসৃণ গ্যাবার্ডিন কটন দিয়ে তৈরি। তবে এর ওপরে একধরনের রাসায়নিক প্রলেপ দেওয়া থাকে, যাতে বৃষ্টির পানিতে তা ভিজে না যায়। দারুণ ফ্যাশনেবল বলে এখন অনেকেই বৃষ্টির দিনগুলোয় এই ট্রেঞ্চকোট পরে থাকেন।
ওয়াটারপ্রুফ পঞ্চ
ঢিলেঢালা ও হুডি স্টাইলের কোমর বা হাঁটু পর্যন্ত লম্বা রেইনকোটগুলোই পঞ্চ। এগুলো শুধু ওপরের অংশের হয়ে থাকে বলে এগুলোর সঙ্গে ওয়াটারপ্রুফ বুট ও প্যান্ট পরা উচিত। পরতে আরামদায়ক ওয়াটারপ্রুফ পঞ্চ ভারী বৃষ্টি থেকে সুরক্ষা দিতে পারে।
রেইন জ্যাকেট
রেইন জ্যাকেট কোমর থেকে হিপ পর্যন্ত লম্বা দৈর্ঘ্যের বৃষ্টিরোধী জ্যাকেট। এগুলো কলারওয়ালা, হুডযুক্ত বা বাটন অথবা জিপারওয়ালা হয়ে থাকে। অনেক সময় একাধিক জিপার বা বাটন থাকে, যাতে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে জামাকাপড় ভিজিয়ে না দেয়।
ওয়াটারপ্রুফ
এই রেইনকোটগুলো পানি প্রতিরোধ করে। ভীষণ বৃষ্টিতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি উপযোগী ওয়াটারপ্রুফ রেইনকোট।
ওয়াটার রেসিসট্যান্ট
এগুলো হালকা বৃষ্টিতে ব্যবহারের উপযোগী। তবে তা সুরক্ষা দেবে অল্প সময়ের জন্য। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হলে এই রেইনকোট না পরাই ভালো।
ওয়াটার রেপেলেন্ট
একে ডিউরেবল ওয়াটার রেপেলেন্টও বলা হয়। এগুলোও ভারী বৃষ্টি প্রতিরোধ করতে ভালো কাজ করে।
ফুরফুরে রেইনকোট
এগুলো ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিসট্যান্ট দুই ধরনেরই হয়ে থাকে। সাধারণত একে ব্রেথেবল রেইনকোট বলে। এ ধরনের রেইনকোট শরীরের গরম ধরে রাখে না, ফলে অনেকক্ষণ পরে থাকতে হলেও শরীর ঘেমে ভিজে যায় না।
কোথায় পাওয়া যাবে
ঢাকাসহ যেকোনো বড় শহরের সুপার মার্কেটে খুঁজলেই রেইনকোট পাওয়া যায়। এ ছাড়া মোটরবাইক মেরামতের গ্যারেজ কিংবা যন্ত্রাংশ বিক্রির দোকানেও রেইনকোট পাওয়া যায়। ব্র্যান্ডেড রেইনকোটের জন্য ঢুঁ মারতে পারেন বড় শপিং মল কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে।
দরদাম
উপকরণ এবং নকশার ওপর রেইনকোটের দাম নির্ভর করে। নারী, পুরুষ এবং শিশুদের জন্য ১৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে রেইনকোট। তবে ব্র্যান্ডেড রেইনকোটের দাম ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক...
৯ ঘণ্টা আগে
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১৮ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১৯ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২০ ঘণ্টা আগে