ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, পোড়া ভাব দূর করতে, আর্দ্রতা বজায় রাখতে, অবাঞ্ছিত লোম দূর করতে মসুর ডালের জুড়ি নেই। এতে ভিটামিন এ, সি, কে, থায়ামিন, প্রোটিন, বিভিন্ন ফ্যাটি অ্যাসিডসহ অনেক উপকারী উপাদান রয়েছে। ফলে এর নিয়মিত ব্যবহার ত্বকের প্রোটিনের চাহিদা পূরণ করে।
পদ্ধতি ১: মসুর ডাল ২ টেবিল চামচ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ঝরিয়ে ভালো করে বেটে নিন। এবার ১ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ভালো করে পুরো মুখে মেখে প্রায় ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আলতো হাতে ঘষে ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন এটি। এতে ধীরে ধীরে পোড়া ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে।
পদ্ধতি ২: মসুরের ডালের গুঁড়া ২ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, আধা চা-চামচ হলুদগুঁড়া এবং ৩-৪ ফোঁটা নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের নারকেল তেল ব্যবহার করা ঠিক হবে না। তারপর এই পেস্ট ভালো করে পুরো মুখে মেখে ২-৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যেহেতু এটি ত্বক গভীরভাবে পরিষ্কার করে, তাই প্রতিদিনের ফেসওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকে নিয়মিত কৃত্রিম ফেসওয়াশ ব্যবহারের বিরূপ প্রভাব থাকবে না।
পদ্ধতি ৩: মসুর ডাল ২ টেবিল চামচ সারা রাত দুধে ভিজিয়ে রেখে সকালে দুটি গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে বেটে নিন। তাতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। ২০ মিনিটের মতো রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ব্রণের সমস্যা দূর করে ত্বক মসৃণ করে তোলে। এ ফেসপ্যাক ত্বকে বলিরেখা কমিয়ে বয়সের ছাপ কমায়। এ ছাড়া শুষ্ক ত্বকে এটি আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। সপ্তাহে অন্তত দুবার এই ফেসপ্যাক ব্যবহারের চেষ্টা করুন।
পদ্ধতি ৪: মসুরের ডাল ১০০ গ্রাম সারা রাত দুধে ভিজিয়ে রাখুন। সকালে ভালো করে বেটে নিয়ে তার সঙ্গে ৫০ গ্রাম চন্দন পাউডার ও ৫০ গ্রাম কমলালেবুর খোসার পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে আলতো হাতে ঘষে তুলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন। এতে মুখের অবাঞ্ছিত লোম দূর হবে।
পদ্ধতি ৫: মসুরের ডাল ২ টেবিল চামচ হালকা করে ভেজে নিন। এবার এতে সমপরিমাণ কমলালেবুর শুকনো খোসা এবং ৩ থেকে ৪ টেবিল চামচ দুধ দিয়ে বেটে নিন। সম্পূর্ণ মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করতে সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করুন। এতে ত্বকের মলিনতা দূর হয়ে উজ্জ্বলতা ফিরে আসবে।

গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক’ চলচ্চিত্র। মুক্তির বহু আগে থেকে আলোচনায় ছিল এই সিনেমা। টক্সিকের গান ও কিয়ারার উপস্থাপন—সব নিয়েই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে। সমালোচনার উত্তরে বিভিন্ন তারকা পাল্টা জবাব দিয়েছেন এই বলে, ‘মা হলে বুঝি এমন দৃশ্য়ে অভিনয় করতে নেই!’
৪০ মিনিট আগে
চুলে সুগন্ধ থাকলে সাজটা যেন আরও পরিপাটি ও মনোরম লাগে। তাই অনেকে গোসলের পর বা বাইরে বের হওয়ার আগে চুলে হালকা করে হেয়ার পারফিউম স্প্রে করেন। কিন্তু হেয়ার পারফিউম সরাসরি চুলে ব্যবহার করা কি আদৌ নিরাপদ? চুলে সুগন্ধ ধরে রাখার এই অভ্যাস দেখতে যতটা আকর্ষণীয়, নিয়মিত ব্যবহারে ততটাই হতে পারে চুলের জন্য....
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জনপ্রিয় একধরনের টক-মিষ্টি সালাদ হলো আকার। এটি বিভিন্ন ভারী ও মসলাদার খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। শসা, গাজর ও কাঁচা মরিচ দিয়ে তৈরি এই আচারে পাওয়া যায় টক, মিষ্টি ও হালকা ঝাল স্বাদ। শসা ৩০০ গ্রাম, গাজর ১২০ গ্রাম, কাঁচা মরিচ ৫ থেকে ৮টি, পানি পরিমাণমতো, চিনি ৫০ গ্রাম, লবণ ১ চা-চামচ এবং...
৫ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন ব্যক্তিগত তথ্য রাখার ভল্ট। তাই ব্যস্ত রাস্তায় বা গণপরিবহনে চলাচলের সময় মোবাইল ফোনটি হারিয়ে ফেলা মানে শুধু একটি ডিভাইস হারানো নয়, বরং ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ঝুঁকি তৈরি হওয়া। বিশেষ করে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা কিংবা অন্য কোনো গণপরিবহনে...
৭ ঘণ্টা আগে