
ঈদ তো চলেই এল। ভ্যাপসা গরম আর অতিরিক্ত ঘামের কারণে ভালোভাবে মেকআপ করলেও কিছুক্ষণের মধ্যে মেকআপ গলে লেপ্টে গিয়ে মুখ তেলতেলে হয়ে যায়। আর এতে পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এই সমস্যার সমাধান হলো সোয়েট-প্রুফ ফাউন্ডেশন। এটি এমন এক ধরনের বেজ মেকআপ যা ত্বক ঘেমে যেতে দেয় না এবং দীর্ঘ সময় ধরে সাজ অক্ষুণ্ন রাখে।
সাধারণ ফাউন্ডেশনের তুলনায় সোয়েট-প্রুফ ফাউন্ডেশন কিছুটা ভিন্ন হয়। এটি মূলত পানি, ঘাম ও ত্বকের অতিরিক্ত তেল প্রতিরোধ করার জন্য বিশেষভাবে তৈরি।
দীর্ঘস্থায়ী কাভারেজ
এটি গরমে খুব সুন্দরভাবে ত্বকের সঙ্গে লেগে থাকে। ফলে বারবার মেকআপ ঠিক করার প্রয়োজন হয় না।
ছোপ ছোপ দাগ প্রতিরোধ
সাধারণ মেকআপ ঘামের সংস্পর্শে এলে ভেঙে যায় এবং মুখে অসমান দাগ তৈরি করে। সোয়েট-প্রুফ ফর্মুলা এই মেল্টিং বা গলে যাওয়া রোধ করে মুখ মসৃণ রাখে।
তেল নিয়ন্ত্রণ
এই ফাউন্ডেশনগুলোতে অয়েল-অ্যাবজরবিং বা তেল শোষণের উপাদান থাকে। সেগুলো মুখ অতিরিক্ত তেলতেলে হতে দেয় না।
পেশাদার বিউটি এক্সপার্টদের মতে, মেকআপ দীর্ঘস্থায়ী করতে পণ্য নির্বাচনের পাশাপাশি তা ব্যবহারের সঠিক নিয়ম জানা জরুরি। নিচে ধাপে ধাপে এর প্রয়োগ পদ্ধতি দেওয়া হলো—
ত্বক প্রস্তুত করা
পরিষ্কার মুখে প্রথমেই একটি হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক হাইড্রেটেড থাকলে মেকআপ ভালোভাবে বসে। এরপর রোদ থেকে বাঁচতে একটি লাইট ওয়েট বা টিনটেড সানস্ক্রিন ব্যবহার করুন। এটি মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে।
প্রাইমারের ম্যাজিক
ফাউন্ডেশন ব্যবহারের আগে একটি ম্যাটিফাইং বা পোর-মিনিমাইজিং প্রাইমার ব্যবহার করা বাধ্যতামূলক। প্রাইমার ত্বকের লোমকূপ ঢেকে দিয়ে ফাউন্ডেশন ধরে রাখতে সাহায্য করে।
পাতলা স্তরে ফাউন্ডেশন লাগান
একেবারে অনেকখানি ফাউন্ডেশন মুখে দেবেন না। ভেজা বিউটি স্পঞ্জ বা ব্রাশ দিয়ে একদম পাতলা স্তরে মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করুন। প্রয়োজন হলে ধীরে ধীরে কাভারেজ বাড়ান।
পাউডার ও সেটিং স্প্রে দিয়ে লক করুন
কপাল, নাক ও চিবুকের মতো যেসব জায়গায় ঘাম বেশি হয়, সেগুলোতে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন। সব শেষে একটি ভালো সেটিং স্প্রে দিয়ে পুরো মুখের সাজ লক করে নিন।
তৈলাক্ত ত্বক
আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে লেবেলে ‘অয়েল ফ্রি’, ‘শাইন ফ্রি’ বা ‘ম্যাট’ লেখা দেখে ফাউন্ডেশন কিনুন। এটি মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে দীর্ঘক্ষণ ফ্রেশ লুক দেবে।
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের জন্য ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বক আরও রুক্ষ দেখাতে পারে। তাই স্যাটিন বা ডিউয়ি ফিনিশ দেয় এবং হাইলুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত হাইড্রেটিং সোয়েট-প্রুফ ফাউন্ডেশন বেছে নিন।
মিশ্র ত্বক
যাঁদের কপাল ও নাক তৈলাক্ত কিন্তু গাল শুষ্ক, তারা সেমি-ম্যাট এবং হালকা ফাউন্ডেশন বেছে নিন, যা ত্বকের ভারসাম্য বজায় রাখবে।
সংবেদনশীল ত্বক
এই ধরনের ত্বকের জন্য সুগন্ধহীন এবং ডার্মাটোলজিস্ট পরীক্ষিত নন-কমেডোজেনিক ফাউন্ডেশন ব্যবহার করা নিরাপদ। এতে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ হবে না।
গরম আবহাওয়ায় সোয়েট-প্রুফ ফাউন্ডেশন আপনার মেকআপের রূপরেখা বদলে দিতে পারে। সঠিক নিয়ম মেনে এবং নিজের ত্বকের ধরন বুঝে এটি ব্যবহার করলে ভ্যাপসা গরমেও আপনি থাকবেন সতেজ ও আত্মবিশ্বাসী।
সূত্র: বি বিউটিফুল ও অন্যান্য

বর্ষার দিনে ঝুম বৃষ্টি হবে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আর এই স্বাভাবিকতাকে মেনে নিয়েই আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান খুঁজতে হয়। বিগত কয়েক দিনের টানা বর্ষণে আকাশের মুখ ভার। সূর্যের দেখা মেলা দায়। কিন্তু রোদ নেই বলে কি আর জামা-কাপড় ধোয়া থেমে থাকবে? উল্টো বৃষ্টির কাদা-পানিতে ভিজে যাওয়ার
১ ঘণ্টা আগে
ছবি ও কবিতার দেশ বলা হয় ফ্রান্সকে। কিন্তু দেশটিকে ‘ফ্যাশন ব্র্যান্ডের দেশ’ বললেও অত্যুক্তি হয় না। ডিওর, সেন্ট লরেন্ট, শ্যানেলসহ বিভিন্ন বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের সূতিকাগার ফ্রান্স। এসব ফ্যাশন ব্র্যান্ড ফরাসি ফ্যাশনের প্রতি আমাদের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। সেরা ফরাসি ফ্যাশন ব্র্যান্ডগুলো পুরো বিশ্বের ত
৪ ঘণ্টা আগে
এবার পর্যটক ভিসায় কাজ করা পর্যটকদের প্রতি কঠোর হচ্ছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। জনপ্রিয় এ পর্যটন দ্বীপে অবস্থানরত ডিজিটাল নোম্যাড, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতাদের ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে দ্রুতই। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক ভিসায় দেশটিতে অবস্থান করে...
৬ ঘণ্টা আগে
হারিরা হলো মাংস, ছোলা, ডাল ও টমেটোর সংমিশ্রণে তৈরি স্যুপ। নামটি এসেছে আরবি শব্দ হারির থেকে। এর অর্থ রেশম। স্যুপটির টেক্সচার রেশমি বলে এই নামকরণ। মরক্কোর খাবার তালিকায় প্রায়ই এটি ওপরের দিকে থাকে। তাদের ঘরে, রেস্তোরাঁগুলোতে এমনকি রাস্তার ধারের খাবার হিসেবেও এটি বেশ জনপ্রিয়। দেশীয় স্টাইলে, ঘরেই বানিয়ে
৮ ঘণ্টা আগে