Ajker Patrika

ফরাসি নারীদের ঝলমলে সুন্দর চুলের গোপন রহস্য জেনে নিন

ফিচার ডেস্ক, ঢাকা 
ফরাসি নারীদের ঝলমলে সুন্দর চুলের গোপন রহস্য জেনে নিন
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে শুধুই কি ব্র‍্যান্ডের পণ্য ব্যবহার করেন? ছবি: পেক্সেলস

ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র‍্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি।

কোলাজেন ও সাপ্লিমেন্ট গ্রহণ

ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের গোপন রহস্য হলো, একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যতালিকা বজায় রাখা। আয়রন, জিংক, ভিটামিন সি ও বি এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবারগুলো চুল আরও মজবুত ও লম্বা করতে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি তাঁরা কোলাজেন পানীয় এবং ফুড সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করেন। চুলের সাপ্লিমেন্ট হিসেবে বায়োটিন বেশ জনপ্রিয় সেখানে। বায়োটিন, প্রোবায়োটিকস, ফলিক অ্যাসিড এবং রাইস প্রোটিনে ভরপুর বিভিন্ন সাপ্লিমেন্ট স্বাস্থ্যকর চুলের জন্য একদম উপযুক্ত মনে করেন তাঁরা।

প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট

প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট হিসেবে অরগানিক জোজোবা, নারকেল, সূর্যমুখী বীজ এবং তিলের তেল দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক চুলে ব্যবহার করেন ফরাসি নারীরা। প্রতীকী ছবি: পেক্সেলস
প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট হিসেবে অরগানিক জোজোবা, নারকেল, সূর্যমুখী বীজ এবং তিলের তেল দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক চুলে ব্যবহার করেন ফরাসি নারীরা। প্রতীকী ছবি: পেক্সেলস

যেকোনো হেয়ার-কেয়ার রুটিনের ভিত্তি হলো চুল পরিষ্কার করা এবং চুল ধোয়ার আগের যত্ন। প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট হিসেবে অরগানিক জোজোবা, নারকেল, সূর্যমুখী বীজ এবং তিলের তেল দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক চুলে ব্যবহার করেন ফরাসি নারীরা। এরপর ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলেন। এটি সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট। এটি চুলের ওপর একটি হালকা আস্তরণ তৈরি করে, যা শ্যাম্পুকে চুল থেকে আর্দ্রতা কেড়ে নিতে বাধা দেয়।

ব্লন্ড চুলের পরিচর্যা

ফরাসি নারীরা চুলে হালকা ব্লন্ড হাইলাইটস করাতে ভালোবাসেন। এ কারণে চুলের দৈর্ঘ্য এবং আগা শুকিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ব্লন্ড রং সুন্দর ও চুল মজবুত রাখতে সপ্তাহে একবার দুটি পণ্য ব্যবহার করেন তাঁরা। একটি পার্পল শ্যাম্পু এবং অন্যটি পার্পল হেয়ার মাস্ক। পার্পল শ্যাম্পু ও মাস্ক শুধু চুলে লাইটেনিং করার জন্যই নয়, কুল ব্লন্ড, ব্লিচ করা বা এমনকি পাকা চুলের জন্যও চমৎকারভাবে কাজ করে।

হেয়ার ব্রাশে খরচ করেন

ব্রিসল হেয়ার ব্রাশ মাঝারি দৈর্ঘ্যের এবং পাতলা চুলের জন্য উপযোগী। এটি জট ছাড়ানো এবং আঁচড়ানোর সময় চুল ভাঙা কমায়। চুল চকচকে ও মসৃণ রাখতেও সহায়তা করে। এ ধরনের হেয়ার ব্রাশ মাথার ত্বক আলতো ও আরামদায়কভাবে এক্সফোলিয়েট করার পাশাপাশি চুলের গোড়ায় রক্ত ​​সঞ্চালন বাড়ায়।

হেয়ারস্টাইলিং পণ্য

রাতে গোসলের পর তাঁরা তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নেন। তবে তা বেশ ভেজা ভেজা রাখা হয়। তারপর হিট-প্রোটেক্টিভ স্টাইলিং স্প্রে ব্যবহার করেন। এটি চুলে ভলিউম ও উজ্জ্বলতা যোগ করার জন্য অসাধারণভাবে কাজ করে বলে তাঁরা মনে করেন। এটি পাতলা চুলে চটচটে বা তৈলাক্ত না করেই কিছুটা ঘন করে তোলে। এগুলো মূলত চুলের গোড়ায় এবং কিছুটা চুলের দৈর্ঘ্যে ব্যবহার করা হয়।

এরপর ঘুমানোর সময় চুল বাতাসে শুকিয়ে অথবা মাথা উল্টো করে নিচ থেকে হালকা করে ব্লো ড্রাই করা হয়। চুলে অবিশ্বাস্য ভলিউম আনার জন্য এই ধাপ অপরিহার্য।

সূত্র: হু হোয়াট হয়ার ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত