
পথে, রেস্তোরাঁয় কিংবা বিয়েবাড়িতে একটু খেয়াল করলেই দেখবেন, আজকাল মিডি বা লং সামার ফ্রক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণীদের কাছে। গ্রীষ্মকালীন আরামদায়ক পোশাক হিসেবে ফ্যাশন হাউস অথবা অনলাইনের বিভিন্ন পেজে এখন নানান ধরনের ছাপা এবং নকশা করা সামার ফ্রক পাওয়া যাচ্ছে। এই ফ্রকগুলো জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হলো, কাঠফাটা রোদ্দুরের দিনগুলোয় এগুলো পরলে আরাম পাওয়া যায়। তবে সামার ফ্রক কেনার সময় কাপড়, রং এবং ফিটিংয়ের কিছু বিষয় বুঝে কেনা প্রয়োজন। এবার জেনে নিন, গরম সামাল দিতে সামার ফ্রক কেনার আগে কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।
দেখতে যত সুন্দর হোক না কেন, এই গরমে মোটা ও খসখসে কাপড় এড়িয়ে চলা ভালো। এ ধরনের কাপড় আরামদায়ক তো নয়ই; বরং পরার পর ঘেমে ত্বকেও র্যাশ দেখা দিতে পারে। অন্যদিকে হালকা বা সুতি কাপড় বেশ আরামদায়ক। শরীরে বাতাস ঢুকতে সাহায্য করে এবং ঘাম শুষে নেয় বলে সারা দিন ফুরফুরে থাকা যায়।

ফ্রক হাঁটু পর্যন্ত হোক কিংবা গোড়ালি—একটু ঢিলেঢালা হলেই কিন্তু আরাম। গরমে টাইট ফিটিং পোশাক আরামদায়ক নয়। শরীর গরমে ঘামতেই পারে। আঁটসাঁট পোশাকে শরীরে ঘাম ভালোভাবে শুকাতে পারে না। হাঁসফাঁস লাগে। এর চেয়ে ঢিলেঢালা পোশাকে শরীর অনেকটাই হালকা লাগবে। এ ধরনের পোশাক বাতাস চলাচলে বাধা তৈরি করে না এবং ঘাম দ্রুত শুকায়।
গরমে আরামের জন্য ফ্রক বেছে নিন। সেটি আকর্ষণীয় দেখাতে বেছে নিন হালকা রং। গ্রীষ্মের রোদে এ ধরনের রং আপনার পুরো লুক বদলে দিতে পারে। এ সময় পোশাকের রং হিসেবে সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রং বেছে নিন। গরমে হালকা রঙের পোশাক শুধু তাপ শোষণই করে না, চোখেও প্রশান্তি দেয়। তবে চলতি বছর দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসে তরুণীদের সামার ফ্রকের নকশায় কোরাল পিংক, পেঁয়াজ এবং আইভরি রং প্রাধান্য পেয়েছে।
স্মার্ট লুক এবং পরার সুবিধার জন্য মূলত সামার ফ্রক বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাক গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে পরার উপযোগী। তাসনিম ফেরদৌস, স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
গরমে ছোট বা স্লিভলেস ফ্রক অনেকের পছন্দ। যাঁরা একটু লম্বা হাতার পোশাক পরে অভ্যস্ত, তাঁরা আমব্রেলা কাট স্লিভ কিংবা লং পাভ স্লিভের ফ্রক বেছে নিতে পারেন। গরমে উঁচু গলার ফ্রক এড়িয়ে চলাই ভালো। গোল, বোটনেক, চার কোনা, পানপাতা এবং ভি-আকৃতির গলা রয়েছে এমন ফ্রক পরলে বেশি আরাম পাওয়া যাবে।

সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছেড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে...
১১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় যে চর্চাটি হচ্ছে, সেটিই মূলত এই বিষয়। মানে জ্বরে আক্রান্ত স্ত্রীকে মাঝরাতে স্বামী পরোটা বানিয়ে খাওয়ানোর অভিপ্রায় জানিয়েছেন। এটাকে কেউ বলছেন অমানবিক, কেউ বলছেন নির্মম। তবে মনোরোগ বিশেষজ্ঞরা আবার একে বলছেন, ‘ম্যানচাইল্ড সিনড্রোম’।
১৩ ঘণ্টা আগে
রোদে বের হওয়ার পর যখন কোলের ওপর রাখা হাতের ওপর সূর্যরশ্মি পড়ে, তখন রোদে পোড়া দাগও হয়ে ওঠে নিত্যসঙ্গী। সামনেই আবার দুর্গাপূজা; ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজ পরলে হাতের যত্ন নিতে হবে এখন থেকেই। সহজে কী করে নেবেন হাতের যত্ন? মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। প্যাক বানাতে ডিমের...
১৫ ঘণ্টা আগে
চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া আমাদের দৈনন্দিন জীবনের একেবারে পরিচিত অভ্যাস। কেউ গোসলের পর বড় তোয়ালে দিয়ে চুল শক্ত করে পেঁচিয়ে রাখেন, কেউ আবার দ্রুত শুকানোর জন্য জোরে ঘষে পানি তুলে নেন। অথচ ভেজা অবস্থায় চুল নাজুক থাকে। এ সময় অতিরিক্ত ঘর্ষণ, টান বা ভুলভাবে তোয়ালে ব্যবহারের কারণে চুল ভেঙে...
১৭ ঘণ্টা আগে