
কোরবানির ঈদ শেষ। মাংস কাটাকাটি, মসলা তৈরি, রান্না, পরিবেশন, পরিচ্ছন্নতার ব্যাপক চাপ আর গরম—এই সবকিছু মিলিয়ে ত্বকের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে নিশ্চয়। এবার নজর দিন নির্জীব হয়ে যাওয়া ত্বকের দিকে। কী করবেন, তা দেখে নিন—
প্রতিদিন কাজ শেষে বারবার হাত ধুতে হলে হাত আরও শুষ্ক হয়ে যেতে পারে। তাই এ কাজে গ্লিসারিন ও ক্রিম বেসড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন। এতে রুক্ষতা কমবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ছাড়া কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন। বারবার হাত ধোয়া এড়াতে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। তবে যেসব স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, তা এড়িয়ে চলা ভালো। নইলে হাত আরও বেশি শুষ্ক হয়ে যায়।
ত্বকের অসমান রং ঠিক করতে দিনের বেলায় কমপক্ষে এসপিএফ-৩০ সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার আগে আলাদা করে সানস্ক্রিন মেখে নিতে হবে। এতে ত্বক থাকবে রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত।
গোসলের সময় হাতে ভালো করে কয়েক ফোঁটা তেল ম্যাসাজ করে নিন। তিলের তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। হাত অতিরিক্ত শুকিয়ে গেলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। ২ টেবিল চামচ বেসনের মধ্যে সামান্য দুধ অথবা টক দই এবং এক ফোঁটা হলুদগুঁড়া দিয়ে মিশ্রণ তৈরি করুন। গোসলের আগে দুই হাতে ভালো করে সেই মিশ্রণ মেখে নিন। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে হাত ধুয়ে নিতে পারেন।
রাতে ঘুমানোর আগে হাতের ত্বকের উপযোগী ভালো মানের ক্রিম অথবা লোশন ব্যবহার করতে হবে। এতে সারা রাত আপনার ত্বকের ময়শ্চারাইজেশন বজায় থাকে। হাত ধোয়া হয়ে গেলে কয়েক ফোঁটা ময়শ্চারাইজার হাতে লাগিয়ে নিন। রাতে নারিশিং ক্রিম ব্যবহার করার সময় হাতের তালু, পিঠ, আঙুল, কবজি থেকে শুরু করে কনুই পর্যন্ত ভালো করে ম্যাসাজ করতে হবে। এরপর যতটা সম্ভব কম হাত ধোয়ার চেষ্টা করুন।
ঈদের কয়েক দিন অতিরিক্ত পানির কাজ করায় হাত শুষ্ক হয়ে ওঠা অস্বাভাবিক কিছু নয়। এই শুষ্কতা থেকে রেহাই পেতে ২ চামচ সানফ্লাওয়ার অয়েল, ২ চামচ পাতিলেবুর রস এবং ৩ চামচ চিনি মিশিয়ে ম্যাসাজ করুন। অল্প গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে দুই হাতে ভালো করে ম্যাসাজও করতে পারেন। এতে হাত নরম হবে।
মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। এ জন্য ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে হাতের ত্বকে মেখে রাখুন ২০ মিনিট। তারপর কোমল সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। অথবা ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা-চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করে দুই হাতে ভালো করে ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়শ্চারাইজার দিন।
প্রতিদিন হাতের ত্বকের ক্ষতি এড়াতে কিছু বিষয় মেনে চলতে পারেন—
সূত্র: স্টাইলক্রেজ ও হেলথলাইন

এক থেকে দুই ঘণ্টা খোলা বাতাসে থাকলে গাছও পরিবেশের পরিবর্তন উপভোগ করতে পারে। যদিও দিনটির সঠিক ইতিহাস জানা যায়নি। তবে অনেকের মতে এটি মার্কিন অভিনেতা ও ভয়েস শিল্পী থমাস রয় এবং তাঁর স্ত্রী রুথ রয় শুরু করেছিলেন। প্রতিবছরের ২৭ জুলাই টেক ইওর হাউস প্ল্যান্ট অন আ ওয়াক নামের দিনটি পালিত হয়...
৮ ঘণ্টা আগে
বন্ধুত্ব উদ্যাপনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে পোশাকের মাধ্যমে এই আত্মিক সম্পর্ক ফুটিয়ে তোলার আমেজ একেবারেই ভিন্ন। প্রিয় বন্ধুর সঙ্গে মনের মিল থাকাটা যেমন আনন্দের, তেমনি পোশাকের স্টাইলেও যদি সেই মিল ফুটিয়ে তোলা যায়, তবে তা চমৎকার একটা বিষয় হয়। বিশেষ করে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবসে প্রিয় বন্ধুর
১৮ ঘণ্টা আগে
ভেটকির ফিলে, টোস্ট বিস্কুটের গুঁড়া, ভাজার জন্য পরিমাণমতো তেল, লেবুর রস, মরিচগুঁড়া, পেঁয়াজ গ্রেট করা ২ টেবিল চামচ, রসুন ও আদাবাটা ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ আর ছোট করে কাটা চিংড়ি, গরমমসলা, জায়ফল ও জয়ত্রীগুঁড়া এক চিমটি করে, কিছু কুচানো কিশমিশ, একট
১৯ ঘণ্টা আগে
বর্ষা মানে স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়া। এই সময় শুধু কাপড় কিংবা আসবাব নয়, রান্নাঘরের মসলাও তরতাজা ভাব হারায়। দেখা যায়, হলুদ, মরিচ বা ধনেগুঁড়া শক্ত হয়ে দলা বেঁধে গেছে। ফলে মসলার সুগন্ধ আর আগের মতো থাকে না। এমনকি অসাবধানতায় ছত্রাকের সংক্রমণ হয়ে যেতে পারে। মসলা ঠিকভাবে সংরক্ষণ না করলে খুব সহজে
২০ ঘণ্টা আগে