
তীব্র দাবদাহ আর ঘামের অস্বস্তি ভুলে বাঙালির এখন একটাই তৃপ্তি—পাতে হিমসাগর, গোবিন্দভোগ। কিন্তু সেই আম কি সত্যিই নিরাপদ? নাকি মিষ্টি স্বাদের আড়ালে কামড় দিচ্ছেন রাসায়নিক বিষে? কৃত্রিম উপায়ে আম পাকানো নিয়ে উদ্বেগ এখন তুঙ্গে। পুষ্টিবিদদের মতে, বাজারে কৃত্রিমভাবে পাকানো আমের ভিড়ে আসল আম চিনে নেওয়া এখন জীবনদায়ী দক্ষতা হয়ে দাঁড়িয়েছে।
ক্যালসিয়াম কারবাইড: কেন এটি আপনার শত্রু?
ব্যবসায়ীরা লাভের আশায় কাঁচা আমকে দ্রুত পাকানোর জন্য ক্যালসিয়াম কারবাইড ব্যবহার করেন। এই রাসায়নিকটি আর্দ্রতার সংস্পর্শে এলে ‘অ্যাসিটিলিন’ গ্যাস তৈরি করে, যা ফলকে দ্রুত হলুদ করে তোলে।
ক্যালসিয়াম কারবাইডে আর্সেনিক এবং ফসফরাসের মতো বিষাক্ত উপাদানের অবশেষ থাকে। এটি গ্রহণে বমি ভাব, ত্বকে ঘা, পেটের গোলমাল এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। এই কারণেই বাংলাদেশসহ অনেক দেশেই ফল পাকাতে রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ।
বাজার থেকে আম কেনার সময় নিচের লক্ষণগুলো দেখে সহজেই স্বাভাবিকভাবে পাকা আম ও রাসায়নিক দিয়ে পাকানো আমের মধ্যে পার্থক্য করা যেতে পারে:
১. বাহ্যিক রঙের কারসাজি: প্রাকৃতিক আমে হলুদ এবং সবুজের একটা মিশ্রণ থাকে এবং এই রং সব জায়গায় সমান হয় না। অন্যদিকে, রাসায়নিক দিয়ে পাকানো আম দেখতে অস্বাভাবিক উজ্জ্বল এবং সম্পূর্ণ আমটিই কৃত্রিমভাবে একদম সমান হলুদ দেখায়।
২. ঘ্রাণশক্তি ব্যবহার করুন: আমের বোঁটার কাছে নাক নিয়ে শুঁকলে যদি মিষ্টি ও তীব্র ফলের সুবাস পাওয়া যায়, তবে সেটি আসল। কৃত্রিমভাবে পাকানো আমে কোনো সুগন্ধ থাকে না বা অনেক সময় হালকা ঝাঁজালো রাসায়নিকের গন্ধ পাওয়া যায়।
৩. কাটার পর ভেতরের পাল্প: প্রাকৃতিকভাবে পাকা আম কাটার পর ভেতরটা গাঢ় হলুদ বা জাফরানি রঙের এবং সমানভাবে নরম হয়। কিন্তু কৃত্রিমভাবে পাকানো আম বাইরে থেকে নরম মনে হলেও কাটার পর ভেতরটা ফ্যাকাশে, শক্ত বা রাবারের মতো হতে পারে।
৪. পানির জাদুকরী পরীক্ষা: এটি সবচেয়ে সহজ পরীক্ষা। একটি বালতি পানিতে আমগুলো ছেড়ে দিন। প্রাকৃতিকভাবে পাকা আম সাধারণত ওজনে ভারী হওয়ায় পানি ডুবে যাবে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আম বাতাসের পকেটের কারণে পানির ওপর ভাসতে থাকে।
৫. ফলের ত্বকের গঠন: প্রাকৃতিকভাবে পাকা আমের গায়ে ছোট ছোট দাগ বা সামান্য খুঁত থাকতে পারে যা স্বাভাবিক। কিন্তু কৃত্রিমভাবে পাকানো আম দেখতে একদম নিখুঁত, মসৃণ এবং চকচকে মোমের মতো দেখাবে।
আম কেনার পর খাওয়ার আগে অন্তত ২-৩ ঘণ্টা সাধারণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে ফলের ওপরের রাসায়নিক অবশিষ্টাংশ দূর হয় এবং আমের তাপমাত্রা স্বাভাবিক হয়।
গাছপাকা আমের ভরসায় না থেকে কাঁচা আম কিনে বাড়িতে খবরের কাগজে জড়িয়ে বা চালের ড্রামে রেখে প্রাকৃতিকভাবে পাকানো সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
রাস্তার ধারের নামহীন দোকান থেকে না কিনে পরিচিত বা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ফল কিনুন।
আমের মৌসুমে উৎসবের মেজাজ বজায় রাখতে একটু সচেতনতাই যথেষ্ট। মনে রাখবেন, দেখতে সুন্দর মানেই তা খেতে নিরাপদ নয়। আপনার একটু সতর্কতা আপনার পরিবারকে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে পারে।

পুরুষ হোক বা নারী, বিয়ের পর থেকে দুজন মানুষই পুরোপুরি নতুন একটি জীবন শুরু করেন। নতুন নিয়ম, নতুন অভ্যাস পালনে অভ্যস্ত হতে হয় দুজনকেই। ২০২৬ সালের এই গতিশীল পৃথিবীতে বিয়ে করে এক ঘরে দিনের পর দিন একই মানুষের সঙ্গে বসবাস করার ব্যাপারটি যেন অনেকের কাছে অদ্ভুত ঠেকছে।
৫ ঘণ্টা আগে
বেশ গরম পড়েছে। এই গরমে একটু টক খেলে আরামবোধ হয়। তাই আপনাদের জন্য মলা মাছের টক রান্নার রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
৭ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি মানসিক চাপকে বলা হয় ক্রনিক স্ট্রেস। এটি শুধু মানসিক অবস্থা নয়, এই সমস্যা শরীরের ভেতর এমন এক বিষাক্ত রসায়ন তৈরি করে, যা দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অকালবার্ধক্যের অন্যতম প্রধান কারণ। মানুষের শরীর কখনো কখনো একটানা ‘ফ্লাইট অর ফাইট’ মুডে থাকে।
৯ ঘণ্টা আগে
মানুষের শরীরের সিংহভাগই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির অভাব দেখা দিলে ছোট-বড় নানা শারীরিক সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। শুধু তৃষ্ণা পাওয়া মানেই ডিহাইড্রেশন বা পানিশূন্যতা নয়, এটি শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
১১ ঘণ্টা আগে