তোমার বাসায় নিশ্চয় দেয়াল ঘড়ি আছে। কীভাবে দেয়াল ঘড়ি দেখতে হয় তা কি জানো? না জেনে থাকলে পড়তে পারো জলের গল্প। জলের বয়স সবে চার হয়েছে। এখনই সে জানে কীভাবে ঘড়ি দেখতে হয়। ঘড়ি দেখার নিয়মটা শিখেছে তার মামার কাছ থেকে।
সে কিছুদিনের মধ্যেই স্কুলে ভর্তি হবে। এরই মধ্যে মামা তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছেন। মামা তাকে শিখিয়েছেন ঘড়িতে দুটি কাঁটা থাকে। একটি ছোট, অন্যটি বড়। ছোটটি ঘণ্টার কাঁটা এবং বড়টি মিনিটের কাঁটা। মামা তাকে আরও বলেন কোনো কোনো ঘড়িতে তিনটি কাঁটা থাকে। সেটি তিড়িং বিড়িং করে লাফাতে থাকে। সেটি হলো সেকেন্ডের কাঁটা। জল মামার কাছ থেকে শিখে নেয় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোথায় থাকলে কয়টা বাজে। শিখে নিয়েছে পৌনে ও সোয়ার নিয়মটাও। পৌনে হলে নির্দিষ্ট সময় থেকে ১৫ কম। আর সোয়া হলো ১৫ বেশি। ধরো সোয়া সাতটা বাজে।
তার মানে ৭টা বেজে ১৫ মিনিট। যদি ঘড়ির কাঁটায় পৌঁনে সাতটা বাজে, তাহলে হবে ৬টা ৪৫ মিনিট। জল শিখে নিয়েছে কত মিনিটে এক ঘণ্টা হয়, কত সেকেন্ডে এক মিনিট হয়, বৃত্ত কাকে বলে, বৃত্ত কীভাবে আঁকতে হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। ‘জলের ঘড়ি’ নামে একটি বই আছে। বইটি লিখেছেন কাজী জহিরুল ইসলাম, প্রকাশ করেছে ‘খণ্ড-ত’ প্রকাশনী। বইটির মূল্য ১২০ টাকা।

অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
২৮ মিনিট আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
৪ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
৬ ঘণ্টা আগে
উত্তর আফ্রিকার সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার মরোক্কান মিটবল, যা স্থানীয়ভাবে কেফতা নামে সুপরিচিত। সাধারণ মিটবলের চেয়ে এটি অনেকটাই আলাদা। কিমার সঙ্গে ভেজানো পাউরুটি, পেঁয়াজ, রসুন ও ধনেপাতার সঠিক মেলবন্ধন মিটবলকে করে তোলে অত্যন্ত নরম ও রসাল। যেকোনো পারিবারিক আয়োজন, অনুষ্ঠান কিংবা বিকেলের নাশতায় ঝটপট...
৮ ঘণ্টা আগে