ফলের দোকানে বা পথের ধারে ঝুড়িতে বিক্রি হচ্ছে মৌসুমি ফল জামরুল। গরমের কোনো দুপুরে না হয় এই ফলটি দিয়েই শরবত তৈরি করে নিলেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
জামরুল ৩০০ গ্রাম, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, গন্ধরাজ লেবুর রস ১ চা-চামচ, আইস কিউব স্বাদমতো এবং পানি ২ কাপ।
জামরুল ধুয়ে চার টুকরো করে কেটে বিচি ফেলে দিন। পরে ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পুদিনাপাতা আর বরফ দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু ঠান্ডা ঠান্ডা জামরুলের শরবত।

মানসিক শান্তির অন্যতম উপায় হয়ে উঠেছে ভ্রমণ। কিন্তু সাধ থাকলেও অনেক সময় সাধ্যের কারণে ভ্রমণপিয়াসি মানুষদের ঘরেই বন্দী থাকতে হয়। অনেকে ভাবেন, লটারি না জিতলে দুনিয়া ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, ভ্রমণের জন্য লটারির টিকিটের চেয়ে বেশি প্রয়োজন সঠিক কৌশল। কম খরচে বিশ্বভ্রমণের সেরা উপায়গুলো...
৪ ঘণ্টা আগে
হামোম তনু বাবু। অনেকে তাঁকে চেনেন মণিপুরি জাদুঘরের রূপকার হিসেবে। নিজ সম্প্রদায়ের ইতিহাস গতিশীল রাখার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে তিনি তিলে তিলে তৈরি করেছেন এই সংরক্ষণশালা বা জাদুঘর। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরের নাম চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল...
৫ ঘণ্টা আগে
বিমান পরিষেবার অস্কারখ্যাত স্কাইট্র্যাক্সের সাম্প্রতিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কা খেয়েছে ইউরোপ। ১৯৯৯ সাল থেকে লন্ডনভিত্তিক এই সংস্থা প্রতিবছর বিশ্বসেরা বিমান সংস্থাগুলোকে সর্বোচ্চ ‘৫-স্টার’ রেটিং দিয়ে আসছে। কোনো ধরনের গ্রাহক রিভিউ অথবা জনমতের ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব...
৬ ঘণ্টা আগে
পর্যটকবান্ধব থাইল্যান্ডে এবার কমছে পর্যটকদের থাকার মেয়াদ! পর্যটকদের ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ‘ভিসামুক্ত’ থাকার মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ৯০টির বেশি দেশের পর্যটকদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত জানিয়েছে থাইল্যান্ডের মন্ত্রিসভা।
৬ ঘণ্টা আগে