রাস্তার ধুলাবালি, ঘাম ইত্যাদি কারণে চুল ময়লা হয়। চুল নির্জীব ও রুক্ষ হয়ে যায়। এ অবস্থায় চুলের দরকার বাড়তি যত্ন। চুলের সৌন্দর্য বাড়াতে, ঝলমলে ও প্রাণবন্ত করতে ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন। এগুলো খুব সহজেই চুল সুন্দর করবে। বাড়তি খরচও হবে না।
যেভাবে চুল ঝলমলে করবেন ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ চুলের জন্য উপকারী। ডিমের প্রোটিন চুলের রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে করে। একটি ডিমের সাদা অংশের সঙ্গে তিন টেবিল চামচ পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। ৩০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই প্যাকের ব্যবহারে চুল হবে প্রাণবন্ত।
অ্যালোভেরা ও দইয়ের প্যাক: অ্যালোভেরা চুল ও ত্বকে দারুণ কাজ করে। এটি নতুন চুল গজাতে, চুল পড়া বন্ধ করতেও কার্যকর। চার টেবিল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবিল চামচ দই ও দুই টেবিল চামচ তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার প্যাকটি ব্যবহার করবেন।
নারকেল তেল: নারকেল তেল মাথার ত্বকে পুষ্টি জোগায়। সপ্তাহে অন্তত তিন দিন হালকা গরম তেল ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে ফেলুন। চুলের জট থাকবে না। চুল হবে রেশমি ও উজ্জ্বল।
মধু ও তেল: ত্বক ও চুলের যত্নে মধু কাজ করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে। মধুর সঙ্গে তেল মিশিয়ে মাথায় লাগাতে পারেন। দুই টেবিল চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ তেল মিশিয়ে চুলে লাগান। ১৫-২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।

বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, সে কথা ভাবছেন? তাহলে এই লেখা আপনার জন্য। বর্ষাকালে বাংলাদেশের কিছু কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌন্দর্যের ঝাঁপি মেলে ধরে। চলুন, জেনে নেওয়া যাক বর্ষাকালে দেশে ভ্রমণের সেরা দশ দর্শনীয় স্থান সম্পর্কে।
৩১ মিনিট আগে
বহুদিনের একটি ইচ্ছা পূরণ করার জন্য রওনা হলাম ঘিওরের কাউটিয়া গ্রামের পথে। গন্তব্য কালীগঙ্গা নদীতীরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে এঁকেবেঁকে বয়ে চলেছে কালীগঙ্গা। নদীর সেই চিরচেনা রূপের সমান্তরালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।
২ ঘণ্টা আগে
বর্ষায় ঘুরে বেড়ানোর জন্য দারুণ এক ঋতু। তবে এই ঋতুতে ভ্রমণ করার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি; বিশেষ করে পোশাক ও ব্যাগ হতে হবে পানিরোধী। আর জুতা হতে হবে বিশেষ ধরনের, যাতে পানি পড়লেও নষ্ট না হয় এবং হাঁটার সময় পিছলে পড়া থেকে রক্ষা করতে পারে।
৩ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
১০ ঘণ্টা আগে